ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ Class 6 Science Book বা ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত বাংলাদেশের সরকারি পাঠ্যবই। বইটি সর্বশেষ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী প্রস্তুত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিজ্ঞানের মৌলিক ধারণা সহজভাবে আয়ত্ত করতে পারে।
প্রতিবছর দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই বই বিনামূল্যে বিতরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী তোমরি যারা Class 6 Science Book PDF খুঁজে থাকো আশা করি উপকৃত হবে এবং প্রয়োজন হলে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান গাইড পিডিএফ পড়তে পারো এবং ৬ষ্ঠ শ্রেণির সকল বই পিডিএফ এবং গাইড বই পেতে চোখ রাখুন পিডিএফপড়.কম ৷
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই সূচিপত্র
নিচে ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের সূচিপত্র দেওয়া হলো। এখানে বইটির সকল অধ্যায়ের নাম এবং অধ্যায়ের সাথে পৃষ্ঠাসংখ্যা দেওয়া হয়েছে। সূচিপত্র দেখে খুব সহজেই প্রতিটি অধ্যায়ের টপিকস সম্পর্কে সহজে জানতে পারবেন এবং প্রয়োজনে দ্রুত অধ্যায়ে খুঁজে পাবেন ৷

| অধ্যায় | শিরোনাম | পৃষ্ঠা |
|---|---|---|
| প্রথম | বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ | ১ |
| দ্বিতীয় | জীবজগৎ | ১১ |
| তৃতীয় | উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন | ২১ |
| চতুর্থ | উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য | ২৮ |
| পঞ্চম | সালোকসংশ্লেষণ | ৩৮ |
| ষষ্ঠ | সংবেদী অঙ্গ | ৪২ |
| সপ্তম | পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব | ৫০ |
| অষ্টম | মিশ্রণ | ৬০ |
| নবম | আলোর ঘটনা | ৭৩ |
| দশম | গতি | ৮২ |
| একাদশ | বল এবং সরল যন্ত্র | ৯৩ |
| দ্বাদশ | পৃথিবীর উৎপত্তি ও গঠন | ১০৩ |
| ত্রয়োদশ | খাদ্য ও পুষ্টি | ১১৩ |
| চতুর্দশ | পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন | ১২৪ |
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের বিষয়বস্তু
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো সহজে বুঝতে পারে এবং বাস্তব জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক জানতে পারে ৷ বইটিতে প্রথমেই রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া, পরিমাপ এবং পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ টপিকসগুলো।
এরপর জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণীর গঠন, সালোকসংশ্লেষণ, সংবেদী অঙ্গ এবং জীববিজ্ঞানের বিভিন্ন মৌলিক ধারণা যা বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাশক্তির বিকাশ ঘটবে।
বইটির পরের অধ্যায়গুলোতে পদার্থের বৈশিষ্ট্য, মিশ্রণ, আলোর ঘটনা, গতি এবং বল ও সরল যন্ত্রের মতো গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের বিষয়গুলো ধাপে ধাপে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটি অধ্যায়ের সাথে বাস্তব জীবনে উদাহরণ, চিত্র, কার্যক্রম এবং ছোট ছোট পরীক্ষার মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা শুধু মুখস্থ না করে বিষয়ের মূল ধারণা বুঝে শিখতে পারে। পাশাপাশি হাতেকলমে শেখার সুযোগ থাকায় বিজ্ঞানকে শিক্ষার্থীরা আরও মজায় মজায় শিখতে পারছে ৷
সবশেষে পৃথিবীর উৎপত্তি ও গঠন, খাদ্য ও পুষ্টি এবং পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন সম্পর্কিত অধ্যায়গুলো শিক্ষার্থীদের পৃথিবী, প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে। বইটির প্রতিটি অধ্যায় জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী সাজানো হয়েছে ৷
