ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর সবচেয়ে বড় সমস্যা হলো—নিয়মগুলো বুঝতে ও মনে রাখতে কষ্ট হওয়া। বিশেষ করে বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় ইংরেজির বিশাল সিলেবাস অনেকের কাছেই কঠিন মনে হয়। English Tutor Book বা ইংলিশ টিউটর বই সেই বিষয়টিকে মাথায় রেখেই সাজানো হয়েছে।
বইটির প্রতিটি বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীও একেবারে শুরু থেকে ধাপে ধাপে কঠিন বিষয়গুলো বুঝতে পারেন। অনেক পাঠক English Tutor Book PDF খুঁজে থাকেন ৷ ইচ্ছা হলে নিচ থেকে বইটির হার্ডকপি অর্ডার করে পড়তে পারেন ৷ স্পোকেন ইংলিশ বই পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ৷
লেখক কবিয়াল নূর একদম ব্যতিক্রমভাবে বইটি লিখেছেন ৷ সহজ উপস্থাপনা, প্রয়োজনীয় ছক ও গ্রাফ, মনে রাখার কৌশল, মজার গল্প ও কবিতা, Quick Tips এবং Analysis Zone-এর সমন্বয়ে বইটি লিখেছেন ৷ জটিল কঠিন Grammar Rule-কে সহজভাবে বোঝানোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগও রাখা হয়েছে।
বিশেষ করে যারা ইংরেজি গ্রামারে দুর্বল এবং নতুন করে প্রথম থেকে Grammar শিখতে চান, তাদের জন্য English Tutor হতে পারে একটি বেষ্ট চয়েজ বই। BCS, University Admission, Bank Job এবং অন্যান্য Competitive Exam-এর প্রস্তুতিতে ইংরেজির দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অধ্যায়ের শেষে পর্যাপ্ত অনুশীলন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
ইংলিশ টিউটর বই বিবরণ
- বইয়ের নামঃ ইংলিশ টিউটর ৷
- লেখকঃ কবিয়াল নূর ৷
- প্রকাশনীঃ টিউটর পাবলিকেশন্স ৷
- পেইজ সংখ্যাঃ ১২০৮টি ৷
- ক্যাটাগরিঃ ভর্তি, নিয়োগ ও প্রস্তুতি পরীক্ষা বই ৷
English Tutor কেন ইংরেজি শেখার গৃহশিক্ষক?
বইটিতে এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা একজন শিক্ষার্থীকে শুধু Grammar Rule মুখস্থ না করিয়ে বিষয়গুলো বুঝে শেখার সুযোগ করে দেয়। এর গুরুত্বপূর্ণ দিকগুলো হলো—
১. সহজ উপস্থাপনা ও মনে রাখার কৌশল
বইটিতে কঠিন বিষয়গুলো সহজে মনে রাখার জন্য প্রচুর মনে রাখার টেকনিক সংযোজন করা হয়েছে। মজার গল্প, কবিতা ও বিভিন্ন কৌশলের মাধ্যমে জটিল বিষয়কে সহজ করে উপস্থাপন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্বল্প সময়ে কঠিন বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করতে পারবেন।
২. প্রয়োজনীয় ছক ও গ্রাফের ব্যবহার
শুধু গদবাঁধা Grammar Rule মুখস্থ করার পরিবর্তে প্রয়োজনীয় জায়গায় ছক ও গ্রাফ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে একটি বিষয়কে বিভিন্ন দিক থেকে সহজে বোঝার সুযোগ তৈরি হয়েছে। বইটির অন্যতম বিশেষত্ব হলো Grammar-এর নিয়মের পাশাপাশি বিষয়টির মূল ধারণা সহজভাবে তুলে ধরার চেষ্টা।
৩. Quick Tips
বইটির শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন Topic-এর আলোচনায় প্রয়োজন অনুযায়ী Quick Tips যুক্ত করা হয়েছে। কোনো ব্যতিক্রমী তথ্য, গুরুত্বপূর্ণ কৌশল কিংবা একটি Topic-এর সঙ্গে সম্পর্কিত ভিন্ন কোনো বিষয় সহজে মনে রাখার প্রয়োজন হলে সেখানে Quick Tips দেওয়া হয়েছে। ফলে জটিল ও কনফিউজিং বিষয়গুলো দ্রুত বুঝতে সহায়তা করবে।
৪. Analysis Zone
প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য Analysis Zone সংযোজন করা হয়েছে। এখানে BCS, PSC-এর Job Test, Bank, বিভিন্ন University এবং অন্যান্য Competitive Exam-এর প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটির তথ্য অনুযায়ী, এতে বিগত ১৩ হাজারের অধিক প্রশ্ন সংযোজন করা হয়েছে। কঠিন প্রশ্নের বাংলা অনুবাদ এবং অধিকাংশ প্রশ্নের ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যা পরীক্ষামুখী প্রস্তুতিকে আরও কার্যকর করতে পারে।
৫. বাংলা অনুবাদের সুবিধা
অনেক শিক্ষার্থী ইংরেজি Grammar বুঝলেও কঠিন ইংরেজি বাক্যের অর্থ বুঝতে সমস্যায় পড়েন। এই বিষয়টি মাথায় রেখে বইটিতে প্রয়োজনীয় কঠিন বাক্যের বাংলা অর্থ/অনুবাদ সংযোজন করা হয়েছে। ফলে ইংরেজি বাক্যের অর্থ বোঝার পাশাপাশি Grammar-এর ব্যবহারও সহজে অনুধাবন করা সম্ভব হবে।
ইংলিশ টিউটর বইটি কেন পড়বেন?
- যারা ইংরেজি Grammar-এ দুর্বল।
- যারা একেবারে শুরু থেকে English Grammar শিখতে চান।
- যারা BCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
- যারা University Admission-এর জন্য ইংরেজি প্রস্তুতি নিতে চান।
- যারা Bank Job ও অন্যান্য Competitive Exam-এর প্রস্তুতি নিচ্ছেন।
- যারা Grammar Rule মুখস্থ করার পাশাপাশি বিষয়টি বুঝে শিখতে চান।
- যারা সহজ ছক, গ্রাফ ও মনে রাখার কৌশলের মাধ্যমে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
- যারা বিভিন্ন পরীক্ষার বিগত প্রশ্ন অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি শক্ত করতে চান।
বইটির প্রধান বৈশিষ্ট
- সহজ ও সাবলীল ভাষায় Grammar উপস্থাপন
- দুর্বল ও সবল—উভয় শ্রেণির শিক্ষার্থীর উপযোগী আলোচনা
- শ্রেণি-শিক্ষক বা গৃহশিক্ষকের মতো সহজবোধ্য উপস্থাপনার চেষ্টা
- Topic-এর ধারাবাহিকতা বজায় রেখে সাজানো আলোচনা
- প্রচুর মনে রাখার কৌশল
- মজার গল্প ও কবিতার মাধ্যমে কঠিন বিষয় সহজ করা
- প্রয়োজনীয় ছক ও গ্রাফ
- গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে Quick Tips
- প্রতিটি অধ্যায়ের শেষে Analysis Zone
- BCS, PSC, Bank, University ও অন্যান্য Competitive Exam-এর প্রশ্ন
- বিগত ১৩ হাজারের অধিক প্রশ্ন সংযোজন
- কঠিন প্রশ্নের বাংলা অনুবাদ
- অধিকাংশ প্রশ্নের ব্যাখ্যা
- কঠিন ইংরেজি বাক্যের বাংলা অর্থ
- পরীক্ষাভিত্তিক অনুশীলনের সুযোগ
যারা ইংরেজি গ্রামারে দূর্বল এবং নতুন করে প্রথম থেকে ইংরেজি গ্রামার শিখতে চান। তাদের জন্য এটি একটি আদর্শ বই। গ্রামারের সব দিক সুন্দর ও সাবলীলভাবে পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। যা তাকে সহজভাবে গ্রামার শিখতে সাহায্য করবে। তাই ইংরেজি গ্রামারে দূর্বল ছাত্র ছাত্রীদের একবার হলেও অন্য বই কেনার আগে এই বইটা যাচাই করা উচিত।
English Tutor Book PDF (হার্ডকপি অর্ডার করুণ)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

