পিডিএফ পড়.কম

গীবত নিয়ে সেরা ৫টি ইসলামি বই (PDF) | গীবত থেকে বাঁচার উপায়

লেখার সাইজA
A
3/5 - (10 votes)

ইসলামের দৃষ্টিতে পরনিন্দা ও গীবত মারাত্মক অপরাধ। ইসলামে গীবতকে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষনের সাথে তুলনা করা হয়েছে। এছাড়া সমাজেও এর বিরূপ নেতিবাচক প্রভাব বিদ্যমান রয়েছে । গীবত নিয়ে বইগুলোতে ইসলামের দৃষ্টিতে পরনিন্দা ও গীবতের কুফল ও শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং কিভাবে গীবত থেকে রক্ষা পাবেন তা জানতে পারবেন।

গীবত নিয়ে সেরা ৫টি ইসলামি বই (PDF) | গীবত থেকে বাঁচার উপায়

১. গীবত ও পরনিন্দা

  • লেখকঃ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
  • অনুবাদকঃ মাওলানা আবদুল্লাহ আল ফারূক ৷
  • প্রকাশনীঃ মাকতাবাতুল হাসান ৷
  • পেইজ সংখ্যাঃ ১১০ পেইজ ৷
  • দামঃ ১১০ টাকা(অনলাইন হার্ডকপি রকমারি)

বিষয়বস্তুঃ ইমাম নববী রহ. যবান সম্পর্কিত গুনাহসমূহের একটি তালিকা করেছেন। সেই তালিকার মাঝে তিনি সর্বপ্রথম গীবতের কথা উল্লেখ করেছেন। কেননা যবান সম্পর্কিত গুনাহসমূহের মধ্যে এটির ব্যাপকতাই সবচেয়ে বেশি। এটি এমন এক ব্যাধি; যা আমাদের প্রতিটি আসরে, প্রতিটি মজলিসে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।

কোনো আড্ডা আজ এই গীবত থেকে মুক্ত নয়। কোনো আলাপচারিতা আজ গীবতের জঞ্জাল থেকে পবিত্র নয়। অথচ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবত সম্পর্কে কঠিন শাস্তির ধমকি দিয়েছেন। কুরআনুল কারীম গীবতের ভয়াবহতা সম্পর্কে যেই কঠিন শব্দ ব্যবহার করেছে; অন্য কোনো গুনাহের ক্ষেত্রে ততোটা রুক্ষ ভাষা ব্যবহার করেনি।

শাইখুল ইসলাম আল্লামা মুফতী মুহাম্মাদ তকী উসমানী দা.বা. কুরআন ও হাদীসের সুবিশাল সাগর মন্থন করে গীবত সম্পর্কিত আলোচনাগুলো একত্রাকারে বক্ষমাণ গ্রন্থে একত্র করেছেন। ১১২ পৃষ্ঠার গীবত নিয়ে এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় আপনি পাবেন পিঠে হাত বুলিয়ে দেওয়া সস্নেহ সম্বোধন।

২. গীবত বা পিছনে নিন্দা

  • লেখকঃ মাওলানা আবদুল হাই লাখনৌবী (রঃ) ৷
  • অনুবাদকঃ শাইখুল হাদীস মাওলানা মোহাম্মদ আজিজুল হক ৷
  • প্রকাশনীঃ সোলেমানিয়া বুক হাউস ৷

গীবতের কী?

কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বর্ণনা করা, যা সে শুনলে অসন্তুষ্ট হবে। শরীঅতের পরিভাষায় তাকে গীবত বলা হয়। মুখে, লেখনীতে, অঙ্গ দ্বারা বা অন্য যে কোন প্রকারে করা হোক, তা গীবত বলেই গণ্য হবে। যার দোষ বর্ণনা করা হয়েছে সে কাফের মুসলিম যাই হোক। বর্ণিত দোষ যদি সংশ্লিষ্ট ব্যক্তির মাঝে থাকে তবেই তা গীবত হবে। অন্যথায় মিথ্যা অপবাদ হবে। এ সম্পর্কে কতিপয় ঘটনা সম্বলিত হাদীস এবং সাহাবায়ে কেরামের বাণী উল্লেখ করা হচ্ছে।

৩. আত্মার ব্যাধি গীবত

  • লেখকঃ ওবাইদুল ইসলাম সাগর ৷
  • প্রকাশনীঃ ফাতিহ প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ৯৬ টি ৷

আমরা নিজেদের জানা, অজানা অবস্থায় যে গুনাহটি নিঃসঙ্কোচ সবচেয়ে বেশি পরিমাণ করে থাকি তা হচ্ছে গীবত। এটি এমন এক গুনাহ, যা করার সময় আমাদের মনে হয় না-আমরা যে গুনাহ করছি।

গীবতের ক্ষতিসমূহের মধ্যে অন্যতম হলো, যার গীবত করা হয় তার আমলনামায় গীবতকারীর সওয়াব চলে যায় এবং গীবতকারীর আমলনামায় যার গীবত করা হয়; তার গুনাহ চলে আসে। এজন্যেই হযরত হাসান বসরী রহিমাহুল্লাহ যখন শুনতেন কেউ তার সম্পর্কে গীবত করেছে, তখন তিনি সে ব্যক্তির জন্য অনেক ফল এবং হরেকপদ মিষ্টদ্রব্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিতেন এবং বলতেন: মাশাআল্লাহ, তিনি আমার অনেক উপকার করেছেন।

গীবত হচ্ছে গুনাহে কবীরা বা বড়ো গুনাহ। গীবত নিয়ে অনেক কিছু জানতে পারবেন এই বই থেকে ৷

৪. গীবত ও তার ভয়াবহ ক্ষতি

  • লেখকঃ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
  • অনুবাদকঃ মুফতি আবদুল্লাহ আল – মামুন ৷
  • প্রকাশনীঃ আল-মদিনা লাইব্রেরী ৷
  • পেইজ সংখ্যাঃ ৮৮ টি ৷

গীবত এর পরিচয়ঃ কারো অনুপস্থিতে তার দোষ বর্ণনা করাকে ‘গীবত’ বলে।

যদি তার মধ্যে সেই দোষ থাকে তবে তা ‘গীবত, আর যদি সে দোষ না থাকে, তবে তা হবে ‘অপবাদ’। ‘অপবাদ’ গীবতের চেয়েও মারাত্মক গুনাহ। মুখে বলার দ্বারা যেমন গীবত হয়, তেমনিভাবে অঙ্গভঙ্গী ও ইশারা-ইঙ্গিতের দ্বারাও গীবত হয়। যেমন কেউ হাতের সাহায্যে বুঝালো যে, অমুক খুব বেটে (খাঁটো)। পা বাঁকা করে বুঝালো যে, অমুক ল্যাংড়া ইত্যাদি। এরূপ ইশারা-ইঙ্গিতও গীবতের অন্তর্ভুক্ত।

এমনিভাবে কারো আমল-আখলাক, বুদ্ধি-বিবেক, পোশাক-পরিচ্ছদ, চলাফেরা, উঠাবসা, শারীরিক গঠন, ইত্যাদি যে কোনো বিষয়ের দোষ বর্ণনা করা গীবত। যেমন কেউ বললো- আরে, অমুকতো খুব বদ-আমলী, বেওকুফ, ভিতরটা খারাপ ইত্যাদি। এসবও গীবতের অর্ন্তভূক্ত।

অনুরূপভাবে জীবিত মানুষের গীবত করা যেমন হারাম, তেমনিভাবে মৃত মানুষের গীবত করাও হারাম। গীবত করা ও স্বেচ্ছায় গীবত শ্রবণ করা উভয় সমান গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

মুমিনের গুরুত্বপূর্ণ গুণ হলো, সে কখনো গীবত-শেকায়েত করে না এবং শুনেও না। কারণ গীবত করা ও শোনা উভয়ই সমান। ভয়াবহ ক্ষতি এবং গীবত নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে ৷

৫. মুখের ‍যিনা গীবত ও প্রতিকার

  • লেখকঃ মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দি ৷
  • অনুবাদকঃ মাওলানা আব্দুর রহমান ফকির ৷
  • প্রকাশনীঃ মাকতাবাতুল আহবাব ৷
  • পেইজ সংখ্যাঃ ১৬০ টি ৷

গীবত এক ভয়াবহ অপরাধ। একজন মুমিন কখনোই তার ভাইয়ের (অপর মুমিনের) গীবত করে না। কেননা কুরআন গীবত করাকে স্পষ্ট রূপে হারাম ঘোষণা করেছে।

একজন মুমিন গীবতকে খুবই ভয় করে। তাই কখনো বেখেয়ালে কারো গবীত করে ফেললে, সাথে সাথে তাকওয়ার দিকে অগ্রসর হয় এবং তাওবা করে। আয়াতের শেষাংশে আল্লাহ তায়ালা তাকওয়া ও তাওবার কথা এ জন্যই বলেছেন। যেন কেউ গবীত করে ফেললে দ্রুতই তাকওয়া অবলম্বন করে এবং তাওবা করে।

আশা করি গীবত নিয়ে সেরা বই(PDF) এবং গীবত থেকে বাঁচার উপায় জানতে পারবেন ৷

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

গীবত নিয়ে আরও কিছু বই

  1. বইঃ গীবত, লেখকঃ মুহাম্মদ গোলাম মাওলা, প্রকাশনীঃ আহসান পাবলিকেশন
  2. বইঃ গীবত, লেখকঃ হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ., প্রকাশনীঃ আহসান পাবলিকেশন
  3. বইঃ গীবত, লেখকঃ সাইয়েদ আবদুল হাই লাখনাবী (র), মাওঃ আবু তাহের মুহাম্মদ শফিউদ্দিন (অনুবাদক)
  4. বইঃ গীবত ভয়াবহতা ও তা থেকে বাঁচার উপায়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ., মাওলানা মোহাম্মদ আবদুল কাইয়ুম (অনুবাদক)
সাম্প্রতিক বইইসলামিক বইউপন্যাস বইবইমেলা ২০২৬সকল ক্যাটাগরিসম্মানিত লেখকগণ
আমাদের সম্পর্কেযোগাযোগ