মুহস্বানাত বই (পবিত্র নারীদের পাঠশালায়) এবং লেখক খন্দকার মারিয়াম হুমায়ুন, শাইখ আব্দুল্লাহ আল মামুন, বারিয়াহ বিনতে আতিয়ার, সায়মা সাজ্জাদ মৌসি ৷ বইটি প্রকাশিত হয়েছে ইনবাত পাবলিকেশন থেকে ৷ একজন নারীর জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। অনেকে মুহস্বানাত বই PDF খুঁজে থাকেন ৷ পাঠকের পড়ার সুবিধার্থে অনলাইন থেকে বইটির পিডিএফ সংগ্রহ করেছি এবং একই সাথে বইটির হার্ডকপি অর্ডার দিতে পারেন ৷ এরকম নারী বিষয়ক বই পেতে পিডিএফপড়.কম ফলো রাখুন ৷
“মুহস্বানাত” কুরআন থেকে নেয়া একটি আরবী শব্দ, যার অর্থ সৎকর্মশীল নারী। এমন নারী যে নিজের আব্রু রক্ষা করে চলে অর্থাৎ, পবিত্রা।
একজন নারীর জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। পড়তে পারেন গাইরত নিয়ে বই পিডিএফ ৷
বই বিবরণ
- বইয়ের নামঃ মুহস্বানাত: পবিত্র নারীদের পাঠশালায় ৷
- লেখকঃ খন্দকার মারিয়াম হুমায়ুন, শাইখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ ইবনে জাফর, বারিয়াহ বিনতে আতিয়ার, সায়মা সাজ্জাদ মৌসি ৷
- প্রকাশনীঃ ইনবাত পাবলিকেশন ৷
- পেইজ সংখ্যাঃ ২৯৬টি ৷
- ক্যাটাগরিঃ নারী সম্পর্কীয় বই ৷
মুহস্বানাত বই বিষয়বস্তু
“মুহস্বানাত” বইটি ইনবাত এডুকেশন কর্তৃক পরিবেশিত “অনলি সিস্টার্স কোর্স” এর পাঠ্যপুস্তক। নারীদের বালেগা হওয়া থেকে শুরু করে গর্ভকালীন সময় পর্যন্ত একটা গাইডলাইন বলা যায় বইটিকে।
বইটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তন্মধ্যে প্রথমেই রয়েছে হায়েয ও নেফাস সংক্রান্ত আলোচনা। যেমন—হায়েয শেষ হয়েছে কিনা তা বোঝার উপায়, সিয়ামরত অবস্থায় হায়েয হলে করণীয়, হায়েয ও ইস্তিহাযার মধ্যে পার্থক্য।
এছাড়াও হায়েয, নিফাস, জুনুবি থেকে পবিত্রতা অর্জনের উপায় এবং তৎসংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাবের উত্তর তুলে ধরা হয়েছে।
পর্দা, মাহরাম চার্ট, গাইরে মাহরামের সাথে কথা বলার বিধান, পর্দা করে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড, সোশ্যাল মিডিয়ায় বিপরীত লিঙ্গের সাথে চ্যাট এবং সহশিক্ষা সম্পর্কেও রয়েছে বিস্তারিত আলোচনা।
এরপর আছে বিবাহের প্রস্তুতি, পুরুষের সাইকোলজি, স্বামীর জন্য সাজসজ্জা এবং জন্মনিয়ন্ত্রণ।
এছাড়া রয়েছে গর্ভকালীন সময়ে করণীয়, খাদ্যঅভ্যাস, সতর্কতা, কখন কোন চেকআপ বা পরীক্ষা করা জরুরি, নিজের যত্ন, প্রসবকালীন সময়ের প্রস্তুতি, সি-সেকশন নাকি নরমাল, পোস্ট-পার্টাম ডিপ্রেশনে করণীয় এবং সন্তানের তরবিয়ত।
কিশোরী, তরুণী, অবিবাহিত, বিবাহিত এবং নতুন মা—সকলের জন্য উপকারী একটি বই। যেই বইটির হাত ধরে একজন তরুণী তাঁর মাঝে হঠাৎ লক্ষণীয় শারীরিক পরিবর্তনগুলোর সাথে সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে এবং মনের কোণে ঘুরতে থাকা প্রশ্নগুলোর উত্তর পাবে।
এছাড়াও নববধূ এবং নতুন মা জানতে পারবে তার পরিস্থিতি অনুযায়ী সমস্যার কারণ ও সমাধান। সবচেয়ে ভালো লাগার বিষয়, বইটিতে নারীবিষয়ক সমস্যার সমাধান রয়েছে শরীয়ত ও মেডিকেল উভয় দিক থেকেই।
মুহস্বানাত বই রিভিউ
মুহস্বানাত হলো সেই নারী যে নিজের আব্রু রক্ষা করে চলে। শৈশব থেকেই নারীদের জীবনে রয়েছে অসংখ্য দায়িত্ব ও কর্তব্য। এসব দায়িত্ব পালন করতে হলে নারীদেরকে ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে।
নারীদের সবচেয়ে বড় পরিচয় হলো তাদের মাতৃত্ব। তাদের পরিশ্রমেই গড়ে ওঠে সভ্য জাতি। এই কারণেই ইবনুল কুইয়্যিম বলেছেন, “উম্মাহর অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেককে জন্ম দিয়েছে নারী। তাই বলা যায় পুরো উম্মাহই হলো নারী।”
কিন্তু আফসোস, আজকের যুগের নারীরা তাদের প্রকৃত সম্মান ভুলে যাওয়ার পথে। নারীরা আজ বহির্মুখী। আজ নারীদের কাছে সন্তানের চেয়ে ক্যারিয়ার বড়।
দ্বীনের জ্ঞান না থাকার কারণে নারীরা ফিতনাময় ধাঁধানো পৃথিবীতে নিজেদেরকে হারিয়ে ফেলেছে। সেই নারীদেরকে রব্বের কথা আর দ্বীনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই দ্বীন সচেতন একদল ভাইবোনের নিরলস চেষ্টায় ইনবাত এডুকেশন কর্তৃক পরিচালিত অনলি সিস্টার্স কোর্স থেকে প্রকাশ করেছে চমৎকার এই বইটি ‘মুহস্বানাত’।
নারীদের জীবনে রয়েছে আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামী, সন্তান, পরিবারের প্রতি দায়িত্ব, নিজের পর্দা রক্ষা করা, সন্তানদের জন্য দ্বীনি পরিবেশ তৈরি করা, চারপাশের মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান জানানো এবং জীবন পথে চলার সময় দৃশ্যমান-অদৃশ্যমান সব ধরনের ফিতনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়ার দায়িত্ব।
অথচ আজকের নারীরা এ সম্পর্কে পুরোদমে উদাসীন। খবরে আমরা অহরহ দেখছি যে, সন্তানকে রেখে বাবা এবং মা কর্মক্ষেত্রে গিয়েছেন, এদিকে কাজের লোক সন্তানকে নির্যাতন করছে। আবার সন্তান মায়ের কাছে আকুতি মিনতি করছে যে, তার মা যাতে তাকে ব্যাগে করে অফিসে নিয়ে যান।
অথচ এসব মায়েদের ভাষ্য হলো, সন্তান পালনের দায়িত্ব কি শুধুই নারীদের, পুরুষদের না? আদব-কায়দা, মু’আমালাত সন্তান সাধারণভাবে মায়েদের কাছ থেকেই শিখে থাকে।
যখন সন্তানের জীবনে মা থেকেও অনুপস্থিত হয়ে যায়, সেটা সন্তানের জীবনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এসব সন্তানেরা তাদের কৈশোর কিংবা যৌবনে মাদক, চুরি-ছিনতাই, পর্ণাসক্তি, ব্যাভিচারের মতো অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
যখন তারা বুঝতে পারে যে তাদের জীবনটা বিষিয়ে উঠেছে, অথচ অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং ফিরে আসার রাস্তা যখন তারা খুঁজে না পায়, তখন তারা ঠিকই তাদের পরিবার তথা মা-বাবাকে দুষতে থাকে। মা-বাবার সুষ্ঠু প্যারেন্টিংয়ের অভাবে সন্তান অবাধ্য হয়।
মূলত এমন সব নারী, মা আর বোনদের জন্য খুব সাবলীল ভাষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা বলা আছে।
পাঠকের উদ্দেশ্যে কিছু কথা
এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
কেন বইটি পড়বেন?
দৈনন্দিন জীবনে ইসলামকে সঠিকভাবে জেনে ও মেনে একজন আদর্শ আল্লাহর বান্দি, কন্যা, স্ত্রী এবং মমতাময়ী মা হিসেবে নিজেকে গড়ে তুলতে বইটি পড়া দরকার।
তাছাড়া বইটিতে অনেক নারীবিষয়ক সমস্যার সমাধান পেয়ে যাবেন, শরীয়ত ও মেডিকেল উভয় ক্ষেত্র থেকেই।
আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী নারীর জন্য রয়েছে অগণিত দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্ব সম্পর্কে জ্ঞান রপ্ত করতে হলে অবশ্যই নারীর পর্দা রক্ষা আর ইসলামি শিক্ষা সম্পর্কে আগে জানতে হবে। জেনারেল শিক্ষিত এমন নারীদের জন্য এই বইটি একটি গাইডলাইন।
হায়েয-নিফাস সংক্রান্ত মাসয়ালা-মাসায়েল, হায়েয-নিফাসকেন্দ্রিক স্বাস্থ্যগত জ্ঞান, পর্দার বিধানাবলী, নিকাব পরিধানের বিধান, মুখ খোলা রাখার বিধান, নারীদের জন্য চাকরি বা ব্যবসার বিধান, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে মাসয়ালা-মাসায়েল, ফেমিনিজম, পুরুষদের মনস্তত্ত্ব, বিয়ের পূর্বপ্রস্তুতি, বিয়ে পরবর্তী বিষয়সমূহ, যৌন মিলন, জন্মনিয়ন্ত্রণ, সাজসজ্জা, গর্ভকালীন সচেতনতা এবং সন্তান প্রতিপালন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বইটিতে।
যেহেতু এটি একটি প্রতিষ্ঠানের বই, তাই দারস আকারে বইটি লেখা হয়েছে। নারী জীবনের অবশ্য পালনীয় দায়িত্ব-কর্তব্যগুলো জানতে হলে অবশ্যই সব নারীদেরকে এই বইটি পড়া উচিত।
ব্যক্তিগত অভিমন
বইয়ের প্রত্যেক অধ্যায় থেকেই আমি উপকৃত হয়েছি। এটি ছিল আমার জন্য নারী বিষয়ক মাসআলার প্রথম বই।
তবে যে অধ্যায়টির কথা না বললেই নয়, সেটি হচ্ছে “ম্যান’স সাইকোলজি সার্ভে”। এটি একজন নারীর জন্য জানা যে কতটা প্রয়োজন, সেটা পড়ার পরই বুঝতে পেরেছি।
বইটিতে পুরুষের সাইকোলজি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যা একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দম্পতিদের মাঝে প্রায়শই মনোমালিন্যের বেশিরভাগ কারণ দুজনের চিন্তা-চেতনার পার্থক্য।
যখন একজন নারী আগেই জানবে একজন পুরুষের সাইকোলজি জন্মগতভাবেই এমন, তাই এর বিপরীতটা পুরুষের থেকে আশা করা বোকামি। এমনটা হলে সহজেই অনেক সমস্যার সমাধান শুরুর আগেই শেষ হয়ে যায়।
মুহস্বানাত বই PDF (পবিত্র নারীদের পাঠশালায়) | Muhsanat Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

