পঞ্চম/৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF অনেকে খুজে থাকেন, বিশেষ করে নতুন বছরের ৷ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছাড়াও অনেকে খুজে থাকেন ৷ শুধু নতুন বছরেরই নয়, পুরাতন বইগুলোর পিডিএফ এখানে খুজে পাবেন ৷ আমাদের সাথেই থাকুন, নতুন নতুন বইসহ বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তক বইগুলোর পিডিএফ খুজে পাবেন ৷
বিবরণ
- বইয়ের নামঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৷
- শ্রেণীঃ পঞ্চম/৫ম শ্রেণী ৷
- পাঠ্যপুস্তকঃ এনসিটিবি(NCTB)
- ফরম্যাটঃ পিডিএফ(PDF)
- ক্যাটাগরিঃ Class 5
সূচিপত্র
![৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF [ সব সালের ] Bangladesh and Global Studies Book সূচিপত্র ৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF](https://pdfporo.com/wp-content/uploads/2025/01/20250112_224731-min-1024x910.jpg)
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যপুস্তক শিশুদের পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে এই বিষয়টির মাধ্যমে মূল্যবোধ, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে সেদিকে লক্ষ রেখেই শিক্ষাক্রম তৈরি করা হয়েছে।
- বাংলাদেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ধর্ম ও রাজনৈতিক ভূখণ্ড সম্পর্কিত পাঠ শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে সহায়ক হবে।
- ভূগোল, ইতিহাস ও সমাজ পরিচিতি শিক্ষার্থীদের এ বিষয়গুলোতে জ্ঞান অর্জনে সাহায্য করবে।
- একই সাথে সামাজিক আচরণ ও প্রাকৃতিক অবস্থা সম্পর্কিত তথ্য-সংগঠন ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করার মাধ্যমে শিক্ষার্থীরা অনুসন্ধান ও গবেষণা করার দক্ষতা অর্জন করবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়ঃ- পঞ্চম অধ্যায়(জনসংখ্যা)
অল্প কথায় উত্তর দাও:
প্রশ্ন-১. পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর: পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো–
- ১. খাদ্য ঘাটতি দেখা দেয়।
- ২. সবার জন্য প্রয়োজন মতো কাপড় কেনা সম্ভব হয় না।
- ৩. সবার জন্য বাসায় যথেষ্ট জায়গার ব্যবস্থা করা যায় না।
প্রশ্ন-২. সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর: সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো-
- ১. অতিরিক্ত জনসংখ্যার জন্য শিক্ষা নিশ্চিত করা কঠিন কাজ। ফলে অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়।
- ২. জনসংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।
- ৩. অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের জন্য ঘরবাড়ি নির্মাণে গাছপালা কাটতে হয়। এতে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রশ্ন-৩. জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখো।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা। এ সমস্যা থেকে মুক্তির জন্য তিনটি সমাধান হলো-
- ১. শিক্ষা: শিক্ষার বিস্তার হলে অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জনসচেতনতার পাশাপাশি জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে।
- ২. স্বাস্থ্য: রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। এতে মানুষের কর্মক্ষমতা বাড়বে, যা জনসংখ্যা সমস্যার সমাধান করবে।
- ৩. দক্ষতার উন্নয়ন: প্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়ন করলে শিল্পের প্রসার ঘটানো সম্ভব। ফলে অধিক জনসংখ্যা সমস্যায় পরিণত না হয়ে সম্পদ হিসেবে বিবেচিত হবে।
৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF [ সব সালের ] Bangladesh and Global Studies PDF
[ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পিডিএফ ]
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...
![৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF [ সব সালের ] Bangladesh and Global Studies Book BoiLover](https://pdfporo.com/wp-content/uploads/2026/05/boilover.jpg)
![৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF [ সব সালের ] Bangladesh and Global Studies Book ৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই PDF](https://pdfporo.com/wp-content/uploads/2025/01/20250112_224917-min.jpg)