গণিতের ভিত মজবুত করতে হলে বীজগণিতের সূত্র ভালোভাবে জানা জরুরি। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী প্রতিটি ক্লাসেই বীজগণিতের সূত্র, বর্গের সূত্র, ঘন সূত্র, উৎপাদক বিশ্লেষণ ও প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত গুলো মুখস্থ রাখতে হয় ৷ আপনারা অনেকেই বীজগণিতের সূত্র সমূহ PDF খুজে থাকেন ৷ এই পোষ্টের গুরুত্বপূর্ণ সূত্রগুলোর পাশাপাশি সূত্রের প্রয়োগ এবং বইগুলোর সন্ধ্যান দিবো যেগুলো পড়লে সূত্র শেখার পাশাপাশি সূত্রের প্রয়োগগুলো জানতে পারবেন ৷

বীজগণিতের ইতিহাস
আলজেব্রা এর প্রতিশব্দ বীজগণিত। অষ্টাদশ শতাব্দীর গণিতজ্ঞ ‘Maclaurin’ এর মতে অ্যালজেব্রা হলো চিহ্ন ও প্রতীকের সাহায্যে গঠিত সাধারণ হিসাব পদ্ধতি। গণিতে এ শাখাটির সূত্রপাত হয় ব্যাবিলনে যা ইরাক, সিরিয়া, লেবানন ও প্যালেস্টাইন নিয়ে গঠিত। 825 সালে বিখ্যাত গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল-খারিজমী রচিত পুস্তক “আল-জাবর-ওয়ার মোকাবিলাহ” নামক গ্রন্থের আলজাবর থেকেই আলজেব্রা নামের উৎপত্তি। এজন্য মুহাম্মদ ইবনে মুসা আল-খারিজমীকে বীজগণিতের জনক বলা হয়।
তবে ভারতীয় গণিতবিদ আর্যভট্র, বরাহমিহি, ব্রহ্মগুপ্ত ভাস্করাচার্যের অবদানও উল্লেখযোগ্য। ব্রহ্মাগুপ্ত অ্যালজেব্রাকে ‘কুটক’ বলে অভিহিত করেছেন। আর্যভট্ট 510 সালে তাঁর ‘আর্যভট্রম’ নামক গ্রন্থে এবং মহাবীর 810 সালে তাঁর ‘গণিতসার সংগ্রহ” গ্রন্থে বীজগণিতকে বিশেষ কোন নামে অভিহিত করেননি। ভাস্কর 1150 সালে অঙ্কশাস্ত্রকে ‘বীজগণিত’ নামে অভিহিত করেছেন।
বীজগণিতের সূত্রাবলী নিয়ে যে বইগুলো পড়তে পারেন—
[সবগুলো বই নিচ থেকে ক্রয় করুণ]
১. বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ
বইটির লেখক মোস্তাকিম আলী এবং প্রকাশ করেছে বিজ্ঞান একাডেমী, এতে মোট পৃষ্ঠা সংখ্যা ৩০৪ টি ৷ বইটিতে বীজগণিতের সূত্রাবলী, উৎপাদক ও সূচক সূত্র, লগ সূত্র, সমীকরণ, ম্যাট্রিক্স, জটিল সংখ্যা, সেট ও ফাংশনসহ অনেক ধরণের সূত্র ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি সূত্রের সাথে প্রয়োগ, উদাহরণ ও প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত সহজ ভাষায় রয়েছে যাতে শিক্ষার্থী সহজে বুজতে পারে ৷
বইটির সূচিপত্রঃ
- ১ বীজগণিত সূত্রাবলী
- ২ বীজগণিত (উৎপাদক) সূত্রাবলী
- ৩ সূচক সূত্রাবলী
- ৪ লগ সূত্রাবলী
- ৫ দুই চলকবিশিষ্ট সমীকরণ জোটের সমাধানের সূত্রাবলী
- ৬ নির্ণায়ক সংক্রান্ত আরও কিছু সূত্রাবলী
- ৭ ম্যাট্রিক্স সূত্রাবলী
- ৮ জটিল সংখ্যা সূত্রাবলী
- ৯ সেট ও ফাংশন সূত্রাবলী
- ১০ বাস্তব সংখ্যা সূত্রাবলী
- ১১ বিন্যাস ও সমাবেশ সূত্রাবলী
- ১২ ধারার যোগফল সূত্রাবলী
- ১৩ দ্বিপদী উপপাদ্য সূত্রাবলী
- ১৪ বহুপদী ও বহুপদী সমীকরণ সূত্রাবলী
- ১৫ ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা সূত্রাবলী
- ১৬ সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সূত্রাবলী
- ১৭ ত্রিকোণমিতিক সমীকরণ সূত্রাবলী
- ১৮ বিপরীত বৃত্তীয় ফাংশন সূত্রাবলী
- ১৯ ত্রিভুজের গুণাবলী সূত্রাবলী
- ২০ স্থানাঙ্ক ও সঞ্চারপত সূত্রাবলী
- ২১ সরলরেখা সূত্রাবলী
- ২২ বৃত্ত সূত্রাবলী
- ২৩ পরাবৃত্ত সূত্রাবলী
- ২৪ উপবৃত্ত সূত্রাবলী
- ২৫ অধিবৃত্ত সূত্রাবলী
- ২৬ “অন্তরীকরণ” সূত্রাবলী
- ২৭ “সমাকলন” সূত্রাবলী
- ২৮ সীমা সূত্রাবলী
২. গণিতের সূত্রাবলী
গণিতের সূত্রাবলী বইটির লেখক মোস্তফা সাঈদ এবং প্রকাশিত হয়েছে গাজী প্রকাশনী থেকে ৷
এই বইতে গণিতের ইতিহাস, পাটীগণিত, বীজগণিত, ক্যালকুলাস, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতির মতো বিভিন্ন গণিত শাখার সূত্র এবং প্রয়োগ সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা যখন মাধ্যমিকে অংক বা গণিত করতে গিয়ে সূত্র ভুলে যান, তখন এই বইটি দ্রুত রেফারেন্স হিসেবে কাজে আসে।
লেখকের অভিজ্ঞতা এবং শিক্ষার প্রতি ভালোবাসা থেকেই বইটি লেখা — লেখক বলেন, ছাত্র জীবনের সূত্রগুলোর প্রয়োজনীয়তা থেকে এক জায়গায় সাজিয়ে রাখার জন্যই এই বইয়ের ধারণা জন্মেছে, এবং তিনি আশা করেন যে এটি সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের গণিত শেখার ক্ষেত্রে সহায়তা করবে।
৩. গণিত সূত্র সম্ভার
গণিত সূত্র সম্ভার বইটির লেখক আবদুল্লাহ আল মামুন এবং বইটি প্রকাশিত হয়েছে সাহিত্য বিকাশ থেকে ৷
গণিত সূত্র সম্ভার শীর্ষক গ্রন্থটি গণিত বিষয়ক একটি সূত্রের বই। প্রথম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী এ গ্রন্থটিতে ছয়টি অধ্যায় সন্নিবেশিত হয়েছে। এতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও ক্যালকুলাসের বিভিন্ন সূত্র অত্যন্ত সহজ-সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
৪. গণিতের কথা গণিতের সূত্র
বইটির লেখক ড. আমানুর আমান এবং প্রকাশিত হয়েছে ইতি প্রকাশন থেকে ৷
আমাদের দৈনন্দিন জীবনে গণিতের কোনো বিকল্প নেই। গণিতের উৎকর্ষ সাধনের ফলেই আজকের বিজ্ঞানে আমরা এতো দূর অগ্রগতি লাভ করতে পেরেছি। হিসাব-নিকাশ থেকেই মূলত গণিতের উৎপত্তি। গণিতের সূত্র ও তার অগ্রগতি আজকের বিশ্বকে বিজ্ঞানের বিশ্বে রূপান্তরিত করেছে। তাই আমরা গণিতের কাছে অনেক ঋণী। এ গ্রন্থে প্রশ্নাকারে গণিতের ক্যুইজ উপস্থাপন করা হয়েছে ৷
বীজগণিতের সূত্র সমূহ PDF ডাউনলোড (Class-6,7,8,9,10) | সূত্র ও অনুসিদ্ধান্ত
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দু, কেমন আছেন সবাই? আজকে মাধ্যমিক সকল শ্রেণীর গণিন বইয়ের বীজগণিতের সূত্র সমূহ পিডিএফ নিয়ে আসলাম ৷ অনেক স্টুডেন্টদের কাছে গণিত একটা ভীতিক বিষয় ৷ বিশেষ করে প্রয়োজনীয় সূত্রসমূহ সঠিকভাবে না জানার কারণে তারা অংকগুলোর সমাধান করতে অক্ষম হয়ে পড়ছে ৷ তাছাড়া অনেক শিক্ষার্থী বীজগণিতের সূত্র সমূহের পিডিএফ লিংক খুজে থাকেন ৷ তাই তাদের কথা বিবেচনা করে পিডিএফ লিংকঠি শেয়ার করলাম ৷ নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে এক ক্লীকে ফাইলটি ডাউনলোড করে নিন ৷
| টাইটেলঃ | বীজগণিতের সূত্র সমূহ PDF |
| শ্রেণীঃ | 6,7,8,9,10 |
| টাইপঃ | সূত্রসমূহ |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | Math Zone |
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
FAQ
1. How to download pdf?
বীজগণিতের সূত্র সমূহ পিডিএফ লিংক গুগুল ড্রাইভে আপলোড করা হয়েছে ৷ সুতরাং গুগুল ড্রাইভ থেকে বইটির পিডিএফ ডাউনলোড করে নিন ৷ ডাউনলোড করার নিয়মসমূহ জানতে এখানে ক্লিক করুন ৷




