HSC Math 1st Paper Solution PDF (একাদশ শ্রেণির গণিত গাইড বই) অনেক শিক্ষার্থী খুঁজে থাকেন ৷একাদশ দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত ১ম পত্র পাঠ্য বইয়ের সহায়ক বই হিসেবে গণিত গাইড শিক্ষার্থীদের প্রয়োজন হতে পারে ৷ গণিতের কঠিক সমস্যাগুলো সমাধানের জন্য একটি ভালো গণিত গাইড প্রয়োজন ৷ তবে হার্ড বইয়ের বিকল্প হিসেবে অনেক শিক্ষার্থী গণিত গাইড পিডিএফ খুঁজে থাকেন ৷ আশা করি উপকৃত হবেন ৷ এইচএসসি সকল বই ও গাইড পেতে পিডিএফপড়.কম এর সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
গণিত বা অঙ্কের নাম শুনলেই অনেকে ভীত হয়ে পড়ে । বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে এ ভীতি বেশি দেখা যায় । অথচ ইচ্ছে আর চেষ্টা থাকলে অনায়াসে বিষয়টিকে আয়ত্তে আনা যায় । এমন অনেক ব্যক্তি আছেন , যাঁদের কাছে গণিত খুব মজার বিষয় । আবার এমন অনেক ছাত্র আছে , যারা খুব আনন্দের সাথে অঙ্ক করে থাকে । আসলে চর্চা মানুষকে সবকিছু সহজ করে নিতে শেখাই ।
বর্তমানে গণিত জ্ঞান-বিজ্ঞানের একটি আধুনিক ও উল্লেখযোগ্য শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছে। গণিতের ব্যাপক ও সঠিক প্রয়োগ ব্যতিত কোন বিষয়ের উচ্চতর শিক্ষা লাভ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সকল মেধার ছাত্র-ছাত্রী এবং গণিতে আগ্রহীরা সহজেই গণিতে জ্ঞান আয়ত্ত করতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পরিমার্জিত ও নবায়নকৃত শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী বইটির বিষয়বস্তু ও পরিভাষাগত উপস্থাপনায় সহজবোধ্য করার চেষ্টা করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার উদ্দেশ্য দ্বিবিধ। একদিকে বিশ্ববিদ্যালয় ও পেশাগত (যেমন-মেডিকেল, প্রকৌশল, বিজনেস স্টাডিজ) পর্যায়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য প্রস্তুত করা। অপরদিকে উচ্চ – মাধ্যমিক স্তরের শিক্ষাকে সমাপনী স্তর হিসেবে প্রতিষ্ঠা করা, যাতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা, বা ক্ষেত্রবিশেষে কারিগরি ও পেশাগত পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে।
উচ্চমাধ্যমিক স্তরের গণিতের শিক্ষাক্রম মূলত প্রথমোক্ত শিক্ষার্থীদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। গণিত প্রাচীনতম বিজ্ঞান বটে তবে অচলায়তন নয়। নবপ্রণীত শিক্ষাক্রমে এর প্রতিফলন ঘটানো হয়েছে। যেমন জ্যামিতিক ভেক্টরের যথাযথ ও পূর্ণাঙ্গ আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্থানাংক জ্যামিতিতে এর প্রতিফলন ঘটানো হয়েছে। ক্যালকুলাসে অন্তরীকরণের পর সরাসরি ক্ষেত্রফলের মাধ্যমে নির্দিষ্ট যোগজের অবতারণা করা হয়েছে।
HSC Math 1st Paper Solution Chapter
- ১ম অধ্যায়: ম্যাট্রিক্স ও নির্ণায়ক
- (Matrices & Determinants)
- ২য় অধ্যায়: ভেক্টর
- (Vectors)
- ৩য় অধ্যায়: সরলরেখা
- (Straight Lines)
- ৪র্থ অধ্যায়: বৃত্ত
- (Circles)
- ৫ম অধ্যায়: বিন্যাস ও সমাবেশ
- (Permutations & Combinations)
- ৬ষ্ঠ অধ্যায়: ত্রিকোণমিতিক অনুপাত
- (Trigonometric Ratios)
- ৭ম অধ্যায়: সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত
- (Trigonometric Ratios of Associated Angles)
- ৮ম অধ্যায়: ফাংশন ও ফাংশনের লেখচিত্র
- (Functions and Graph of Functions)
- ৯ম অধ্যায়: অন্তরীকরণ
- (Differentiation)
- ১০ম অধ্যায়: যোগজীকরণ
- (Integrations)
