পিডিএফ পড়.কম

Class 8 Science Guide PDF | অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড

লেখার সাইজA
A
Rate this post

Class 8 Science Guide PDF 2026 ডাউনলোড করে অফলাইনে পড়তে চান? মাঝে মাঝে অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড পিডিএফ প্রয়োজন পড়ে? আপনাদের পড়ার সুবিধার্থে বিজ্ঞান গাইড সংগ্রহ করা হয়েছে ৷ অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ভয় পাওয়ার কিছু বিষয়ের মধ্যে বিজ্ঞান বই রয়েছে ৷ কেননা বিষয়টি না বুজলে একটু কঠিন লাগতে পারে ৷ এর কিছু বৈজ্ঞানিক শব্দ, থিউরি, সজ্ঞা শিক্ষার্থীদের প্রথমে ভয় লাগিয়ে দেয় ৷ এমন অবস্থায় সবচেয়ে দরকার পড়ে ভালো মানের ৮ম শ্রেণির বিজ্ঞান গাইড ৷ যেখানে সবকিছু সহজভাবে, সহজ ভাষায় শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে প্রস্তুত করা হয়ে থাকে ৷

অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ে এমন অনেক টপিকস রয়েছে, যেগুলো পড়তে গিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্ন মনে আসে। পরমাণুর গঠন কীভাবে বুঝবে? রাসায়নিক বিক্রিয়া মনে রাখবে কীভাবে? ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদনের মধ্যে পার্থক্যই বা কী? আবার আলো, মহাকর্ষ, চলবিদ্যুৎ কিংবা জীবের বংশগতি পড়তে গিয়ে অনেক সময় একই বিষয় বারবার পড়তে হয়। এসব বিষয় সহজে বুঝতে মূল পাঠ্যবইয়ের পাশাপাশি একটি ভালো অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড কাজে আসতে পারে।

অষ্টম শ্রেণিতে বিজ্ঞান পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিষয়গুলো বুঝে শেখা। কারণ এই বইয়ে শুধু সংজ্ঞা বা প্রশ্নোত্তর নেই; রয়েছে জীবজগৎ, উদ্ভিদ, পরমাণু, রাসায়নিক বিক্রিয়া, বিদ্যুৎ, আলো, মহাকাশ, খাদ্য ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ টপিকসগুলো। প্রতিটি অধ্যায়ের পড়ার ধরনও এক রকম নয়। কোথাও বৈজ্ঞানিক ধারণা বুঝতে হবে, কোথাও পার্থক্য শিখতে হবে, আবার কোথাও চিত্র ও উদাহরণসহ বিষয়টি আয়ত্ত করতে হবে।

অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড কেন পড়বে?

বিজ্ঞানের কঠিন টপিকসগুলো সহজে বুঝতে এবং পাঠ্যবই থেকে প্রশ্নগুলো সহজে খুঁজে পেতে এবং অতিরিক্ট প্যাক্টিসের জন্য গাইড বই দরকার হতে পারে ৷ বিজ্ঞান বইয়ের একটি অধ্যায় পড়ার পর মনে হতে পারে, সবকিছু বুঝে গেছ। কিন্তু প্রশ্নের উত্তর লিখতে বসলে দেখা যায়, কিছু সংজ্ঞা মনে পড়ছে না, ঐ টপিকসটা ভুলে গেছো, দুটি বিষয়ের পার্থক্য গুলিয়ে যাচ্ছে, আবার কোনো প্রশ্নের উত্তর কীভাবে শুরু করবে, সেটিও বুঝতে পারছ না। পরীক্ষার প্রস্তুতির সময় এমন সমস্যায় অনেক শিক্ষার্থীই পড়ে।

ঠিক এই সময়ে একটি ভালো গাইড বইয়ের দরকার হতে পারে ৷ মূল বই পড়ার পর গাইড থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার দেখে নেওয়া যায়। কঠিন শব্দের অর্থ বোঝা যায়। প্রশ্নের ধরন সহজে বুজা যায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের দুর্বলতাও বের করা যায়।

ধরো, তুমি ‘পরমাণুর গঠন’ অধ্যায়টি পড়ছ। শুধু অধ্যায়টি পড়ে যাওয়ার বদলে গুরুত্বপূর্ণ ধারণাগুলো বুঝে নিলে এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর নিজে লেখার চেষ্টা করলে শেখাটা আরও ভালো হবে। একইভাবে ‘পরিবেশ এবং বাস্তুতন্ত্র’ অধ্যায় পড়ার সময় বিষয়গুলো বুঝে নিয়ে প্রশ্ন অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতিও গোছানো হবে।

তাই অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড পড়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত—

  • পাঠ্যবইয়ের কঠিন বিষয়গুলো সহজভাবে বোঝা।
  • গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও বৈজ্ঞানিক পরিভাষা শেখা।
  • অধ্যায়ভিত্তিক MCQ ও লিখিত প্রশ্ন অনুশীলন করা।
  • প্রশ্নের উত্তর লেখার ধরন সম্পর্কে ধারণা নেওয়া।
  • নিজের ভুল ও দুর্বলতা খুঁজে বের করা।
  • পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার টাচ দেওয়া।

একটি ভালো অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইডে কী কী থাকা উচিত?

বাজারে বিভিন্ন প্রকাশনীর বিজ্ঞান গাইড পাওয়া যায়। কিন্তু শুধু বইয়ের পৃষ্ঠা বেশি হলেই সেটি ভালো গাইড হবে, এমন নয়। শিক্ষার্থী বিষয়গুলো কতটা সহজে বুঝতে পারছে এবং নিজে অনুশীলন করতে পারছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞানের কঠিন টপিকসগুলো সহজে বুঝতে এবং পাঠ্যবই থেকে প্রশ্নগুলো সহজে খুঁজে পেতে এবং অতিরিক্ট প্যাক্টিসের জন্য গাইড বই দরকার হতে পারে ৷ বিজ্ঞান বইয়ের একটি অধ্যায় পড়ার পর মনে হতে পারে, সবকিছু বুঝে গেছ। কিন্তু প্রশ্নের উত্তর লিখতে বসলে দেখা যায়, কিছু সংজ্ঞা মনে পড়ছে না, ঐ টপিকসটা ভুলে গেছো, দুটি বিষয়ের পার্থক্য গুলিয়ে যাচ্ছে, আবার কোনো প্রশ্নের উত্তর কীভাবে শুরু করবে, সেটিও বুঝতে পারছ না। পরীক্ষার প্রস্তুতির সময় এমন সমস্যায় অনেক শিক্ষার্থীই পড়ে।

বিজ্ঞানের অনেক টপিকস রয়েছে যেগুলো প্রথমবার পড়লে কঠিন মনে হতে পারে। কখনও সংজ্ঞা বুঝতে সমস্যা হয়, কোনো একটি প্রক্রিয়ার ধাপ মনে থাকে না। কিন্তু একটি ভালো গাইডে অধ্যায়ের বিষয়বস্তু সহজ ও সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকা থাকে। শুধু মুখস্থ করার মতো উত্তর না দিয়ে বিষয়টি বুঝতে সাহায্য করে, এমন ব্যাখ্যা থাকলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে ৷

বিজ্ঞান পড়তে গিয়ে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হতে হয়। ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, বংশগতি, মহাকর্ষ কিংবা রাসায়নিক বিক্রিয়ার মতো বিষয়গুলো বুঝে শেখা জরুরি। গাইডে এসব শব্দের অর্থ ও ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া থাকলে অধ্যায় পড়তে সুবিধা হয়।

শুধু অধ্যায় পড়ে গেলেই নিজের প্রস্তুতি যাচাই করা যায়না ৷ প্রশ্নের উত্তর দেওয়ার প্রাক্টিস করতে হবে। তাই একটি ভালো বিজ্ঞান গাইডে বহুনির্বাচনি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন থাকা দরকার। প্রশ্নের উত্তরগুলো মূল পাঠ্যবইয়ের সঙ্গে মিল ও সঠিক হতে হবে ৷

বিজ্ঞানের কিছু বিষয় চিত্র ছাড়া বোঝা কঠিন। আবার কিছু বিষয় উদাহরণের মাধ্যমে সহজে মনে রাখা যায়। তাই প্রয়োজনীয় চিত্র, ছক ও উদাহরণসহ ব্যাখ্যা থাকলে শিক্ষার্থীরা বিষয়বস্তু আরও ভালোভাবে আয়ত্ত করতে পারে।

অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ে কী কী অধ্যায় রয়েছে?

অষ্টম শ্রেণির বিজ্ঞান পাঠ্যবইয়ে মোট ১৪টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে বিজ্ঞানের আলাদা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

  • ১. প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
  • ২. জীবের বৃদ্ধি ও বংশগতি
  • ৩. ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
  • ৪. উদ্ভিদের বংশ বৃদ্ধি
  • ৫. সমন্বয় ও নিঃসরণ
  • ৬. পরমাণুর গঠন
  • ৭. পৃথিবী ও মহাকর্ষ
  • ৮. রাসায়নিক বিক্রিয়া
  • ৯. বর্তনী ও চলবিদ্যুৎ
  • ১০. অম্ল, ক্ষারক ও লবণ
  • ১১. আলো
  • ১২. মহাকাশ ও উপগ্রহ
  • ১৩. খাদ্য ও পুষ্টি
  • ১৪. পরিবেশ এবং বাস্তুতন্ত্র

Class 8 Science Guide PDF 2026 | অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড

যারা Class 8 Science Guide PDF বা অষ্টম শ্রেণির বিজ্ঞান গাইড PDF খুঁজছ আশা করি তাদের জন্য সুবিধা হবে ৷ গাইডটি শিক্ষার্থী ছাড়াও ভর্তি পরিক্ষা, জব পরিক্ষা, যারা টিউশন করে তাদের কাজে লাগতে পারে ৷ তবে শিক্ষার্থীদের একটা কথা মনে রাখা উচিৎ গাইড শুধু সহায়ক বই হিসেবেই ব্যবহার করবে ৷ কেননা পাঠ্যবইয়ের প্রতিটি লাইন বাই লাইন বুজতে গাইড বই কাজে লাগতে পারে ৷

একনজরেঃ

  • বইঃ বিজ্ঞান গাইড ৷
  • শ্রেণিঃ অষ্টম ৷
  • ফরম্যাটঃ পিডিএফ ফাইল ৷
  • ক্যাটাগরিঃ Class Eight/JSC.

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ