পিডিএফ পড়.কম

দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী PDF | Deshe Bideshe Book

লেখার সাইজA
A
4.8/5 - (61 votes)

দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী PDF পাঠক খুঁজে থাকেন ৷ দেশে বিদেশে কথা-সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত একটি ভ্রমণ কাহিনী,যা ১৯২৭ থেকে ১৯২৯ সালের আফগানিস্তান ভ্রমণের উপর রচিত। এই বইটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনী হিসেবে গণ্য করা হয়; অন্য কোন ভ্রমণ কাহিনী আজ পর্যন্ত বাংলা সাহিত্যে এর মতো এতোটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। একটি ভ্রমণ কাহিনী হওয়া সত্বেও এটি আফগানিস্তানের লিখিত ইতিহাসের একটি অনবদ্য দলিল।

লেখকের রম্য রসাত্বক বর্ণনা, বিভিন্ন পরিচিত কিংবা অপরিচিত মানুষের সাথে রসালাপ, ভ্রমণের সময় বিভিন্ন স্থানের বর্ণনা এবং শেষ পর্যায়ে এসে আফগানিস্তান ছেড়ে আসার করুন কাহিনী অসাধারনভাবে তুলে ধরা হয়েছে এই ভ্রমণ কাহিনীতে।

দেশে বিদেশে বই বিবরণ

  • বইঃ দেশে বিদেশে ৷
  • লেখকঃ সৈয়দ মুজতবা আলী ৷
  • প্রকাশনীঃ বিশ্বসাহিত্য কেন্দ্র ৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪টি ৷
  • ক্যাটাগরিঃ ভ্রমণ বিষয়ক বই ৷

দেশে বিদেশে বই রিভিউ

বাংলা সাহিত্যে যতাে ভ্রমণকাহিনী রয়েছে তন্মধ্যে সৈয়দ মুজতবা আলীর এই ‘দেশে বিদেশে’ নামক সাহিত্যকর্মকে সেরা – ই বলা চলে । গ্রন্থটিতে লেখক রসাত্ববােধের মাধ্যমে কোনাে কাহিনী বর্ণনাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন । যেমন সুন্দর এর কাহিনী , তেমনি সুন্দর তাঁর লেখনীভঙ্গী । বাংলা সাহিত্যের ইতিহাসে অসাধারণ এক সাহিত্যকর্ম এবং আমার ভালাে লাগার বইগুলাের মধ্যে অন্যতম ।

নতুনত্বের কাজ কি ? পুরনােকে সরিয়ে দেয়া । মুজতবা আলী সেই কাজটায় করে গেছেন সবসময় । এখন যদি সেটা যদি পন্ড বলে চালিয়ে দেন কিছু করার নাই 😛 মুজতবা আলীর শ্রেষ্ঠ এবং প্রথম সৃষ্টি হলাে ” দেশে বিদেশে ” । এই বইটি এমন এক সৃষ্টি যাকে অনেকে অনেকভাবে নিয়ে পড়তে পারে । কেউ এই বইকে নেহায়েত ভ্রমণকাহিনী হিসেবে পড়তে পারেন ।

কেউ মধুর মধুর হাস্যরসের জন্য পড়তে পারেন । কেউ আফগানের মুগ্ধতা জানার জন্য পড়তে পারেন । আবার কেউ জ্ঞান আহরণের জন্য পড়তে পারেন … ভ্রমণকাহিনী শুধু মাত্র কই গেলাম কি করলাম তা উল্লেখ করাই না । ভ্রমণকাহিনীর কাজ হচ্ছে যারা এই কাহিনী পড়ছে তাদেরসুদ্ধ নিয়ে যাওয়া সেই জায়গায় । এই জায়গায় জাদুকরী দেখিয়েছেন পন্ডিত মুজতবা আলী ।

তিনি ” দেশে বিদেশে ” শুধু কই কই গেলেন তা উল্লেখ করেন নি , সেখানকার মানুষের সাথে মিশেছেন , কথা বলেছেন । তিনি কথা বলেছেন শুধু ভ্রমণকেন্দ্রিক না , তিনি রাজনীতি থেকে দর্শন , ধর্ম থেকে নৈতিকতা সব আলােচনা করেছেন । ভৌগলিক জ্ঞান দান খুবই বােরিং একটা বিষয় । এই জায়গায় মুজতবা আলী আরাে মুগ্ধতা ছড়িয়েছেন । হাস্যরসের কথা আর নাই বা বলি ।

আব্দুর রহমানের মুখে আমি চোখে আফগান দেখতে পাচ্ছিলাম । আজ আফগানের যে দশা , সেটা চোখের সামনে ভেসে উঠতেই কষ্ট হচ্ছে । আজকের আফগানরা যদি ” দেশে বিদেশে ” আমি নিশ্চিত তারা আফসােস করতাে , যেমনটি করতেন মুজতবা আলী নিজেও । সম্ভবত ক্লাশ এইটে ” কাবুলের পথে ” নামক একটা ভ্রমণকাহিনী ছিল বইয়ে যা এই বই থেকেই নেয়া , তখন সেটা পড়ে একদম মজে গিয়েছিলাম । এরপর তাে গােটা আফগান এখন চোখের সামনে ঝলঝল করছে 🙂 । গ্যাটো সত্যই বলেছেন , ” যে বিদেশ যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি ” । এজন্যে মুজতবা আলী একজন সাচ্ছা দেশপ্রেমিকও বটে ।

দেশে বিদেশে বইটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনী হিসেবে গণ্য করা হয় ; অন্য কোন ভ্রমণ কাহিনী আজ পর্যন্ত বাংলা সাহিত্যে এর মতাে এতােটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ।

দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী PDF | Deshe Bideshe Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ