পিডিএফ পড়.কম

হজ্জ ও উমরাহ গাইড বুক PDF ও বিবরণ | ড. মোহাম্মদ ইমাম হোসাইন

লেখার সাইজA
A
Rate this post

ড. মোহাম্মদ ইমাম হোসাইন লেখা হজ্জ ও উমরাহ গাইড বুক PDF অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ লেখক সংক্ষেপে এবং সহিহ ভাবে হজ্জ ও উমরাহ কিভাবে পালন করবেন তা এই বইয়ে তুলে ধরেছেন ৷ পাঠকদের বলবো বইটির হার্ডকপি সংগ্রহ করে পড়ুন অথবা নিচ থেকে অর্ডার করতে পারেন ৷ এরকম ইসলামিক বই পেতে আমাদের সাথেই থাকুন ৷

হজ্জ ও ওমরাহ নিয়ে লিখিত বই গুলো অনেক বড় হওয়ায় হাজীগন মূল বিষয়গুলো বুজতে অসুবিধা হয়। সম্মানিত লেখক ড. মোহাম্মদ ইমাম হোসাইন তাঁর হজ্জ ও ওমরাহর অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সংক্ষেপে যা একজন হজ্জ ও ওমরাহকারীর না জানলেই নয়, ন্যূনতম যা জানা আবশ্যক তা অন্তর্ভুক্ত করে এ বইটি রচনা করেছেন।

আমাদের দেশে কোন কোন হজ্জ ও ওমরাহর বইতে অনেক বিদ’আতী আমল ও দু’আ রয়েছে। কিন্তু এই বইটিতে সুন্নাতের আলোকে আমল ও দু’আসমূহ উল্লেখ করা হয়েছে। আমরা আশা করি বাংলাভাষী মুসলিম ভাই ও বোনদের বিশুদ্ধ হজ্জ ও ওমরাহ পালনে বইটি সহায়ক হবে।

বই বিবরণ

  • বইয়ের নামঃ হজ্জ ও উমরাহ গাইড বুক
  • লেখকঃ ড. মোহাম্মদ ইমাম হোসাইন ৷
  • প্রকাশনীঃ ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী ৷
  • পেইজ সংখ্যাঃ ১৪৪টি ৷
  • ক্যাটাগরিঃ হজ্জ-উমরাহ বিষয়ক বই

📑 সূচিপত্র

ভূমিকা (المقدمة)
সংক্ষিপ্ত সহীহ হজ্জ ও উমরাহ গাইড বুক
হজ্জ ও উমরাহ (الحج والعمرة)
হজ্জ ও উমরাহ-এর সংজ্ঞা (معنى الحج والعمرة)
হজ্জ ও উমরাহর ফযীলাত (فضائل الحج والعمرة)
কার উপর হজ্জ ফরয (على من يجب الحج)
বদলী হজ্জ (الحج البدل)
হজ্জ কবুল হওয়ার শর্তসমূহ (شروط قبول الحج)
হজ্জের প্রকারভেদ (أنواع الحج)
হজ্জের ফরযসমূহ (أركان الحج)
হজ্জের ওয়াজিবসমূহ (واجبات الحج)
হজ্জের সুন্নাতসমূহ (سنن الحج)
উমরাহর ফরযসমূহ (أركان العمرة)
উমরাহর ওয়াজিবসমূহ (واجبات العمرة)
হজ্জ ও উমরাহর মীকাতসমূহ (مواقيت الحج والعمرة)
ধারাবাহিক উমরাহর কাজগুলি (مناسك العمرة)
হাদীর বিবরণ (كيفية الهدي)
তাওয়াফে ইফাদাহ বা ফরয তাওয়াফের বিবরণ (كيفية طواف الإفاضة)
বিদায়ী তাওয়াফের বিবরণ (كيفية طواف الوداع)
মসজিদে নববী যিয়ারাত (زيارة المسجد النبوي)
সফরের আদবসমূহ (آداب السفر)
কিছু দুআ (بعض الأدعية)
হজ্জ ও উমরাহ সম্পর্কিত ত্রুটি-বিচ্যুতি (بعض الأخطاء في المناسك)
জানাযার সালাতের পদ্ধতি (كيفية صلاة الجنازة)
কিছু দর্শনীয় স্থান (بعض الأماكن الشهيرة)
আল-মাদীনা-আল-মুনাওয়ারা ‘জ্যোতির্ময় শহর’
আরও কিছু দর্শনীয় স্থান
ভালো লাগলে বইটি অর্ডার করুন

হজ্জ ও উমরাহ

হজ্জ হলো ইসলামের পাঁচটি রুকনের সর্বশেষ তথা পঞ্চম রুকন। এটি দৈহিক পরিশ্রম ও আর্থিক ত্যাগের সমন্বয়ে গঠিত এক বিরাট ফযীলাতপূর্ণ ফরয ইবাদাত। মক্কা মুকাররামায় যাতায়াত ও হজ্জ পালনকালে অবস্থানের খরচের অর্থ এবং ফিরে আসা পর্যন্ত পরিবারের প্রয়োজনীয় খরচাদি সমপরিমাণ অর্থের যে কোনো মালিকের ওপর জীবনে একবার হজ্জ পালন করা ফরয।

মহান আল্লাহ বলেন:

“আল্লাহ তাআলার উদ্দেশ্যে মানুষের ওপর বায়তুল্লাহর হজ্জ পালন করা বিধিবদ্ধ করা হয়েছে যারা সে পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে””

আবূ হুরাইরাহ(রাযিঃ) থেকে বর্ণিত, নবী(সাঃ)- কে জিজ্ঞেস করা হলো, “সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞেস করা হলো, অতঃপর কোনটি? তিনি বলেন, (হজ্জ-ই-মাবরূর) মাকবুল হজ্জ।”

আরও পড়ুনঃ

  1. উমরাহ কীভাবে করবেন? — শায়খ আহমাদুল্লাহ
  2. উমরাহ করার নিয়ম(এই ২০টি বই পড়ুন)

হজ্জ ও উমরাহ গাইড বুক PDF (হার্ডকপিসহ) | ড. মোহাম্মদ ইমাম হোসাইন

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ