পিডিএফ পড়.কম

একটি সফল রামাদান ডায়েরি (PDF)-রামাদানের প্রস্তুতি, করণীয় ও পূর্ণাঙ্গ গাইডলাইন

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

রামাদানের প্রস্তুতি, করণীয় ও পূর্ণাঙ্গ গাইডলাইন একটি সফল রামাদান ডায়েরি বই ৷ লেখক শারিন সফি অদ্রিতা এবং প্রকাশিত হয়েছে রাইয়ান প্রকাশন থেকে ৷ অনেকে অনলাইনে একটি সফল রামাদান ডায়েরি PDF খুজে থাকেন এবং বইটির হার্ডকপি কোথায় পাবেন এবং বইটির দাম কত জানতে চান, তাদের জন্য আজকের পোষ্ট ৷

বই বিবরণ

  • বই নামঃ একটি সফল রামাদান ডায়েরি ৷
  • লেখকঃ শারিন সফি অদ্রিতা ৷
  • প্রকাশনীঃ রাইয়ান প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ২২৪টি ৷
  • ক্যাটাগরিঃ রোযা/সিয়াম বই ৷
  • দামঃ ২৪৮ টাকা(রকমারি) ৷

একটি সফল রামাদান ডায়েরি বই – শারিন সফি অদ্রিতা

রামাদানেই আমরা সুবর্ণ সুযোগ পাই গুনাহ থেকে ফিরে আসার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, রোজা রেখে তাকওয়া অর্জন করার এবং দুই জীবনেই প্রশান্তি ও সাফল্য অর্জন করার। আলহামদুলিল্লাহ।

প্রিয় পাঠক, হয়তো আপনার জীবনের হাজারো প্রতিকূলতার মাঝেও আপনি আন্তরিকতা নিয়ে রামাদানের জন্য দিন গুনতে থাকেন। আপনি হয়তো রামাদান আগমনের ৩ মাস আগে থেকেই ভাবতে থাকেন, “কখন আবার রামাদান আসবে? আর তো তর সইছে না!”

এই যাত্রায় আপনার সাথে একটি সফল রামাদান ডায়েরি থাকলে আপনার প্রতিটি দিনের আমল, নিয়ত, দুআ, আত্মবিশ্লেষণ-সবকিছুই হবে গোছানো, বাস্তবসম্মত এবং হৃদয়কে বদলে দেওয়ার মতো এক পরিকল্পিত সফর, ইনশাআল্লাহ।

যারা রামাদানকে প্রাণভরে ভালোবাসেন এবং এই মাসকে আঁকড়ে ধরে দুনিয়া ও আখিরাতে সফল হতে চেষ্টা করতে চাচ্ছেন, আপনার জন্যেই এই বইটি বিশেষ এক উপহার। একটি সফল রামাদান ডায়েরি বইটি প্রতিবছর রামাদানে আপনার নিজস্ব সঙ্গী হবে।

এখানে পাবেন রামাদানে সাফল্য অর্জনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ-যেই ম্যাপ হাতে নিয়ে আপনি ধাপে ধাপে নিজের ভেতরের মানুষটাকে নিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন, ইনশাআল্লাহ।

বইটি কেন পড়বেন?

এই ডায়েরিতে থাকবে আপনার জন্য হোমওয়ার্ক। থাকবে এমন কিছু সহজ অথচ কার্যকর টাস্ক, যা ফলো করে আপনি ধীরে ধীরে আপনার কাঙ্ক্ষিত সফল রামাদানের পথে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ।

বইটিতে যে বিষয়গুলোর উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে, সেগুলো এক নজরে চোখ বুলিয়ে নিন-

  • রামাদান শুরুর ২ মাস আগে থেকেই প্রস্তুতির বিস্তারিত গাইডলাইন অর্থাৎ রজব এবং শাবান মাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি
  • রামাদান শুরু হলে পুরো ৩০ দিনে সফল হওয়ার পূর্ণাঙ্গ রোডম্যাপ
  • রামাদানের ৩০ দিনের জন্য ৩০টি কুরআন তাদাব্বুর এক্সারসাইজ
  • লাইলাতুল কদর তালাশে সফল হওয়ার আলাদা পরিকল্পনা
  • রামাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কুরআনের আয়াতগুলো এক নজরে
  • রামাদান সংক্রান্ত প্রসিদ্ধ হাদীসগুলো এক নজরে
  • রামাদানের প্রসিদ্ধ দুআগুলো এক নজরে
  • রামাদানের বেসিক ফিকহ এক নজরে
  • বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে সফল হওয়ার প্রো-টিপস
  • (ব্যস্ত গৃহিণী, ব্যস্ত কর্মজীবী, অসুস্থ ব্যক্তি, বোনদের মাসের বিশেষ সময়ের জন্য রামাদান পরিকল্পনা ইত্যাদি)
  • রামাদান থিমের হৃদয়গ্রাহী কিছু গল্প

আরও পড়ুনঃ

  1. রোজা বা সিয়াম বিষয়ক বই পিডিএফ ৷
  2. রামাদানের সওগাত-ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ৷

একটি সফল রামাদান ডায়েরি PDF এবং হার্ডকপি দেখুন

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ