পিডিএফ পড়.কম

হুজুর হয়ে হাসো কেন বই PDF | Hujur Hoye Haso Keno Book

লেখার সাইজA
A
Rate this post

হুজুর হয়ে হাসো কেন বই PDF অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ ‘হুজুর হয়ে হাসো কেন?’ বইটিতে হাসি-ঠাট্টা ও রম্য রচনার মাধ্যমে সমাজের নানা অসংগতি, বাস্তব চিত্র এবং ইসলাম নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো তুলে ধরা হয়েছে। যেসব কথা অনেক সময় সরাসরি বললে মানুষ এড়িয়ে যায়, সেগুলোই মজার মাধ্যমে মানুষের সামনে আনার চেষ্টা করেছেন ‘হুজুর হয়ে’ টিম।

হুজুর হয়ে হাসো কেন বই বিবরণ

  • বইঃ হুজুর হয়ে হাসো কেন?
  • লেখকঃ হুজুর হয়ে টিম ৷
  • প্রকাশনীঃ সত্যায়ন প্রকাশন৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১২০টি ৷
  • ক্যাটাগরিঃ ব্যঙ্গ ও রম্যরচনা বই৷

📑 সূচিপত্র

অনুষ্ঠানসূচি
যেভাবে শুরু
বিটিভি সমগ্র
লালসালু সমস্যার সঠিক ইসলামী সমাধান
রাজু হুজুর বনাম এনজিও
ওয়াহিদ, ইসনান, সালাসা, সিসিমপুর
মনের কথা – পারুল হুজুরনী
আশুরায় নানা-নাতি
ভাগ্নের ধর্মব্যবসা
হিমুর মুখে ১০৮ টি আযওয়া খেজুর
পুরুষবাদী
নাটিকা
ছুটি
গায়ক বনাম হুজুর
ফুলান সিরিজ
ঈদুল আযহা পর্ব
বনের রাজার সাথে
‘সকল ঈদের বড় ঈদ’ পর্ব
বড়দিন পর্ব
পোস্টার-ফেস্টুনদের সাথে একদিন
এপ্রিল ফুল পর্ব
বৈশাখী পর্ব
ভ্যালেন্টাইন পর্ব
থেমিস দেবীর সাথে
টক শো
হ্যালোউইন পর্ব
নিউ ইয়ার পর্ব
রামাদান পর্ব
ঈদুল ফিতর পর্ব
যাবার আগে
ভালো লাগলে বইটি অর্ডার করুন

হুজুর হয়ে হাসো কেন বইয়ের প্রেক্ষাপট

‘হুজুর’ শব্দটি বাংলাদেশে প্রচলিত অর্থে একসময় মূলত মাদ্রাসার আলিম ও তালিবুল ইলম শ্রেণির মানুষদের বোঝাতে ব্যবহৃত হতো। তবে পরবর্তীকালে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, জোব্বা, বোরকা, আবায়া, হিজাব ও নিকাবের মতো ইসলামী চিহ্ন ধারণকারী মানুষদেরও ‘হুজুর’ বলে সম্বোধন করার প্রচলন বেড়েছে। ফলে মাদ্রাসা বা জেনারেল শিক্ষায় শিক্ষিত—যে কেউই এখন বাহ্যিক পরিচয়ের কারণে সমাজে ‘হুজুর’ হিসেবে পরিচিত হতে পারেন।

এই পরিচয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কিছু প্রত্যাশা জড়িয়ে থাকে। মানুষ মনে করে, যাঁদের বাহ্যিক পরিচয়ে ইসলামের ছাপ রয়েছে, তাঁরা ইসলামী নিয়মকানুন মেনে চলবেন, অন্তত অন্যদের তুলনায় বেশি সতর্ক থাকবেন। কিন্তু সেই প্রত্যাশার সীমা কতটুকু, তা নিয়ে সমাজে স্পষ্ট কোনো ধারণা নেই। ফলে হুজুরদের কোনো জায়েজ বা মুবাহ কাজ করতে দেখলেও অনেকে প্রশ্ন করেন, ‘হুজুর হয়ে এই কাজ করছেন কেন?’ কিংবা ‘হুজুর হয়ে ওটা করছেন কেন?’

এ ধরনের প্রশ্নের পেছনে একটি ভুল ধারণাও কাজ করে। যেন হুজুরদের জন্য শরিয়তের বিধান এক রকম, আর সাধারণ মুসলিমদের জন্য আরেক রকম। অথচ ‘হুজুর হয়ে’ কোনো কাজ করা হারাম হলে, ‘মুসলিম হয়েও’ সেই কাজ করা হারাম। আবার কোনো কাজ অশোভনীয় হলে, তা শুধু হুজুরদের জন্য নয়, মুসলিমদের জন্যও অশোভনীয়। অনলাইনে, বিশেষ করে ফেসবুকে, ‘হুজুর হয়ে’ কথাটি এভাবেই একসময় খুনসুটির বিষয়ে পরিণত হয়। সেই প্রেক্ষাপট থেকেই ‘হুজুর হয়ে’ নামে একটি ফেসবুক পেজ তৈরির ধারণা আসে।

পেজটি তৈরি ও পরিচালনা করেন এমন কিছু মানুষ, যাঁরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। তাঁরা আলিম বা তালিবুল ইলম না হয়েও বাহ্যিক কিছু ইসলামী চিহ্ন ধারণ করার কারণে সমাজে ‘হুজুর’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁদের এই উদ্যোগের উদ্দেশ্য ছিল দ্বীন ইসলামকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে আগ্রহী ভাইবোনদের উৎসাহ দেওয়া, তাঁদের পথে বাধা সৃষ্টিকারীদের বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করা এবং হালাল বিনোদনের ব্যবস্থা করা।

হুজুর হয়ে হাসো কেন বইটি মূলত সেই ফেসবুক পেজের নির্বাচিত কিছু লেখা ও রম্যগল্পের সংকলন। বইটিতে ইসলামের প্রতি আগ্রহী মুসলিমদের উৎসাহিত করার পাশাপাশি ইসলামবিরোধী বিভিন্ন ধারণার বিপরীতে যুক্তিনির্ভর বক্তব্য ও কাউন্টার-ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

হুজুর হয়ে হাসো কেন বই PDF | Hujur Hoye Haso Keno Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ