পিডিএফ পড়.কম

এলেবেলে হুমায়ূন আহমেদ PDF | Elebele humayun Ahmed

লেখার সাইজA
A
Rate this post

এলেবেলে হুমায়ূন আহমেদ PDF অনেক গল্প প্রেমিক পাঠক খুঁজে থাকেন ৷ হুমায়ূন আহমেদ তার ব্যক্তিগত জীবনের নানা রম্য রস নিয়ে লেখা এলেবেলে ১ম পর্ব। যদিও কিছু কিছু গল্প নিছক কল্পনা থেকেও লেখা। এটা মূলত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রম্য ঘটনার সমষ্টি। এলেবেলের বেশিরভাগ লেখাই আগে ‘উন্মাদ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে ৷

‘উন্মাদ’ আগে অত্যন্ত জনপ্রিয় রম্য ম্যাগাজিন ছিল, এখন তা আর আগের মত নেই। এলেবেলে ১ম পর্বের বেশিরভাগ গল্পই সব লেখকের লেখালেখি জীবনের শুরুর দিকের কথা, এককথায় যাকে বলে জীবন থেকে নেয়া। সববয়সী পাঠকের জন্য অবশ্যপাঠ্য একটি বই ৷

যারা রম্য রচনা পছন্দ করেন তাদের জন্যে বইটি একটি আদর্শ রাম্য রচনার বই হতে পারে। বাস্তব জীবনে হর হামেশাই ঘটে এমন কিছু ঘটনা কে লেখক রাম্য আকারে প্রকাশ করেছেন। অনেক গল্পই ছিল যেগুলো পড়ে হাসি থামাতে পারিনি।

বই বিবরণ

আধুনিক লেখকদের মধ্যে হুমায়ূন আহমেদ সবচেয়ে জনপ্রিয় একজন ৷ একবার ছোটবেলায় পাশের বাসার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়ার পর কেমন অস্তিতে পরতে হয়েছিল সে মজার কিন্তু ভয়াবহ কাহিনী মনে করে তিনি বড় বেলাতেও আর প্রেমে পরার সাহস পান নাই। তারপর একবার ছেলে মেয়েদের নিয়ে গেলেন মেলায়।

ছোটদের আবদার রক্ষা করতে গিয়ে তিনি পরলেন বিপাকে। সবাই তাকে আইসক্রিম।খাইয়ে দিচ্ছে। এসব দেখে পাশ থেকে এক অপরিচিত বাচ্চা ছেলেও তাকে আইসক্রিম খাইয়ে দেবার বায়না করল। কি এক বিব্রতকর অবস্থা এখন তিনি কি করবেন। উন্মাদের পাঠকদের জন্য মজার ছলে লিখলেও তিনি সম সাময়িক অনেক বিষয় নিয়ে লিখতেন। তেমনি এক ঘটনা হলো নশু পাগলার ঘটনা। তৎ সময়কার রাজণৈতিক নেতাদের কটাক্ষ করে এম সুন্দর রম্য লেখা পড়তে পড়তে পেটে ব্যথা শুরু করে দিবে নিশ্চিত।

এছাড়াও সুইসাইড নিয়ে তিনি যেমন মজার ছলে বাবা মা তথা সন্তানদের ভবিষ্যত পরিনতির কথা লিখেছেন তা সত্যিই বেশ ভাবনার। আর একটা মজার কাহিনী নিয়ে বলি, অল্পশিক্ষীত মানুষ হঠাৎ করে বড়লোক হলে তার সম্মান সমজে আছে, এবং নানাবিধ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পান। সেরকমই একজন হাজী সাহেব।

কোন এক অনুষ্ঠানে তাকে ফুল নিয়ে বলতে বললেন ‘হাজী সাহেব শুরু করলেন গোলাপ দিয়ে। গোলাপের বর্ণ গন্ধ নিয়ে খুব উচ্ছ্বাস করে বললেন, গোলাপ আমাদের জাতীয় ফুল। তাকে কানে কানে জানিয়ে দেয়া হল, গোলাপ নয়, জাতীয় ফুল শাপলা। তিনি হংকার দিয়ে বলেন, কোন শালায় বলে জাতীয় ফুল শাপলা? কোথায় গোলাপ আর কোথায় শাপলা? কোথায় আইয়ুব খান আর কোথায় খিলি পান। ভাইসব আপনারই বলেন — শাপলা একটা ফুল? শাপলা হচ্ছে একটা তরকারী।’” সর্বোপরি মজার ছলে তিনি দিয়ে গেছেন এক বড় শিক্ষা।

এলেবেলে হুমায়ূন আহমেদ PDF ডাউনলোড | Elebele humayun Ahmed

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ