আপনি কি জানতে চান, জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য কী? আপনি কি নিজের জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে চান? আপনি কি এমন কোনো কাজ খুঁজে পেতে চান, যা আপনি ভালোবাসেন এবং যা আপনাকে প্রতিদিন আনন্দ দেয়? তাহলে ইকিগাই বাংলা বইটি আপনার জীবনের ‘ইকিগাই’ খুঁজে পাওয়ার একটি সুন্দর মাধ্যম হতে পারে। জাপানের শতবর্ষী মানুষদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, কাজের প্রতি ভালোবাসা এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার বিষয়গুলো নিয়েই লেখা এই চমৎকার বই। অনেক পাঠক ইকিগাই বাংলা বই PDF খুঁজে থাকেন অনলাইনে ৷ এরকম অনুবাদ বই এবং আত্মউন্নয়নমূলক বই পেতে পিডিএফপড়.কম এর সাথেই থাকবেন ৷
আপনি কি কখনো ভেবেছেন, কেন কিছু মানুষ জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকেন, আর অন্যরা বিভ্রান্তিতে ডুবে থাকেন? কীভাবে নিজের ইকিগাই খুঁজে পাওয়া যায়? কোন কাজটিতে আপনি আপনার জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পান? ইকিগাই বইয়ে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধীরস্থির থাকা, পরিমিত খাবার খাওয়া, ভালো বন্ধুদের পাশে রাখা, নিয়মিত পরিমিত ব্যায়াম করা, প্রকৃতির সঙ্গে সংযোগ রাখা, ধন্যবাদ দেওয়া এবং বর্তমানে বাঁচার মতো বিষয়গুলোও উঠে এসেছে।
ইকিগাই বইয়ের লেখক হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস মিরালেস। হেক্টর গার্সিয়া এক দশকেরও বেশি সময় ধরে জাপানে বসবাস করেছেন এবং জাপানিদের জীবন কাছ থেকে দেখেছেন। ফ্রান্সেস মিরালেস লেখালেখির কারণে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁদের লেখা Ikigai: The Japanese Secret to a Long and Happy Life সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। বইটির ঝরঝরে বাংলা অনুবাদ করেছেন ইউসুফ মুন্না এবং প্রকাশ করেছে আদর্শ। ইকিগাই বাংলা বইটি জাপানের শতবর্ষীদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য এবং নিজের ইকিগাই খুঁজে বের করার ধারণা তুলে ধরে।
ইকিগাই বই রিভিউ
জাপানের দক্ষিণে ওকিনাওয়া নামে একটি দ্বীপ আছে। পৃথিবীর সবচেয়ে বেশি শতউর্ধ মানুষের দেখা পাওয়া যায় এই দ্বীপে। শুধু দীর্ঘদিন বেঁচে আছেন এমন নয়, মানুষগুলো সুস্থ এবং আনন্দে জীবন উপভোগ করছেন। তাঁদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য নিয়ে গবেষণা করে হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস মিরালেস লিখেছেন ইকিগাই।
ইকিগাই মানে ‘বেঁচে থাকার কারণ’ বা ‘ব্যস্ততার আনন্দ’। জাপানিদের মতে, প্রত্যেকের জীবনেই আছে ইকিগাই। কিন্তু প্রত্যেকের জীবনে ইকিগাই আলাদা। আপনি যদি আপনার জন্য সুস্পষ্ট ইকিগাই খুঁজে পেতে পারেন, তাহলে সমৃদ্ধি, শান্তি ও অর্থবহ জীবনের সন্ধান পাওয়া সম্ভব।
ইকিগাই হলো এমন কিছু, যা আপনি ভালোবাসেন, যাতে আপনার প্রবল আগ্রহ আছে, যে কাজে আপনি পারদর্শী এবং যে কাজকে নিজের পেশা হিসেবে নিতে পারেন। সেই কাজ থেকে অর্থ উপার্জন করতেও সক্ষম হলে সেটিই হতে পারে আপনার ইকিগাই। জীবনের পথে যখন আমরা এমন কিছুর সন্ধান পাই, যা আমাদের অনুভূতিকে নাড়া দেয়, তখন ভালো লাগাটা অন্য একটা মাত্রা পায়। জীবন পূর্ণতা পেতে শুরু করে।
বইটিতে ইকিগাইয়ের দশটি নিয়মের কথা বলা হয়েছে। অবসর নয়, সবসময় সক্রিয় থাকা, ধীরস্থির থাকা, পেটভর্তি না খাওয়া, ভালো বন্ধুদের পাশে রাখা, নিয়মিত চলাফেরা করা, প্রাণ খুলে হাসা, প্রকৃতির সঙ্গে সংযোগ রাখা, ধন্যবাদ দেওয়া, বর্তমানে বাঁচা এবং নিজের ইকিগাই অনুসরণ করার মতো বিষয়গুলো এখানে উঠে এসেছে।
ওকিনাওয়ানদের জীবনযাপনে বন্ধুত্ব, স্বল্প খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত পরিমিত ব্যায়াম গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতার জন্য শিয়াতসু, কিগং, তাই চি প্রভৃতি ব্যায়ামের কথাও বইটিতে আলোচনা করা হয়েছে। সবকিছুর মূলে রয়েছে নিজের ইকিগাই খুঁজে পাওয়া এবং সেই অনুযায়ী জীবনকে অর্থবহ করে তোলা।
বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—জীবনের অর্থ শুধু কোনো মহান কাজের মধ্যে থাকতে হবে এমন নয়। ভালো বাবা-মা হওয়া কিংবা নিজের প্রতিবেশীকে সাহায্য করাও কারও ইকিগাই হতে পারে। তাই প্রত্যেক মানুষের ইকিগাই ভিন্ন। নিজের ভেতরের উৎসুকতা ও ইন্টিউশনকে দিক নির্ধারণ যন্ত্রের মতো ব্যবহার করে নিজের প্রকৃত আনন্দ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করার কথাও এখানে বলা হয়েছে।
ইকিগাই আপনাকে অমর করবে না। বরং বুঝিয়ে দেবে—কোন কাজটির জন্য আপনি বেঁচে আছেন, পৃথিবীতে আপনার অস্তিত্বের কারণ কী এবং কোন কাজটিতে আপনি আপনার জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পান। যে কাজটি আপনাকে অনাবিল আনন্দ দেয় এবং প্রতিদিন সকালে বিছানা থেকে লাফিয়ে ওঠার কারণ হয়ে দাঁড়ায়, সেটিই হয়তো আপনার ইকিগাই।
বইটি আমার বেশ ভালো লেগেছে এবং বইয়ের অনুবাদও যথেষ্ট ভালো। আপনি যদি ইকিগাই নিয়ে বিস্তারিত জানতে চান, জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য জানতে চান এবং নিজের জীবনে এর নিয়মগুলো প্রয়োগ করতে চান, তাহলে ইকিগাই বইটি পড়তে পারেন।
ইকিগাই বইটি কাদের পড়া উচিত?
- যারা জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে চান
- যারা নিজের ইকিগাই খুঁজে পেতে চান
- যারা জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য জানতে চান
- যারা সুখী ও দীর্ঘ জীবন যাপন করতে চান
- যারা কাজের মধ্যে আনন্দ খুঁজতে চান
- যারা নিজের পছন্দের কাজের সঙ্গে যুক্ত থাকতে চান
- যারা জীবনে সমৃদ্ধি, শান্তি ও অর্থবহ জীবন চান
- যারা সবসময় সক্রিয় থাকতে চান
- যারা ধীরস্থির থাকতে চান
- যারা পরিমিত খাবার খেতে চান
- যারা ভালো বন্ধুদের পাশে রাখতে চান
- যারা নিয়মিত পরিমিত ব্যায়াম করতে চান
- যারা প্রকৃতির সঙ্গে সংযোগ রাখতে চান
- যারা বর্তমানে বাঁচতে চান
- যারা নিজের প্রকৃত আনন্দ খুঁজে পেতে চান
- যারা আত্ম-উন্নয়নধর্মী ও অনুপ্রেরণামূলক বই পড়তে ভালোবাসেন
ইকিগাই বাংলা অনুবাদ বই (বিভিন্ন অনুবাদক ও প্রকাশনী অনুযায়ী)
- ইউসুফ মুন্না (অনুবাদক) — আদর্শ ৷
- মোহাম্মদ আসাদুজ্জামান (অনুবাদক) — শব্দশিল্প ৷
- শামীম মনোয়ার (অনুবাদক) — দিব্যপ্রকাশ ৷
- ফরহাদ হোসেন (অনুবাদক) — রুশদা প্রকাশ ৷
- এম এস আই সোহান (অনুবাদক), আমিনা মীম (অনুবাদক) — অন্যধারা ৷
- এম মোশারফ হোসেন রুবেল (অনুবাদক)
- ড. মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া (অনুবাদক)
নিচ থেকে প্রতিটি বই হার্ডকপি অর্ডার করতে পারবেন,,
ইকিগাই বাংলা অনুবাদ বই PDF ডাউনলোড | Ikigai Bangla Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

