পিডিএফ পড়.কম

মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য PDF ডাউনলোড

লেখার সাইজA
A
Rate this post

মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য PDF ডাউনলোড লিংক পাঠক খুঁজে থাকেন ৷ সারা বিশ্বে যুবকরা রয়েছে, আবার মুসলিম যুবকরাও রয়েছে। আমাদের উপর অর্পিত সাধারণ কিছু দায় দায়িত্ব রয়েছে; যা সকল সময়ের জন্য। আবার কিছু দায় দায়িত্ব রয়েছে, যা আমাদের সময়ের সাথে এবং আমাদের শতাব্দীর সাথে সম্পৃক্ত। যার ফলে এ বিষয়ে একান্তভাবে আলোচনা করা আমাদের কর্তব্যও বটে। আমাদের যুব সমাজই আগামীর সুন্দর ভবিষ্যত বিনির্মাতা এবং সুন্দর পৃথিবী গড়ার কারিগর। তাই বিষয়টি সম্পর্কে বিষদ আলোচনার আবকাশ রয়েছে।

যুবকগণ তাদের জীবনের সকল প্রকার ইচ্ছা ও চাওয়া পাওয়ার অন্তর্বর্তীকালে অবস্থান করায় তাদের মধ্যে এক উপচে পড়া শক্তি এবং বিপ্লবের প্রাণশক্তি দেখা যায়। দুপুরের সময় সূর্য্য যখন মধ্য আকাশে অবস্থান করে, তখন সূৰ্য্য সবচেয়ে বেশি গরম ও শক্তিশালী হয়ে উঠে।

তেমনিভাবে যুবকগণও তাদের যৌবনের এ প্রারম্ভকালে জীবনের সবচেয়ে বিপ্লবী সময়কাল অতিবাহিত করেন। এ সময়ের গুরুত্ব এখান থেকেই উপলব্ধি করা যায়। এ সময় হল এমন এক সময়, যে সময়ে একজন মানুষ সবচেয়ে বেশি অবদান রাখতে, প্রচেষ্টা চালাতে এবং দায়িত্বের বোঝা বহন করতে সক্ষম। এজন্যই যুগে যুগে দাওয়াত এবং রিসালাতের গুরু দায়িত্ব এই যুবকদের উপরই অর্পিত হয়েছিলো।

মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য বই বিবরণ

  • বইঃ মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য ৷
  • লেখকঃ ড. ইউসুফ আল কারজাভি ৷
  • অনুবাদকঃ বুরহান উদ্দিন আজাদ ৷
  • প্রকাশনীঃ মেধা বিকাশ প্রকাশন ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি আত্মউন্নয়নমূলক বই ৷

মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য বইটির সূচিপত্র

  • ভূমিকা
  • মুসলিম কাকে বলে?
  • যৌবনের প্রারম্ভকালে যুবকগণ
  • যুবকগণ দাওয়াত বহনকারী
  • যুবকদের জন্য উত্তম উপমাসমূহ
  • ইসমাইল যাবিহুল্লাহ (আ.)
  • ইউসুফ আস-সাদিক (আ.)
  • মুসলিম যুবকদের চারটি দায়িত্ব
  • ইসলাম সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন
  • ইসলামী শিক্ষার আলোকে জীবন যাপন করা
  • ইসলামের দিকে মানুষকে আহ্বান করা
  • ইসলামের উপর ঐক্যবদ্ধ থাকা
  • পাশ্চাত্যে বসবাসরত মুসলিম যুবকদের প্রতি উপদেশ
  • যুবকগণই মহান আল্লাহ তায়ালার দ্বীনের দাওয়াতের তাকাবাহী
  • আমেরিকায় অবস্থানকারী মুসলিম যুবকগণ
  • পাশ্চাত্যে বসবাসকারী যুবকদের দায়িত্ব ও কর্তব্য
  • মুসলিম সত্বাকে রক্ষা করা
  • বংশ এবং পরিবারকে রক্ষা করা
  • ইসলামের দিকে মানুষকে আহ্বান করা
  • মুসলিম সমস্যা সমাধানের চেষ্টা করা
  • ইসলামের জন্য একসাথে কাজ করা

মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য বই

ইসলাম আল্লাহ প্রদত্ত এবং রাসূল মুহাম্মদ (স.) প্রদর্শিত একটি সার্বজনীন জীবন ব্যবস্থা। ১৪০০ বছর আগে আরব তথা সারাবিশ্বের শান্তিকামী মানুষের জীবনাদর্শ হিসেবে আবির্ভাব হয়েছিল। যা ছিলো বিশ্বমানবতার সার্বিক কল্যাণ ও মুক্তির দিশা। ফলে, দুনিয়াবাসি আলোকিত হয়ে অবসান ঘটায় ঘোর অমানিশার। মানব রচিত যতো মত ও পথ মানবতার জীবন মান উন্নয়নে হাজারো প্রচেষ্টা করেও যেখানে কোন ফলপ্রসূ কিছুই করতে পারেনি বরং বার বার ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়েছে আতুর ঘরে। বিপরীতে, ইসলামী জীবনাদর্শ মানুষের দুনিয়া ও পরকালীন কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করেছে স্বগরিমায়।

ইসলাম ও ইসলামী উম্মাহর এই কাফেলার অপ্রতিরোধ্য উত্থানে কুফরী শক্তি শংকিত হয়ে শুরু করে কুটকৌশল আর নানামূখী ষড়যন্ত্রের। খ্রীস্টান, সাবায়ী, নাসারা ও পৌত্তলিক শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে ইসলাম ও ইসলামী উম্মাহর প্রচুর ক্ষতি সাধন করলেও পারেনি ইসলামী উম্মাহকে নির্মূল করতে। পারেনি ইসলামের অস্তিত্বকে বিপন্ন করতে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যত ষড়যন্ত্র ও আঘাত এসেছে তা যদি অন্য কোন ধর্মের ওপর আসতো তাহলে, সে ধর্ম আজ দুনিয়ার বুক হতে সম্পূর্ণ মুছে যেত। কিন্তু ইসলাম তার আভ্যন্তরীণ সৌন্দর্য্য ও শক্তির কারণে আজো পৃথিবীর বুকে আপন মহিমা ছড়াচ্ছে।

পাশ্চাত্য গোষ্ঠী বর্তমানে অভিনব ওরিয়েন্টালিজম তত্ত্বের মাধ্যমে ইসলামকে নির্মূল করার আরেক ষড়যন্ত্র শুরু করেছে। ওরিয়েন্টালিজম বা প্রাচ্যতত্ত্বের মাধ্যমে তারা কুরআন, সুন্নাহ ও ইসলামী ইতিহাস ঐতিহ্যকে ক্ষত বিক্ষত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু ইসলামের বীর সেনানীরা বক্তৃতা, বিবৃতি, লেখনী ও গবেষণার শানিত অস্ত্র দিয়ে পাল্টা আঘাতে নস্যাৎ করে দেয় তাদের সকল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নস্যাৎ হওয়ার পর পশ্চিমা শক্তি আরেকটি নতুন ষড়যন্ত্রের সূত্রপাত করে, তারা এর নাম দেয় গ্লোবালাইজেশন বা নতুন বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থার মাধ্যমে তারা অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য, পরিবেশ পরিস্থিতি, চিকিৎসা তথা গোটা বিশ্বকে গ্রাস করে ফেলতে চায়। এই অবস্থায় মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য কি, চরমভাবে উপলব্ধি করার সময় এসেছে।

অভিশপ্ত ইয়াহুদী, খ্রিষ্টান, নাসারা শক্তির অলীক জীবন ব্যবস্থার পিছনে ঘুরে বার বার ব্যর্থ হয়ে ইউরোপ আমেরিকাসহ প্রাচ্য প্রাচীত্যের পথহারা অসহায় মানুষগুলো ইসলামের সুশীতল ছায়ায় ফিরে আসতে শুরু করেছে। ইসলামের সুশিতল ছায়ায় আশ্রয় খুজতে শুরু করেছে। অথচ কোপাল পোড়া কিছু বিভ্রান্ত মুসলমান ইসলামের সার্বজনীন জীবনব্যবস্থার বিপরীতে ব্যর্থ ও পরাজিত মানব রচিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় জান মাল দিয়ে ইসলামের বিরুদ্ধে সোচ্ছার। সত্যিই দুঃখজনক।

মানব রচিত সকল মতবাদই যুগ যুগ ধরে মানুষের কল্যাণে স্থায়ীভাবে কিছুই দিতে পারেনি। যা কিছু দিয়েছে ইসলাম দিয়েছে। তাই আমাদের উচিৎ ইসলামের উপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় আত্মনিয়োগ করা। আমাদেরকে ইসলামের সৌন্দর্য্য তুলে ধরতে হবে সারাবিশ্বের শান্তিপ্রিয় মানুষগুলোর সামনে। আর এ দায়িত্ব পালনে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে সবার আগে।

ড. ইউসুফ আল কারদাাভী রচিত “মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য” বইটিতে মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য কি, কিভাবে দাওয়াতের এ মিশনকে ইউরোপ আমেরিকাসহ প্রাচ্য প্রাতীচ্যের পথহারা অসহাস মানুষগুলোর সামনে মডেল হিসাবে তুলে ধরতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাবলীল ও প্রাঞ্জল ভাষাশৈলী দিয়ে অনুবাদ কর্ম সম্পাদন করেছেন মুহাম্মদ বুরহান উদ্দিন।.. (প্রকাশকের কথা)

মুসলিম যুবকদের দায়িত্ব ও কর্তব্য PDF ডাউনলোড | মুসলিম যুবকদের করণীয় বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ