নিবিড় গণিত চমক হাসান PDF বই অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ গণিত মানেই কি শুধু সূত্র মুখস্থ করা, অঙ্ক মেলানো আর পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চেষ্টা? চমক হাসানের ‘নিবিড় গণিত’ বইটি পড়ে জানতে পারবেন গতানুগতিক গণিত শেখার বাইরেও গণিত শেখার আলাদা মজা রয়েছে ৷ বইটিতে গণিতের পাশাপাশি রয়েছে চিন্তা করার আনন্দ, জানার আগ্রহ এবং চেনা বিষয়গুলোকে নতুন করে আবিষ্কার করার গল্প। লেখক পাঠকের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন তাঁর নিজের জীবনের কিছু অভিজ্ঞতা, উপলব্ধি ও গণিতের প্রতি গভীর ভালোবাসা।
লেখকের জীবনে বড় পরিবর্তনের শুরু হয়েছিল স্কুলজীবনে। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তাঁর গৃহশিক্ষক প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের নানা প্রশ্নের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ‘আমি কে?’, ‘সত্য কী?’, ‘সুন্দর কী?’—এমন কিছু প্রশ্ন তার চিন্তার জগৎকে পরিবর্তন করে দেয়। সেই ভাবনা থেকেই শুরু হয় বই পড়া, বিতর্ক, আবৃত্তি ও সংস্কৃতিচর্চার এক নতুন যাত্রা। ধীরে ধীরে তাঁর চিন্তার জগৎ বড় হতে থাকে। তিনি বুঝতে শেখেন, একটি বিষয়কে কত রকম দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়।
গণিতের প্রতি ভালোবাসাও তৈরি হয়েছিল নিজের ভুল ও দুর্বলতা খুঁজে বের করার মধ্য দিয়ে। অঙ্ক না বুঝে শুধু শিক্ষকদের দেখানো নিয়ম অনুসরণ করার কারণে একসময় গণিতে খারাপ করেছিলেন তিনি। পরে ছোট শ্রেণির গণিত বইগুলো আবার পড়তে শুরু করেন। প্রতিটি অঙ্ক নিজে বুঝে সমাধান করার চেষ্টা করেন। এভাবেই গণিতের প্রতি জন্ম নেয় গভীর ভালোবাসা। লেখক সেই অভিজ্ঞতা থেকেই দেখাতে চেয়েছেন, গণিত কেবল অঙ্ক কষার বিষয় নয়; এর গভীরেও রয়েছে চিন্তা, যুক্তি ও এক নিবিড় সুন্দর খেলা।
লেখক শুধু একটি গণিতের বই লিখতে চাননি। তিনি পাঠককে সঙ্গে নিয়ে চিন্তার পথ ধরে হাঁটতে চেয়েছেন। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বোঝাতে চেয়েছেন, একটি সুন্দর প্রশ্ন কীভাবে মানুষের চিন্তাজগৎ বদলে দিতে পারে। তাঁর প্রত্যাশা, সবাই চিন্তাকে ভালোবাসতে শিখুক, আরও গভীরভাবে ভাবতে শিখুক এবং শেখার আনন্দ খুঁজে পাক। বইটি তাই গণিতের পাশাপাশি মানুষের চিন্তা ও উপলব্ধির এক ব্যক্তিগত যাত্রার গল্পও।
নিবিড় গণিত বই বিবরণ
| বইঃ | নিবিড় গণিত |
| লেখকঃ | চমক হাসান |
| প্রকাশনীঃ | আদর্শ |
| পেজঃ | ১৩৪টি |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | Math Zone |
Also Link: ‘টুটুম জানতে চায় মেঘের কথা‘-চমক হাসান PDF
চমক হাসান এর বই
চমক হাসান এর অন্যান্য বইগুলোর মধ্যে রয়েছে,,
| বই |
|---|
| 1. গণিতের রঙ্গে হাসিখুশি গণিত |
| 2. অঙ্ক ভাইয়া |
| 3. যুক্তিফাঁদে ফড়িং |
| 4. নিমিখ পানে |
| 5. গল্পে-জল্পে জেনেটিক্স |
২০২২ সালে ২১শে বইমেলায় চমক হাসান ভাইয়ের নতুন বই: নিবিড় গণিত আদর্শ প্রকাশনীতে প্রকাশ হয় ৷
নিবিড় গণিত চমক হাসান বই থেকে একটু পড়ুণ
পল্টু মিয়া ও সংখ্যার ভিত্তির গল্প
সংখ্যার শুরু: যে তুমি আপন কৌতূহলে এই বইটি হাতে তুলে নিয়েছ , প্রিয় মানুষ , তোমার এই জিজ্ঞাসু মনটাকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে নিবিড় গণিতের এই পথভ্রমণ শুরু করছি । এই বইটি কোনো পাঠ্যক্রমে সাজাইনি আমি , ইচ্ছে করেই । পুরো বইজুড়ে আছে আমার নিজের খুব প্রিয় কিছু বিষয় বিচ্ছিন্নভাবে । চাইলে মাঝখান থেকে পড়তে পারো কিংবা শুরু থেকে । তো , চলো তাহলে শুরু করা যাক ! গণিতের জগৎটা বিশাল বড় । প্রথম কবে থেকে এর শুরু কেউ বলতে পারে না । তবে সংখ্যা গণনা দিয়েই এর যাত্রা শুরু এমনটাই ধারণা বেশির ভাগ পণ্ডিতের ।
দক্ষিণ আফ্রিকার কাছে লেবোম্বো পর্বতমালায় গবেষকেরা খুঁজে পান একটা বেবুনের হাড় । কার্বন ডেটিং করে পাওয়া যায় হাড়টা এখন থেকে প্রায় ৪৩ হাজার বছরের পুরোনো । সেই হাড়ে ঠিক ২৯ টা দাগ ছিল । অনেকেই মনে করেন চান্দ্রমাসের হিসাব করার জন্য প্রাচীন মানুষেরা অমন ২৯ টা দাগ কেটে ছিল । এখন পর্যন্ত এটাকেই গণিতের সবচেয়ে প্রাচীন নিদর্শন মনে করা হয় । এই যে দাগ কাটা— এটাকে গণিতে বলে টালি করা , একটা জিনিসের জন্য একটা করে দাগ ।
সংখ্যা বোঝানোর জন্য এটাই ছিল সবচেয়ে সোজা পদ্ধতি । কিন্তু সবচেয়ে সোজা বুদ্ধিটাই যে সব সময় সবচেয়ে কাজের বুদ্ধি হবে , এমন কোনো কথা কিন্তু নেই । সভ্যতা এগিয়ে চলে আর সহজ – সরল মানুষের জীবন হতে থাকে জটিল । একসময় তাদের বিরাট বিরাট সংখ্যা নিয়ে হিসাব করার প্রয়োজন পড়ে । ৩০ টা টালি চিহ্ন আঁকা কঠিন নয় , কিন্তু যদি ৩০০ টা বারবার আঁকতে হয় , সেটা আর মোটেই সুবিধাজনক কিছু থাকে না ।
নিবিড় গণিত চমক হাসান PDF ডাউনলোড | Nibir Ganit Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

You Can Download this Book: গণিতের রঙ্গে হাসিখুশি গণিত পিডিএফ (Direct Link)
FAQ
1. বইটির লেখক?
চমক হাসান
2. বইটির প্রকাশনী?
আদর্শ
3. বইটি কোন ক্যাটাগরির?
Math zone book pdf
4. বইটির পেজ সংখ্যা কতটি?
১৩৪ টি
5. বইটির দাম কত?
রকমারিতে বইটির দাম ২২৫ টাকা মাত্র ৷
