বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম PDF অনলাইনে অনেক পাঠক খুঁজে থাকেন ৷ বিশেষ করে বিসিএস প্রস্তুতি, জবের জন্য অথবা বাংলা সাহিত্য নিয়ে জানার জন্য খুব দরকারি বই হতে পারে ৷ বাংলা সাহিত্যের তিনটি যুগের সম্পূর্ণ বর্ণনা রয়েছে এতে। অনেক বইয়ের রেফারেন্সসহ বাংলা সাহিত্যের আদ্যপ্রান্ত তুলে ধরেছেন লেখক।
বাংলা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় পূর্ণাঙ্গ বাংলা সাহিত্যের প্রস্তুতি নিতে চান, তাঁদের জন্য মাহবুবুল আলম স্যারের বাংলা সাহিত্যের ইতিহাস বইটি পড়ার টেবিলে রাখা উচিত। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করলে বাংলা সাহিত্যের অংশের জন্য বইটি প্রয়োজন হবে। সাহিত্য অংশের প্রস্তুতিতে বইটি বেশ সহায়ক।
শখের বসে যাঁরা বাংলা সাহিত্যের বিভিন্ন দিক সম্পর্কে জানতে আগ্রহী, তাঁদের জন্যও বইটি অন্যরকম একটি রেফারেন্স বইয়ের দাবিদার। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে এটি একটি সুখপাঠ্য বই। লেখকের রচনাশৈলীও সাহিত্যরসে ভরপুর। তবে প্রচুর তথ্য থাকায় পড়তে পড়তে কেউ কেউ বিরক্ত বোধ করতে পারেন। বইটি অনেকটাই অ্যাকাডেমিক এবং চাকরিপ্রার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য লেখা মনে হয়।
বই বিবরণ
- বইঃ বাংলা সাহিত্যের ইতিহাস ৷
- লেখকঃ মাহবুবুল আলম ৷
- প্রকাশনীঃ খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি ৷
- ক্যাটাগরিঃ কবি-সাহিত্যিক বই ৷
বইটি কেন পড়বেন?
- বাংলা সাহিত্যের ইতিহাস এটুজেট জানতে চাইলে বইটি পড়তে পারেন।
- প্রাচীন, মধ্য ও আধুনিক—বাংলা সাহিত্যের তিনটি যুগের সম্পূর্ণ বর্ণনা রয়েছে।
- সাহিত্যের যুগবিভাজন অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে যুগবিভাজনের ধারাবাহিকতা বুঝতে সুবিধা হবে।
- অনেক বইয়ের রেফারেন্সসহ বাংলা সাহিত্যের আদ্যপ্রান্ত বর্ণনা করা হয়েছে।
- বাংলা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বইটি গুরুত্বপূর্ণ।
- বিসিএস প্রিলিমিনারি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা সাহিত্যের প্রস্তুতিতে বইটি কাজে আসবে।
- শখের বসে বাংলা সাহিত্যের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহীদের জন্যও এটি একটি ভালো রেফারেন্স বই।
বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ
বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের ঐতিহ্যসমৃদ্ধ বিস্তীর্ণ জনপদের বিচিত্র জনগোষ্ঠীর সুখদুঃখ আনন্দবেদনা নিয়ে রচিত এক বর্ণাঢ্য সাহিত্যসৃষ্টির ইতিহাস। বাংলা ভাষাভাষী বিভিন্ন এলাকার অধিবাসীদের আদিপুরুষেরা কবে বাংলা ভাষায় প্রথম কথা বলা শুরু করেছিল তার সঠিক দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হয় নি। অনুমানের ওপর নির্ভরশীল হয়ে পণ্ডিতেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন।
কিন্তু বাংলা সাহিত্যের উদ্ভবকাল সম্পর্কে মতবিরোধ থাকলেও মোটামুটি সপ্তম শতক থেকে তার বিকাশ শুরু হয়েছে বলে ধারণা করা হয়। বৌদ্ধ সাধুসন্ন্যাসীদের হাতে রচিত চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের যে শুভসূচনা হয়েছিল তা কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিবর্তিত, সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়ে আজ বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যের অন্যতম বলে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
বাংলা সাহিত্য বিচিত্র মানুষের হৃদয়ানুভূতির সমৃদ্ধ ফসল। ‘বাংলা সাহিত্যের ইতিহাস বিশুদ্ধ বাঙালি জীবন-ঐতিহ্যের ধারক বাহক এবং পরিচায়ক।’ একটি বিশেষ ভৌগোলিক সীমারেখার মধ্যে এই জনগোষ্ঠীর উদ্ভব ঘটলেও রাজনৈতিক পটভূমিকায় সে সীমানার যুগে যুগে অনেক পরিবর্তন ঘটেছে। একই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সে জনমানব বরাবর সীমাবদ্ধ থাকেনি।
তাই বাংলা ভাষাভাষী অঞ্চল আজ বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়ে আছে। সেই সঙ্গে বৈচিত্র্য এসেছে জনগণের মধ্যে। বিচিত্র বর্ণ, আকার আর আচরণের মানুষ বাংলা সাহিত্যে তাদের আনন্দবেদনার গান গেয়েছে। সে সব মানুষের ধর্মে ছিল ভিন্নতা, বৈচিত্র্য ছিল তাদের সংস্কৃতিতে। বাংলা সাহিত্যে এই বৈচিত্র্যের স্বাক্ষর বিদ্যমান। বাংলা ভাষাও সব যুগে একই বৈশিষ্ট্য ধারণ করে নি।
যুগে যুগে ভাষার বিবর্তন ঘটেছে, সে বিবর্তনের ফল আজকের রূপ। বাংলা লিপিতেও এসেছে সংস্কারের ছোঁয়া। হাতে লেখা বইয়ের যুগ শেষ হয়েছে অনেক আগেই। ছাপাখানার প্রচলন সাহিত্যসৃষ্টিকে করেছে ত্বরান্বিত। আর আজকের সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তি মুদ্রণসৌকর্যে বাংলা সাহিত্যকে নিয়ে এসেছে এক সৌন্দর্যময় গতিশীল জগতে।
বাংলা সাহিত্যের ইতিহাসকে যথাযথ জানতে ও বুঝতে হলে বাংলা ভাষাভাষী ভূখণ্ডের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। নইলে বিচ্ছিন্নভাবে সাহিত্যের গতিপ্রকৃতি গভীরভাবে উপলব্ধি করা সম্ভবপর হবে না।
রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থা, ধর্ম-সাংস্কৃতিক আন্দোলন ইত্যাদির সঙ্গে সাহিত্যের সম্পৃক্ততা রয়েছে। ড. আনিসুজ্জামানের মতে, ‘বাংলার সমাজ ও সংস্কৃতির সর্বতোমুখী বিকাশের সঙ্গে, বাঙালির সৃজনশীলতার ক্রমবিকাশের পটে, সাহিত্যের গতিপ্রকৃতি লক্ষ
করতে পারলে বাঙালির জীবন ও চিন্তাধারার সঙ্গে তার মর্মগত যোগ উপলব্ধি করতে পারব।’ তাই বাংলা সাহিত্যকে জানতে হলে দেশ জাতি ধর্ম সংস্কৃতি ভাষা লিপি-এ সবকিছুর সঙ্গেই পরিচিত থাকা দরকার।..(বই থেকে)
বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম PDF (প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

