পিডিএফ পড়.কম

আনওয়ারুদ দিরায়া শরহে বেকায়া বাংলা PDF (১ম খন্ড ও ২য় খন্ড)

লেখার সাইজA
A
Rate this post

আনওয়ারুদ দিরায়া শরহে বেকায়া বাংলা গ্রন্থটি ‘শরহে বিকায়া’ গ্রন্থের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যাগ্রন্থ। ‘শরহে বিকায়া’ গ্রন্থটি হিজরি সপ্তম শতকের শেষার্ধে আরবি ভাষায় রচিত ফিকহে হানাফীর একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ। এ গ্রন্থটি মূলত শায়খ বুরহানুশ শরীআহ মাহমূদ (র.)-এর রচিত ‘বিকায়া’ নামক কিতাবের ওবায়দুল্লাহ ইবনে মাসউদ (র.)-এর লিখিত আরবি শরাহ। অনেক পাঠক আনওয়ারুদ দিরায়া শরহে বেকায়া বাংলা PDF (১ম খন্ড ও ২য় খন্ড) অনলাইনে খুঁজে থাকেন ৷

এ “শরহে বিকায়া” ছাড়াও ‘বিকায়া’ কিতাবের বিভিন্ন ভাষায় লিখিত ২০টিরও অধিক শরাহ রয়েছে। তন্মধ্যে ‘শরহে বিকায়া’-ই প্রথম এবং প্রধান শরাহ। তা ছাড়া ‘শরহে বিকায়া’ গ্রন্থেরও বিভিন্ন ভাষায় রচিত অনেক ব্যাখ্যাগ্রন্থ ও টীকা রয়েছে। তন্মধ্যে মাওলানা আব্দুল হাই লক্ষ্ণৌবী (র.)-এর রচিত سِعَايَةٌ ব্যাখ্যাগ্রন্থ এবং عُمْدَةُ الرِّعَايَةِ টীকাগ্রন্থ সর্বাধিক প্রচলিত ও গ্রহণযোগ্য।

তবে বাংলা ভাষায় ‘শরহে বিকায়া’-এর পূর্ণাঙ্গ কোনো অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়নি, যদিও আংশিক হয়েছে। অপরদিকে গ্রন্থটি যুগ যুগ ধরে দরসে নেজামীর ‘শরহে বিকায়া জামাতে’ তালিকাভুক্ত। তাই গ্রন্থটির সরল অনুবাদ, প্রয়োজনীয় ব্যাখ্যা- বিশ্লেষণ ও مُخْتَلَفُ نِيْهِ মাসআলার সুচারু বর্ণনা সংবলিত একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যাগ্রন্থ মাতৃভাষায় উপস্থাপনের লক্ষ্যেই অনুবাদকের এই ক্ষুদ্র প্রয়াস। দীর্ঘদিনের সাধনা ও শ্রমের মাধ্যমে মাদরাসার ছাত্র-ছাত্রীদের প্রয়োজন পূরণার্থে এ গ্রন্থটি রচনা ও শিক্ষার্থীদের খেদমতে উপস্থাপন করেছেন ৷

শরহে বেকায়া বাংলা বই বিবরণ

  • বইয়ের নামঃ শরহে বেকায়া (আরবি-বাংলা) ৷
  • লেখকঃ ওবায়দুল্লাহ ইবনে মাসউদ ইবনে তাজুশ শরীয়াহ মাহমুদ (র.) ৷
  • অনুবাদকঃ মাওলানা ওয়াহীদুযযামান ইসহাকী ৷
  • প্রকাশনীঃ ইসলামিয়া কুতুবখানা (সম্পাদক) ৷
  • ক্যাটাগরিঃ ইসলামিক বই

প্রথম খণ্ড

  1. অধ্যায় : পবিত্রতা — كتاب الطهارة
  2. অধ্যায় : নামাজ — كتاب الصلاة
  3. অধ্যায় : যাকাত — كتاب الزكاة
  4. অধ্যায় : রোজা — كتاب الصوم
  5. অধ্যায় : হজ — كتاب الحج

দ্বিতীয় খণ্ড

  1. অধ্যায় : বিবাহ — كتاب النكاح
  2. অধ্যায় : স্তন্যপান — كتاب الرضاع
  3. অধ্যায় : গোলাম আজাদ — كتاب العتاق
  4. অধ্যায় : শপথ — كتاب الأيمان
  5. অধ্যায় : দণ্ডবিধি — كتاب الحدود
  6. অধ্যায় : চুরি — كتاب السرقة
  7. অধ্যায় : জিহাদ — كتاب الجهاد
  8. অধ্যায় : কুড়িয়ে পাওয়া শিশু — كتاب اللقيط
  9. অধ্যায় : কুড়িয়ে পাওয়া বস্তু — كتاب اللقطة
  10. অধ্যায় : পলাতক গোলাম — كتاب الآبق
  11. অধ্যায় : হারানো ব্যক্তি — كتاب المفقود
  12. অধ্যায় : শরীকানা বাণিজ্য — كتاب الشركة
  13. অধ্যায় : ওয়াকফ — كتاب الوقف

📑 সূচিপত্র

শরহে বেকায়া বাংলা ১ম খন্ড সূচি নির্দেশনা
পরিচ্ছেদ
বিষয়
ইলমুল ফিকহ সংক্রান্ত আলোচনা..
ইলমুল ফিকহের সূচনা ও ক্রমবিকাশ,
চার মাযহাবের বিস্তারিত ইতিহাস
তাকলীদ: পরিচিতি ও প্রয়োজনীয়তা,
গ্রন্থকার ও গ্রন্থের পরিচয়.
অধ্যায়: পবিত্রতা
১. কূপের আলোচনা
২. তায়াম্মুমের বিবরণ
৩. মোজার উপর মাসেহ করার বিবরণ,
৪. হায়েযের বর্ণনা.
৫. বিভিন্ন নাজাসাত…
৬. ইস্তিঞ্জা.
অধ্যায়: নামাজ
১. আজানের বর্ণনা,
২. নামাজের শর্তসমূহ…
৩. নামাজের পদ্ধতি.
৪. কেরাত সম্পর্কে,
৫. জামাত সম্পর্কে
৬. নামাজে হদস হওয়ার বর্ণনা
৭. যা নামাজকে ভঙ্গ এবং মাকরূহ করে
৮. বিতর ও নফল নামাজ…..
৯. সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ও ইস্তেসকার নামাজ…
১০. জামাত পাওয়ার বর্ণনা,
১১. কাজা-নামাজের বিবরণ.
১২. সেজদায়ে সাহুর বর্ণনা.
১৩. অসুস্থ ব্যক্তির নামাজ…..
১৪. সিজদায়ে তেলাওয়াতের বিবরণ,
১৫. মুসাফিরের নামাজ..
১৬. জুমার নামাজ..
১৭. দুই ঈদ [ঈদুল ফিতর ও ঈদুল আজহা]-এর বর্ণনা.
১৮. ভয়কালীন নামাজ,
১৯. জানাযার নামাজের বর্ণনা,
২০. শহীদের বিবরণ,
২১. কা’বার অভ্যন্তরে নামাজ আদায় করা,
অধ্যায়: যাকাত
১. মালের যাকাত….
২. ওশর উসূলকারী প্রসঙ্গে..
৩. রিকায [প্রোথিত সম্পদ]
৪. ফসলাদির যাকাত….
৫. যাকাত প্রদানের খাতসমূহ [মাসারিফ]
৬. সদকাতুল ফিতর..
অধ্যায়: রোজা
১. রোজা ভঙ্গ করলে করণীয়.
২. ই’তিকাফ.
অধ্যায়: হজ
১. হজ্জে কেরান ও হজ্জে তামাতু’
২. [হজের ব্যাপারে] নিষিদ্ধ কার্যাবলি,
৩. অবরুদ্ধ হওয়া,
৪. হাদী/কুরবানির পশুর বর্ণনা..
* বোর্ডের নমুনা প্রশ্ন…….
ভালো লাগলে বইটি অর্ডার করুন

📑 সূচিপত্র

শরহে বেকায়া বাংলা ২য় খন্ড নির্দেশিকা
অধ্যায়: বিবাহ
পরিচ্ছেদ: অভিভাবক ও কুফু [সমতা]
পরিচ্ছেদ: মোহর
পরিচ্ছেদ: ক্রীতদাস ও কাফেরের বিবাহ
পরিচ্ছেদ: [স্ত্রীদের মধ্যে) পালা বণ্টন
অধ্যায়: স্তন্যপান
অধ্যায়: তালাক
পরিচ্ছেদ: তালাক কার্যকর করা
পরিচ্ছেদ: তালাক প্রদানের ক্ষমতা অর্পণ
পরিচ্ছেদ: শপথযোগে তালাক প্রদান
পরিচ্ছেদ: অসুস্থ ব্যক্তির তালাক-
পরিচ্ছেদ : রাজ’আত
পরিচ্ছেদ : ঈলা
পরিচ্ছেদ: খোলা’
পরিচ্ছেদ : যিহার
পরিচ্ছেদ: লিয়ান
পরিচ্ছেদ: নপুংসক
পরিচ্ছেদ: ইদ্দত পালন
পরিচ্ছেদ: বংশ ও প্রতিপালন
পরিচ্ছেদ: ভরণপোষণ
পরিচ্ছেদ: গোলাম আজাদ করা
পরিচ্ছেদ: গোলামের আংশিক আজাদ করা
পরিচ্ছেদ: শর্তযুক্ত আজাদ
পরিচ্ছেদ: মুদাব্বার ঘোষণা এবং দাসী উম্মে ওয়ালাদ হওয়া
অধ্যায়: শপথ
পরিচ্ছেদ: কোনো কাজের উপর শপথ করা
পরিচ্ছেদ: কথার শপথ প্রসঙ্গ
অধ্যায়: দণ্ডবিধি
পরিচ্ছেদ: যে সহবাস হদ্দকে আবশ্যক করে বা করে না
পরিচ্ছেদ: জেনার সাক্ষ্য প্রদান কিংবা এর প্রত্যাহার….
পরিচ্ছেদ: মদপানের দণ্ডবিধি
পরিচ্ছেদ: জেনার অপবাদ দানের দণ্ডবিধি
অনুচ্ছেদ: তা’যীর-নিন্দা-
অধ্যায় : চুরি
পরিচ্ছেদ: ডাকাতি ও রাহাজানি
অধ্যায়: জিহাদ
পরিচ্ছেদ: গনিমতের মাল এবং তার বণ্টন
পরিচ্ছেদ: কাফেরদের আধিপত্য
পরিচ্ছেদ: আশ্রয়প্রার্থী
পরিচ্ছেদ: সরকারি কর নির্ধারণ
অনুচ্ছেদ: নিরাপত্তা কর সংক্রান্ত
পরিচ্ছেদ: ধর্মত্যাগী
পরিচ্ছেদ: বিদ্রোহীদের আলোচনা
অধ্যায়: কুড়িয়ে পাওয়া শিশু
অধ্যায়: কুড়িয়ে পাওয়া বস্তু
অধ্যায়: পলাতক গোলাম প্রসঙ্গ
অধ্যায়: হারানো ব্যক্তি প্রসঙ্গ
অধ্যায়: কোম্পানি [শরিকানা বাণিজ্য]
অধ্যায়: ওয়াকফ
ভালো লাগলে বইটি অর্ডার করুন

আনওয়ারুদ দিরায়া শরহে বেকায়া বাংলা বইটির বৈশিষ্ট

  • ১. সহজ-সরল ও সাবলীল ভাষায় অনুবাদ।
  • ২. সংক্ষিপ্ত ব্যাখ্যা-বিশ্লেষণ। এ ক্ষেত্রে ফিকহ ও হাদীসের বিভিন্ন প্রামাণ্য গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে।
  • ৩. জটিল বাক্যগুলোর সহজ-সরল ব্যাখ্যা করা হয়েছে।
  • ৪. মতভেদপূর্ণ মাসআলাগুলোর বিভিন্ন মত, দলিল ও সমাধান সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এক/দুটি দলিল উল্লেখ করে বাকি দলিলের জন্য প্রামাণ্য গ্রন্থাবলির নাম ও পৃষ্ঠা নম্বর দেওয়া হয়েছে।
  • ৫. যথাসাধ্য উদ্ধৃতিসহ দলিলের বিবরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
  • ৬. এটি একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যাগ্রন্থ। অন্য কোনো ব্যাখ্যাগ্রন্থের হুবহু বঙ্গানুবাদ নয়।
  • ৭. ছাত্রের প্রয়োজনীয় কিংবা কিতাব বোঝার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত বিষয়ের আলোচনাই এতে করা হয়েছে।
  • ৮. সাধারণ লোকজনও এর থেকে মাসআলা-মাসায়েলের জ্ঞান অর্জন করতে পারবেন।
  • ৯. গ্রন্থটিকে যথাসাধ্য সংক্ষেপ করা হয়েছে। বিস্তারিত ও দীর্ঘ আলোচনা থেকে মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে।
  • ১০. গ্রন্থটি বেফাকের প্রশ্নোত্তরের প্রক্রিয়ায় লেখা হয়নি, কিন্তু বেফাকের প্রশ্ন সামনে রেখে এর উত্তর সমাধান করে দেওয়া হয়েছে।
  • ১১. এটি শুধু কওমী মাদরাসার ছাত্রদের জন্য খাস নয়; বরং আলিয়া ও মহিলা মাদরাসার ছাত্র-ছাত্রীরাও এর দ্বারা উপকৃত হতে পারবে।

আনওয়ারুদ দিরায়া শরহে বেকায়া বাংলা PDF (১ম খন্ড ও ২য় খন্ড)

বইটি দুটি খন্ডে বিভক্ত ৷ পাঠকরা বইটি পড়তে ইচ্ছুক ৷ কেউ শরহে বেকায়া ১ম খন্ড বাংলা PDF খুঁজে থাকে এবং কেউ আবার শরহে বেকায়া ২য় খন্ড বাংলা PDF খুঁজে থাকে ৷ প্রিয় পাঠক বইটির পিডিএফ এর পাশাপাশি আপনারা নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারবেন ৷

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ