শেরে বাংলা এ কে ফজলুল হক জীবনী PDF বই ডাউনলোড লিংক খুঁজে থাকেন ৷ শেরে বাংলা এ কে ফজলুল হক এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁর মহিমা ছড়িয়ে পড়ে বাংলার পথে প্রান্তরে। শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল অপরিসীম। এই গ্রন্থগুলোতে পাঠক জানতে পারবেন এই রাজনৈতিক কিংবদন্তির জীবনের জানা অজানা অসংখ্য কাহিনি ৷ কিভাবে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালির পরম শ্রদ্ধা ও ভালোবাসার নেতা শেরে বাংলা একে ফজলুল হক সম্বন্ধে জানতে অত্যন্ত উপযোগী বই।
বাঙালি জাতির গৌরব শেরে বাংলা এ কে ফজলুল হক। তার মহতী কর্ম ও অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন আমাদের মাঝে। তিনি ছিলেন এদেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের মুক্তিদাতা। শিক্ষার আলো জ্বেলে এবং প্রজাস্বত্ত্ব আইন পাশ করে সাধারণ মানুষের মুখে তিনি হাসি ফুটিয়েছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের দরদী বন্ধু। এ দেশের সাধারণ মানুষ, বিশেষ করে বাংলার মুসলমান সমাজ যখন অশিক্ষা, দারিদ্র্য আর হতাশার মধ্যে নিমজ্জিত, তখন এই অধঃপতিত জাতিকে উদ্ধার করেন শেরে বাংলা ফজলুল হক।
শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী এবং মাতার নাম বেগম সৈয়দুন্নেছা। তার পিত্রালয় ছিল চাখার নামক গ্রামে। তার শৈশব, কৈশোর ও যৌবনের বেশির ভাগ সময়ই কেটেছে চাখার গ্রামে। ছাত্র জীবনে তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। তিনি বহুমুখী এবং বিরল প্রতিভার অধিকারী ছিলেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক জীবনী বই(বইগুলো পড়তে পারেন)
১. বইঃ শেরে-বাংলা এ.কে. ফজলুল হক
- লেখকঃ মুহাম্মদ হাবীবুর রহমান ৷
- প্রকাশনীঃ জয় প্রকাশন ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৮০টি ৷
ব্রিটিশভারতের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব শের-এ-বাংলা এ. কে ফজলুল হক বঙ্গদেশের (Bengal Precidency) সাধারণ মানুষের কাছে ‘হক সাহেব’ নামে সুপরিচিত ছিলেন। তিনি যেমন অভিজাত শিক্ষিত সমাজে পরিচিত ছিলেন, তেমনি গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন। যারা তাঁকে কখনও দেখেনি, তাদের কাছেও ‘হক সাহেব’ অতি আপনজন ছিলেন। এ-ধারার রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর যুগে তিনি ব্যতীত আর কারো নাম শোনা যায় না।
হক সাহেব বাংলার শোষিত কৃষক সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ এবং তাদের দাবী-দাওয়া উত্থাপনের লক্ষ্যে ‘কৃষক প্রজাপার্টি’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতীক ছিল ধানের আঁটি। স্বাধীনতার পর তার নামকরণ করা হয় ‘কৃষক শ্রমিক পার্টি। বৃটিশ শাসনামলে এই প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি তিনবার যুক্ত বঙ্গে বিজয়ী হন। দু’বার তিনি প্রধানমন্ত্রী (প্রাদেশিক) হন।
২. বইঃ শেরে বাংলা এ কে ফজলুল হক ৷
- লেখকঃ সিরাজ উদদীন আহমেদ ৷
- প্রকাশনীঃ ভাস্কর প্রকাশনী ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ২৮৮টি ৷
বাংলার মানুষ ভালোবেসে তাঁকে ‘হক সাহেব’ নামে ডাকত। অসীম সাহসিকতা, অদমনীয়তার জন্য পরিচিত ছিলেন ‘শের-ই-বাংলা’ নামে। পুরো নাম আবুল কাসেম ফজলুল হক (১৮৭৩-১৯৬২)। বিশ শতকের প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে ছিলেন বেশ জনপ্রিয়। অনেক রাজনৈতিক পদে ছিলেন-কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর ইত্যাদি।
বইটির সূচিপত্র
- প্রথম অধ্যায়ঃ উপমহাদেশের রাজনীতিতে এ. কে. ফজলুল হকের আবির্ভাব
- দ্বিতীয় অধ্যায়ঃ ছাত্র জীবন
- তৃতীয় অধ্যায়ঃ কর্মজীবন
- চতুর্থ অধ্যায়ঃ রাজনীতিতে প্রবেশ
- পঞ্চম অধ্যায়ঃ প্রজা আন্দোলন
- ষষ্ঠ অধ্যায়ঃ নির্বাচন ১৯৩৭- হক মন্ত্রিসভা
- সপ্তম অধ্যায়ঃ দ্বিতীয় হক মন্ত্রিসভা
- অষ্টম অধ্যায়ঃ বেঙ্গল টুডে- আজকের বাংলা
- নবম অধ্যায়ঃ ১৯৪৬ সালের নির্বাচন ও ভারত বিভাগ
- দশম অধ্যায়ঃ পাকিস্তানের রাজনীতি
- একাদশ অধ্যায়ঃ ১৯৫৪ সালের নির্বাচন- যুক্তফ্রন্টের বিজয়
- দ্বাদশ অধ্যায়ঃ পূর্ব পাকিস্তানের গভর্নর পদে
- ত্রয়োদশ অধ্যায়ঃ মহাপ্রয়াণে শেরে বাংলা
- চতুর্দশ অধ্যায়ঃ ব্যক্তিত্ব ও চরিত্র
- পঞ্চদশ অধ্যায়ঃ এ. কে. ফজলুল হকের অবদান
- গ্রন্থপঞ্জি
৩. বইঃ বাংলার বাঘ : শেরে বাংলা এ কে ফজলুল হক
- লেখকঃ আলমগীর হোসেন খান ৷
- প্রকাশনীঃ গ্রন্থ প্রকাশ ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০টি ৷
শেরে বাংলা এ কে ফজলুল হক আমাদের জাতীয় ইতিহাস নির্মাতাদের একজন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ছিলেন এই ইতিহাসের অন্যতম মহানায়ক। বাংলার মুসলমানদের নব জাগরণ ও জাতীয় আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান বিশাল ও বিপুল। তিনি মুসলমান জাগরণের অন্যতম নকিব, তাদের জাতীয় আত্মপ্রতিষ্ঠার সংগ্রামের এক অগ্রবর্তী সৈনিক। শিক্ষা বিস্তারে, কৃষক ও প্রজা সাধারণের মুক্তি ও কল্যাণে, সুসমাজ নির্মাণে ও স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। রাজনীতিক ব্যক্তিত্বের পরিসর পেরিয়েও তাঁর পরিচিতি বহুদূর বিস্তার লাভ করেছিল। তিনি ছিলেন উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় আইনবেত্তা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও ক্রীড়ার একনিষ্ঠ পৃষ্ঠপোষক। তিনি ছিলেন যুগস্রষ্টা, কর্মবীর এবং গণ মানুষের অনুপ্রেরণার অন্যতম উৎস স্থল। তাঁকে বাইরে রেখে উনিশ শতকের বাংলা ও বাংলাদেশের ইতিহাস রচনা অসম্ভব।
এই মহান মনীষী ও জাতীয় নেতার জীবন ও কর্ম অবদান সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা এদেশের প্রতিটি শিশু-কিশোরের জন্যই অপরিহার্য। জীবন গঠন, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্য অর্জনে শ্রম ও সাধনা নিয়োগের ক্ষেত্রে তারা অনুপ্রেরণা সঞ্চয় করতে পারে যাদের জীবন ও কর্ম থেকে শেরে বাংলা এ কে ফজলুল হক তাঁদের একজন। এই মহান নেতার জীবন কথা শিশু-কিশোরদের উপযোগী করে লিখেছেন স্নেহভাজন আলমগীর হোসেন খান। পেশায় শিক্ষক হওযার কারণেই হয়তো তিনি শিশু-কিশোরদের কথা সর্বোচ্চ বিবেচনায় নিয়েছেন। ‘ছোটদের জন্য শেরে-এ-বাংলা এ কে ফজলুল হক’ রচনায় তাঁকে অনুপ্রাণিত করে থাকতে পারে।
৪. বইঃ শেরে বাংলা এ কে ফজলুল হক ৷
- লেখকঃ আহমেদ ফিরোজ ৷
- প্রকাশনীঃ ভাষাপ্রকাশ ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪টি ৷
শেরে বাংলা এ কে ফজলুল হক (১৮৭৩-১৯৬২) রাজনীতিবিদ ও জননেতা। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪০) এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নর পদ (১৯৫৬-১৯৫৮) সহ বহু উঁচু রাজনৈতিকপদে অধিষ্ঠিত ছিলেন। লোকপ্রিয়ভাবে ‘শেরে বাংলা’ বা হক সাহেব নামে পরিচিতি।
প্রায় অর্ধশতক ধরে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন এক অসাধারণ বাগ্মী। ইংরেজি, বাংলা ও উর্দুতে তিনি অনর্গল কথা বলতে পারতেন। পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়কে উন্নয়নের কথা তাঁকে ভাবতে হতো, সমগ্র বাঙালি জাতির অগ্রগতির চিন্তায় তিনি ছিলেন মগ্ন এবং একই সঙ্গে যুক্ত স্বাধীন ভারতের স্বপ্ন তিনি সযত্নে লালন করতেন। বাংলায় মানুষ হককে স্মরণ করেন পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়ের উন্নতি সাধনের জন্য তাঁর আন্তরিক প্রচেষ্টা, বিপুল সংখ্যক কৃষকের দারিদ্র্য বিমোচন ও তাঁর উদার প্রকৃতির জন্য। বাঙালি জাতির শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান এবং জীবদশায়ই জাতিধর্ম নির্বিশেষে জনসাধারণ তাঁর উদার ও পরোপকারী স্বভাবের জন্য তাঁকে গভীরভাবে ভালবাসত ও শ্রদ্ধা করতো।
আরও পড়ুনঃ
- ৫. বইঃ শেরে বাংলা এ কে ফজলুল হক — বি. ডি. হাবীবুল্লাহ ৷
- ৬. বইঃ শেরে বাংলা এ. কে ফজলুল হক — ভবেশ রায় ৷
- ৭. বইঃ শেরে বাংলা এ কে ফজলুল হক — যাকারিয়া ইবনে মাহবুব মেরাজ ৷
- ৮. বইঃ শেরে বাংলা এ কে ফজলুল হক — আহমদ মতিউর রহমান ৷
শেরে বাংলা এ কে ফজলুল হক জীবনী PDF বই ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

