থিওরি অফ রিলেটিভিটি বই (PDF) | Theory of Relativity Book

5/5 - (1 vote)

থিওরি অফ রিলেটিভিটি বই পড়তে যারা আগ্রহী অথবা যারা আপেক্ষিকতার তত্ত্ব সম্পর্কে সহজ ভাষায় জানতে চান তাহলে পড়তে পারেন আব্দুল গাফফার রনি রচিত থিওরি অব রিলেটিভিটি এবং মুহম্মদ জাফর ইকবাল রচিত বই ৷ অনেকে থিওরি অফ রিলেটিভিটি PDF খুজে থাকেন এবং হার্ডকপি কিভাবে অর্ডার দিবেন সবকিছু রয়েছে এখানে ৷

থিওরি অফ রিলেটিভিটি বই PDF | Theory of Relativity Book

থিওরি অফ রিলেটিভিটি বই

1. থিওরি অব রিলেটিভিটি —আব্দুল গাফফার রনি

বইটির লেখক আব্দুল গাফফার রনি এবং এটি প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশন থেকে ৷ বইটি দুইটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে রয়েছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব এবং দ্বিতীয় পর্বে আলোচিত হয়েছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব। এইচএসসি বা এসএসসির শিক্ষার্থী বা যারা মোটামুটি সহজভাবে জানতে চান রিলেটিভিটি সম্পর্কে তাদের জন্য খুব ভালো একটা বই, অনেক কিছু জানতে পারবেন।

2. থিওরি অফ রিলেটিভিটি -মুহম্মদ জাফর ইকবাল

বইটির লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে ৷

থিউরি অফ রিলেটিভিটি নামটা শুনলেই অনেকে নড়েচড়ে বসে । কেউ কেউ নামটা কে প্রচন্ড ভয়ও পায় । আমিও প্রথমে ভাবতাম থিওরি অফ রিলেটিভিটি বােঝা আমার পক্ষে সম্ভব হবে না। সত্যিই সার কত সহজে এমন গুরুগম্ভির একটা বিষয়কে কত আকর্ষনীয় করে প্রকাশ করেছেন । এককথায় অসাধারন একটা বই৷

বইটি মূলত ১৩ ১৪ বছরের উৎসাহীদের জন্য লিখা।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি , উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।আর এ বয়স মাথায় রেখেই এখানে ” তুমি ” সম্বােধন করছি । তুমি কি মাধ্যমিক বা তার নিচের স্তরে পড়ছ ? চিন্তা করতে কেমন লাগে তােমার ? আমাদের দেশে প্রথম প্রশ্নের উত্তরে হ্যা বলবে এক বিশাল সংখ্যক শিক্ষার্থী।কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরে অনেকে হবে দ্বিধান্বিত।

পড়ুনঃ ব্ল্যাক হোলের বাচ্চা -মুহম্মদ জাফর ইকবাল বই (পিডিএফ)

[su_button url=”https://pdfporo.com/black-holer-baccha-pdf-download/” background=”#ef2d2d” icon=”icon: download” desc=”Download Now”]ব্ল্যাক হোলের বাচ্চা PDF[/su_button]

অনেকে মুচকি হাসবে ; লােকটার মাথায় সমস্যা আছে মনে হয়।খুব কম সংখ্যকই বলবে যে তার চিন্তা করতে ভাল লাগে । বিজ্ঞান , বিশেষ করে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে চিন্তা করার আনন্দ পাওয়াটা খুবই জরুরী।আর জাফর স্যারের ভাষায় , একটা জাতির উন্নতির জন্য যেমন ডাক্তার , ইঞ্জিনিয়ার , ম্যানেজার দরকার তেমনি দরকার বিজ্ঞানী ।

আর বিজ্ঞানের প্রতি ভালবাসা , বিজ্ঞান চিন্তায় আনন্দ সৃষ্টির ক্ষেত্রে আমাদের পাঠ্যবইগুলাে খুব একটা ভাল ভূমিকা রাখতে পারছে না । আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি স্তম্ভ হচ্ছে আপেক্ষিকতা । আমরা এ জগতকে যেভাবে বিবেচনা করতাম , এ জগতকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছে এই তত্ত্ব । সময় , ভর , দৈর্ঘ্য কোনটিই পরম নয়।আর এর ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের চিন্তাধারা য় এসেছে আমূল পরিবর্তন ।

পড়ুনঃ সেরিনা -মুহম্মদ জাফর ইকবাল বই (পিডিএফ)

[su_button url=”https://pdfporo.com/serina-pdf-download/” background=”#ef2d2d” icon=”icon: download” desc=”Download Now”]সেরিনা PDF[/su_button]

এই অসাধারণ বিষয়টি আমাদের মস্তিষ্কে একটি শুভ ঝড়ের সৃষ্টি করতে পারত।কিন্তু আমাদের পাঠ্য বইয়ের কারণে তা অধিকাংশ ক্ষেত্রেই হয় না । এই বইতে জাফল স্যার তার স্বভাবসুলভ প্রাঞ্জল আর আনন্দদায়ক ভঙ্গিকে এই অসাধারণ বিষয়টিই তুলে ধরেছেন । ওহ , আর আমার মত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আপেক্ষিকতা ভালভাবে বুঝতে বইটি খুবই সহায়ক হবে বলে মনে করি ।

বইটির বােধগম্য সহজ ভাষার কারণে থিওরি অব রিলেটিভিটির কঠিন বিষয় গুলি খুব সহজেই সবাই বুঝতে পারবে । তাই জানতে হলে পড়তে হবে বইটি৷

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

থিওরি অফ রিলেটিভিটি বই PDF | Theory of Relativity Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
প্রয়োজনে শেয়ার করুনঃ