উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল মোঃ জাকির হোসেন লেখা চমৎকার বই ৷ এই বইয়ে বক্তৃতা ও উপস্থাপনার সকল গুরুত্বপূর্ণ কৌশল সহজভাবে তুলে ধরা হয়েছে। একজন উপস্থাপক কীভাবে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপনা শুরু করবে, একজন বক্তা কীভাবে শ্রোতাদের সামনে বক্তব্য আরম্ভ করবে এবং নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে—এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি, নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী বক্তা হিসেবে গড়ে তোলার কার্যকর দিকনির্দেশনা এই বই থেকে পাবেন।

উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল বই বিবরণ
- বইয়ের নামঃ উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল ৷
- লেখকঃ মোঃ জাকির হোসেন ৷
- প্রকাশনীঃ মুক্তদেশ প্রকাশন ৷
- পেইজ সংখ্যাঃ ৯৬ টি ৷
- ক্যাটাগরিঃ উপস্থাপনা, বক্তৃতা ও বিতর্কের কলাকৌশল বই ৷
উপস্থাপনা কি এবং কেন?
এক কথায় বলতে গেলে কোনো কিছু ফুটিয়ে তোলা, তুলে ধরা, পরিচয় করিয়ে দেয়ার নামই হল উপস্থাপনা করা। আরও বলা যায় কোনো কিছুকে কারও সামনে উপস্থিত করাকেও উপস্থাপনা বলা হয়। যিনি কোনো বস্তু, পণ্য বা ব্যক্তিকে অন্যের কাছে তুলে ধরেন বা উপস্থাপন করেন তাঁকেই উপস্থাপক বলা হয়।
উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল বই রিভিউ
সুপ্রিয় পাঠকবৃন্দ । যারা নিজেকে সবার সামনে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্যে এই একটি কার্যকরী বই । কিভাবে বক্তৃতা দিতে হয় , কিভাবে উপস্থাপনা করতে হয় সব কৌশল এই বই উল্লেখ করা হয়েছে । কিভাবে একজন উপস্থাপক তার উপস্থাপনা আরম্ভ করবে সেটাও বলা আছে । বক্তা কেমনে প্রথমে বক্তৃতা শুরু করবে সেই বিষয়ও উল্লেখ আছে । আশাকরি , নিজেকে প্রতিষ্ঠিত করার সব কৌশল জানতে পারবেন এটা থেকে ।
আমরা অনেকেই আছি ঠিক ভাবে কথা বলতে পারি না আর কোন কিছু সবার সামনে উপস্থাপন করতে গেলে হাত পা কাঁপতে থাকে । কারন আমরা মনে করি আমি পারবাে না বা ভুল করব । এই ভয় কে দূর করার জন্য লেখক এই বইটি লিখেছেন । এখানে উপস্থাপনা ও কথা বলার অনেক কৌশল দেওয়া আছে । এই কৌশল গুলাে ঠিক মতাে রপ্ত করতে পারলে অবশ্যই আমাদের ভয় দূর হবে এবং যে কোন কিছুর উপস্থাপন করতে পারব এবং কোথায় কিভাবে কথা বলতে হবে তা বুঝতে পারব ।
মােঃ জাকির হােসেনের ” উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল ” বইটি এক কথায় অসাধারণ একটি বই । বিভিন্ন প্রােগ্রামের উপস্থাপনার পাশাপাশি বন্ধুমহলে কী করে নিজেকে আকর্ষনীয় করে উপস্থাপন করা যায় সেটাও এই বইয়ে সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে । কারাে কোন সমস্যায় তাকে কী করে সুন্দর কথা দ্বারা শান্তনা দেয়া যায় সেই বর্ণনাটি অত্যন্ত ভাল লেগেছে ।
উপস্থাপনা কীভাবে শুরু করবেন?
কোন ব্যক্তি যখন, কোন বিষয়, বস্তু, পণ্য বা কোন ব্যক্তিত্বকে শ্রোতা, দর্শকদের সামনে তুলে ধরেন সেটাকেই আমরা সহজ ভাষায় উপস্থাপন বা তুলে ধরা বলি। আর যিনি ঐ সকল বিষয়বস্তু, পণ্য বা ব্যক্তিত্বকে তুলে ধরেন তিনিই হলেন উপস্থাপক।
আপনি নিজেই উদ্যোগী হয়ে কোন বিষয় উপস্থাপন করতে পারেন আবার আপনি কোন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত হয়ে যেমন কোন টি.ভির অনুষ্ঠান প্রযোজক, বা কোন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষে নিয়োজিত হয়েও কাজটি করতে পারেন।
আপনি যখন নিজে কিছু উপস্থাপন করবেন তখন উপস্থাপনার সমস্ত দিকগুলো আপনার নিজেকে পরিকল্পনা করতে হবে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছেমত বিষয়টিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। কিন্তু যখন আপনি কারও হয়ে কিছু উপস্থাপন করতে যাবেন তখন তাদের কিছু নির্দিষ্ট নীতিমালা মেনে আপনাকে কাজটি করতে হবে।
উপস্থাপনার কাজটি যেভাবেই হোক না কেন আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে কাজটি ফুটিয়ে তুলতে হবে। কাজটি যেহেতু অন্য কাজের মত কোন সাদামাটা কাজ নয় সেহেতু বিষয়টির প্রতি অনেক যত্নবান হতে হয়। উপস্থাপনার কাজটি আপনি একা সম্পাদন করলেও এখানে অনেক কিছু জড়িত থাকে। বিশেষ করে আপনার সামনে বিশাল একটি শ্রোতাগোষ্ঠী বা দর্শক থাকে। শ্রোতা দর্শকরাই হলো আপনার প্রাণ। তাদের সন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আপনার নিজের, আয়োজকদের এবং সর্বোপরি দর্শক শ্রোতাদের কথা আপনার মাথায় রাখতে হবে।
তাই একজন উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলে আপনাকে অনেকগুলো বিষয় ভাবতে হবে। শুরু করার আগে আপনাকে যা করতে হবে সে বিষয়ে কয়েকটি টিপস নিচে দেয়া হল।
- মানসিক প্রস্তুতি গ্রহণ
- উপস্থাপনার ব্যাপারে দৃঢ় সংকল্প রাখা
- সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ রাখা
- বিভিন্ন উপস্থাপনার অনুষ্ঠান দেখা
- ভাষার প্রতি দখল রাখা (বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষা জানা থাকলে ভালো)
- শুদ্ধ উচ্চারণ করা
- বাংলা, ইংরেজি ও হিন্দি মিশিয়ে কথা না বলা
- সুন্দর বাচনভঙ্গি গড়ে তোলা
- ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো
- কণ্ঠশীলন বা কণ্ঠের চর্চা করা (কবিতা আবৃত্তি করা যেতে পারে)
- পোশাকের প্রতি সচেতন থাকা
- শুধু নিজে কথা না বলে অন্যকে সুযোগ দেওয়া
- ভালো শ্রোতা হওয়া
- উপস্থাপনার উপর পড়াশোনা ও নিয়মিত অনুশীলন করা
- প্রয়োজন মনে করলে ভালো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া
- সস্তা বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত বা প্রতারিত না হওয়া
- উপস্থাপনার ব্যাপারে ইতিবাচক চিন্তা করা
- কুসংস্কারে কান না দেওয়া
- আধুনিক চিন্তা-চেতনা লালন করা
- ইতস্ততবোধ পরিহার করা
- সুন্দর শব্দচয়নে সংক্ষিপ্তভাবে কথা বলা
উপস্থাপনা ও কথা বলার কলাকৌশল মোঃ জাকির হোসেন PDF বই
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]