পিডিএফ পড়.কম

উসূলুল ঈমান বই (সহিহ আকিদা বিষয়ক বই) — PDF, বিষয়বস্তু

লেখার সাইজA
A
Rate this post

মানবজীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ, অপরিহার্য ও তাৎপর্যপূর্ণ বিষয় হলো ঈমান। কুরআন সুন্নাহ’র আলোকে ঈমানের মৌলিক কিছু উসূল রয়েছে। সেই উসূল সম্পর্কিত মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্কলারের যৌথ প্রচেষ্টার লেখা হয় উসূলুল ঈমান বইটি ৷

আলোচ্য গ্রন্থের লিখকগন হলেন – ড. সালেহ ইবনে সা’দ আস সুহাইমী, ড. আব্দুর রাজ্জাক ইবন আব্দুল মুহসিন আল আব্বাদ ও ড. ইবরাহীম ইবন আমের আর রুহাইলী। এটি অনুবাদ করেছেন বাংলার দুই নক্ষত্র উস্তায আবু বকর যাকারিয়া ও মঞ্জুরে ইলাহী (হাফিযাহুমুল্লাহ)।

ইসলামে উচ্ছ্বলী ফের্কাবন্দীর বা বিভক্তির অধিকাংশ ক্ষেত্রে মূল কারণ হল আক্বীদাগত বিভ্রান্তি। তাই প্রথম অধ্যায়েই তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত নিয়ে বিস্তর আলোচনা রাখা হয়েছে।

ঈমানের অবশিষ্ট রুকনসমূহ’ ও আক্বীদাহ’র র সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলা’ – পরবর্তী দুটি অধ্যায়ে এর আলোচনা পেশ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে বিভিন্ন পরিচ্ছেদে ঈমানের মৌলিক বিষয়গুলো তথ্য-প্রমাণসহ বর্ণিত হয়েছে। বাংলা ভাষাভাষীদের জন্য ‘উসূলুল ঈমান’ বিষয়ক এটিই পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলি সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে। অনুবাদকের বানানরীতি, উপস্থাপনা এবং ভাষাশৈলী অত্যান্ত চমৎকার। সার্বিক দিক বিবেচনায় আমার কাছে বইটি সময়োপযোগী, যৌক্তিক ও জ্ঞান পিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে।

উসূলুল ঈমান বই বিবরণ

  • বইয়ের নামঃ উসূলুল ঈমান(ঈমানের মৌলিক নীতিমালা) ৷
  • লেখকঃ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্কলার ৷
  • অনুবাদকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ৷
  • প্রকাশনীঃ সবুজপত্র পাবলিকেশন্স ৷
  • পেইজ সংখ্যাঃ ৩২০টি ৷
  • ক্যাটাগরিঃ ঈমান ও আকিদা বিষয়ক বই

📑 সূচিপত্র

উসূলুল ঈমান বই সূচিপত্র
প্রথম অধ্যায়
আল্লাহ তা’আলার ওপর ঈমান
প্রথম পরিচ্ছেদ
তাওহীদুর রুবুবিয়্যাহ (প্রভুত্বে আল্লাহর এককত্ব) /১৭
এক. تَوْحِيْدُ الرُّبُوبِيَّةِ )তাওহীদুর রুবুবিয়্যাহ)-এর সংজ্ঞা ও প্রমাণ/১৭
দুই. শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাহ-এর স্বীকৃতি প্রদান আযাব থেকে মুক্তি দেয় না/২১
তিন. তাওহীদুর রুবুবিয়্যাহ তথা প্রভুত্বে আল্লাহর এককত্বের ক্ষেত্রে বিচ্যুত হওয়ার ধরন/২৫
দ্বিতীয় পরিচ্ছেদ
তাওহীদুল উলুহিয়্যাত (ইবাদাতে আল্লাহর এককত্ব)/২৬
এক. তাওহীদুল উলুহিয়্যার দলীল ও গুরুত্ব/২৭
দুই. ইবাদাত শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা/৩৫
তিন. নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাওহীদ সংরক্ষণ/৪৩
চার. শির্ক, কুফ্র ও এ দু’টির প্রকারভেদ/৭২
পাঁচ. গায়েব ও এর সাথে সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান থাকার দাবি/৮৭
তৃতীয় পরিচ্ছেদ
তাওহীদুল আসমা ওয়াস সিফাত (নামসমূহ ও গুণাবলিতে আল্লাহর এককত্ব)/৯৪
এক. তাওহীদুল আসমা ওয়াস সিফাত পরিচয় ও প্রমাণ/৯৫
দুই. কুরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর নাম ও গুণাবলি সাব্যস্তের প্রায়োগিক উদাহরণ/১০২
তিন. আল্লাহর নাম ও গুণাবলির ক্ষেত্রে অনুসৃত নীতিমালা /১১১
আল্লাহর ওপর ঈমান শিক্ষা, উপকারিতা ও ফলাফল/১১৬
দ্বিতীয় অধ্যায়
ঈমানের অবশিষ্ট রুকনসমূহ
প্রথম পরিচ্ছেদ
ফিরিস্তাদের উপর ঈমান/১২২
এক. ফিরিশতাদের পরিচয়, সৃষ্টির মূল, গুণাবলি ও বৈশিষ্ট্য/১২২
দুই. ফিরিস্তাদের উপর ঈমান আনয়নের মর্যাদা, পদ্ধতি এবং প্রমাণ ফিরিস্তাদের প্রতি ঈমানের মর্যাদা/১২৯
তিন. ফিরিস্তাদের দায়িত্ব ও কাজ/১৪১
ফিরিস্তাদের উপর ঈমান আনয়নের ফলাফল/১৫২
দ্বিতীয় পরিচ্ছেদ
অবতীর্ণ গ্রন্থসমূহের প্রতি ঈমান /১৫৩
এক. অবতীর্ণ গ্রন্থসমূহের উপর ঈমান আনয়নের হুকুম ও দলীল/১৫৮
দুই. গ্রন্থসমূহের উপর ঈমান আনয়নের পদ্ধতি/১৬২
তিন. তাওরাত, ইঞ্জিল ও অন্যান্য কতিপয় গ্রন্থে বিকৃতির অনুপ্রবেশ ঘটেছে এবং কুরআন তা থেকে মুক্ত/১৭৪
চার. কুরআনের উপর ঈমান ও এর বৈশিষ্ট্য/১৭৯
তৃতীয় পরিচ্ছেদ
রাসূলগণের ওপর ঈমান /১৯০
এক. রাসূলগণের ওপর ঈমান আনয়নের হুকুম ও দলীল/১৯০
দুই. নবী ও রাসূলের পরিচয় এবং উভয়ের মধ্যে পার্থক্য /১৯৩
তিন. রাসূলগণের উপর ঈমান আনয়নের পদ্ধতি/১৯৬
চার. রাসূলগণের প্রতি আমাদের করণীয়/২০৩
পাঁচ. উলুল আযম তথা দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ /২১০
ছয়. আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহ, উম্মতের উপর তার অধিকারসমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যে সত্য তার বর্ণনা/২১২
সাত. রিসালতের পরিসমাপ্তি ও তার পরে যে আর কোনো নবী নেই তার বর্ণনা/২৩৩
আট. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা রাত্রিভ্রমণের বাস্তবতা ও তার প্রমাণাদি/৩৩৬
নয়. নবী আলাইহিমুস সালামগণের জীবিত থাকা সম্পর্কে/২৪৩
দশ. নবীদের মু’জিযা এবং অলীদের কারামতের মধ্যে পার্থক্য /২৫০
চতুর্থ পরিচ্ছেদ
আখিরাতের ওপর ঈমান/২৬১
এক. ক্বিয়ামতের আলামত ও তার প্রকারভেদ “আশরাতুস্ সা’আ” বা ক্বিয়ামতের আলামতের সংজ্ঞা/২৬১
দুই. কবরের নেয়ামত ও তার আযাব বা শাস্তি/২৭৪
তিন. পুনরুত্থানের ওপর ঈমান/২৮১
১. পুনরুত্থান ও তার হাকীকত/২৮১
২. কুরআন, সুন্নাহ ও যুক্তির ভিত্তিতে পুনরুত্থানের প্রমাণ/২৮৪
৩. হাশর/২৮৬
৪. হাউযের বর্ণনা ও তার দলীল/২৮৮
৫. মীযানের বর্ণনা ও তার দলীল/২৮৯
৬. শাফা’আত, তার সংজ্ঞা, প্রকারভেদ ও দলীল-প্রমাণাদি/২৯২
৭. সিরাত, তার বর্ণনা ও প্রমাণাদি/২৯৬
৮. জান্নাত ও জাহান্নামের বর্ণনা, এতদুভয়ের ওপর ঈমান আনার পদ্ধতি ও তার প্রমাণাদি/২৯৮
শেষ দিবসের উপর ঈমানের ফলাফল/৩০২
পঞ্চম পরিচ্ছেদ
আল্লাহর ফয়সালা ও তাকদীরের ওপর ঈমান/৩০৩
এক. আল্লাহর ফয়সালা ও তাকদীরের সংজ্ঞা, পার্থক্য ও প্রমাণ/৩০৩
দুই. তাকদীরের স্তর বা পর্যায়সমূহ/৩০৫
তাকদীরের উপর ঈমানের ফলাফল/৩০৮
তৃতীয় অধ্যায়
আকীদার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলা
প্রথম পরিচ্ছেদ
ইসলাম, ঈমান ও ইহসান/৩১১
এক. ইসলাম/৩১১
দুই. ঈমান ও তার রুকনসমূহ এবং কবীরা গুনাহকারীর হুকুম বর্ণনা/৩১২
তিন. ইহসান/৩১৭
চার. ইসলাম, ঈমান ও ইহসানের মধ্যে সম্পর্ক /৩১৮
দ্বিতীয় পরিচ্ছেদ
বন্ধুত্ব স্থাপন ও বৈরিতা পোষণের সংজ্ঞা ও নীতিমালা/ ৩২০
তৃতীয় পরিচ্ছেদ
সাহাবাদের হক ও তাদের ব্যাপারে যা করণীয়/৩২৬
এক. সাহাবীদের পরিচয়, তাদেরকে ভালোবাসা ও তাদের সাথে আন্তরিক সুসম্পর্ক রাখা/৩২৬
দুই. সাহাবীদের ফযীলত ও তাদের ন্যায়পরায়ণতার ওপর বিশ্বাস করা আর তাদের মধ্যে যা ঘটেছিল সে ব্যাপারে শরী’আতের দলীল-প্রমাণাদির আলোকে চুপ থাকার আবশ্যকতা/৩২৮
তিন. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বা পরিবার-পরিজন/৩৩২
চার. খোলাফায়ে রাশেদীন/৩৩৫
পাঁচ. জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবী/৩৩৮
চতুর্থ পরিচ্ছেদ
মুসলিমদের ইমাম ও সাধারণ মুসলিমদের প্রতি কর্তব্য এবং তাদের দলভুক্ত
থাকার আবশ্যকতা/৩৪১
শাসকদের প্রতি আমাদের করণীয়/৩৪২
পঞ্চম পরিচ্ছেদ
কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার আবশ্যকতা/৩৪৬
এক. কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করারতাৎপর্য ও এর আবশ্যকতার প্রমাণ/৩৪৬
দুই. বিদ’আত থেকে সতর্কীকরণ/৩৫১
তিন. বিচ্ছিন্নতা ও মতানৈক্য/৩৫৬
বিচ্ছিন্নতা নিন্দনীয় হওয়ার দলীল/৩৫৬
মতানৈক্য ও বিচ্ছিন্নতা পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের কারণ/৩৫৬
মতানৈক্য কি রহমতস্বরূপ /৩৫৭
বিচ্ছিন্নতা ও মতানৈক্য থেকে মুক্তি পাওয়ার উপায়/৩৫৮
ভালো লাগলে বইটি অর্ডার করুন

বিষয়বস্তু

ঈমান নিয়ে আমরা কতটুকুই সতর্ক আছি? আমাদের কাজ সুধু নামাজ, রোজা, হজ্জ, যাকাত পর্যন্তই সীমাবদ্ধ নয়। যথেষ্ট বিশুদ্ধ ইমানের জ্ঞান অর্জন করা ও জীবনধারাতেও তা প্রয়োেগ করতে হবে (ফরজ)। কেননা-

যদি ঈমানই (মূল) না থাকে তাহলে আপনার কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ৷ কিন্তু আপনার যদি সরিষা পরিমাণও ঈমান থাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যদি চান তো আপনি জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করতে পারবেন। এতে বুঝা যাচ্ছে ঈমান খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আমি মনে করি ঈমান ও আকীদা-কে বিশুদ্ধ করার সহায়ক হিসেবে উসূলুল ঈমান বইটি আপনাদের জন্য বেশ ভালো ভূমিকা রাখবে।

বইটি মূল তিনটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে-

  1. আল্লাহ তা’আলার প্রতি ইমান
  2. ইমানের রুকনসমূহ
  3. আকিদার সাথে সংশ্লিষ্ট মাসআলা

প্রথম অধ্যায়ে: তাওহীদুর রুবুবিবিয়্যাহ (প্রভৃত্বের একত্ববাদ), তাওহীদুল উলুহিয়্যাত (ইবাদাতে আল্লাহর এককত্ব), তাওহীদুল আসমা ওয়াস-সিফাত (নাম ও গুণাবলীতে আল্লাহর এককত্ব) সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তা’আলা-কে ঘিরেই এ অধ্যায়ের আলোচনা।

দ্বিতীয় অধ্যায়ে: ফিরিশতাদের উপর, আসমানী কিতাবসমূহ, রাসূলগনের উপর, আখিরাতের উপর, আল্লাহর ফয়সালা ও তাকদিরের উপর ইমান নিয়ে ধারণা দেওয়া হয়েছে।

তৃতীয় অধ্যায়ে: ইসলাম, ইমান, ইহসান, বন্ধুত্ব-শত্রুতা স্থাপন, সাহাবাদের হক তাদের প্রতি আমাদের করণীয়, মুসলিমদের ইমান ও সাধারণ মুসলিমদের প্রতি কর্তব্য, দলবদ্ধ থাকা ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার আবশ্যকতা নিয়ে সংশ্লিষ্ট মাসলা মাসায়েল প্রদান করা হয়েছে।

অর্থাৎ, তিনটি অধ্যায় জুড়ে দোনিয়া থেকে আখিরাত ও জান্নাত-জাহান্নাম পর্যন্ত ইমানের উপর বিষয়ভিত্তিক ধারণা দেওয়া হয়েছে।

ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের সৌভাগ্য অর্জন করতে পারবেন না বরং তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নামে। যুগে যুগে আল্লাহ তা’আলা বহু নবী-রাসুল প্রেরণ করেছেন, তাদের মূল্ লক্ষ্যই ছিল ঈমানের দাওয়াত পৌঁছানো। পুনরুজ্জীবিত করার পর কেউ বলতে পারবে না হে পরওয়ারদিগার আমাদের কেউ এ বিষয়ে অবগত করেনি।

ইসলামে ঈমানের ছয়টি মূলনীতি রয়েছে-

  1. আল্লাহ্র প্রতি ঈমান।
  2. ফিরিশতাদের প্রতি ঈমান।
  3. আল্লাহ্র কিতাবসমূহের প্রতি ঈমান।
  4. রাসূলদের প্রতি ঈমান।
  5. আখিরাতের প্রতি ঈমান।
  6. তকদির (ভালো-মন্দ) এর প্রতি ঈমান।

এগুলোকে উসুলুল ঈমান বলা হয়। এই ছয়টি বিশ্বাস ইসলামের অন্যতম স্তম্ভ এবং এগুলোকে মেনে নেওয়া ইসলামের মূল বিশ্বাসের অংশ। সেই মূল বিশ্বাসের অংশগুলো ঘিরেই উসূলুল ঈমান বইটি রচিত।

বর্তমানের ফিতনার যুগে আপনার ঈমান কখন যে হারিয়ে যাবে টেরই পাবেন না। মুসলিম হওয়ার জন্য যেসব বিষয়ের প্রতি ঈমান আনা দরকার তার উপর পূর্নাঙ্গ ভাবে ঈমান আনতে হবে। আর ঈমানের মৌলিক বিষয়বস্তু বইটিতে বিস্তারিত পাবেন। ঈমান ও আকীদা বইগুলোর মধ্যে অনেক ভালো একটি বই ৷ সবাই পড়তে পারেন ৷

উসূলুল ঈমান বই PDF (সহিহ আকিদা বিষয়ক বই)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ