আয়েশা রাঃ সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা বই মূল লেখক আহমাদ আবদুল আলী তাহতাভী এবং বইটি আরবি থেকে বাংলায় অনুবাদ করেছেন শাইখ আবদুর রহমান বিন মোবারকআলী ৷ বইটির পিডিএফ অনেকে খুঁজে থাকেন তাদের জন্য বইটি সংগ্রহ করা হয়েছে ৷ নিচ থেকে আয়েশা রাঃ সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা বই PDF ডাউনলোড করে নিতে পারেন ৷ তাছাড়া পড়ুন হযরত আয়েশা রাঃ এর জীবনী বই পিডিএফ এবং এমন সব বই পেতে চোখে রাখুন পিডিএফপড়.কম ৷
পুরুষদের মধ্যে যেমন অনেকে উচ্চমর্যাদা লাভ করেছিলেন তেমনি নারীদের মধ্যেও অনেকে উচ্চমর্যাদা লাভ করেছেন। নারীদের মধ্যে যারা মর্যাদাবান হয়েছিলেন তাদের মধ্যে আয়েশা ছিলেন অন্যতম। তিনি বিশ্বনবী মুহাম্মাদ-এর সহধর্মিনী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। তার জীবনীতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একবুদ্ধিমতী মহিলা। নবী (সা:) নিজেই তাঁর অনেক গুণাগুণ বর্ণনা করেছেন।
এই বইটিতে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের বিভিন্ন দিক ও ঐতিহাসিক ঘটনা । আশা করি পাঠকসমাজ বইটি পড়ে উম্মুল মু’মিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ইনশাআল্লাহ।
বই বিবরণ
- বইয়ের নামঃ আয়েশা রাঃ সম্পর্কে ১৫০ টি শিক্ষানীয় ঘটনা ৷
- লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী ৷
- অনুবাদকঃ শাইখ আবদুর রহমান বিন মোবারকআলী ৷
- প্রকাশনীঃ পিস কালেকশন ৷
- ক্যাটাগরিঃ সাহাবিদের বই ৷
রিভিউ
রাসূল(সাঃ) স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমন একজন স্ত্রী, যাকে জিবরাঈল (আ) সালাম প্রদান করেছেন। আর রাসূল (সাঃ) তাঁর বাড়িতে মৃত্যুবরণ করেন।
তাছাড়া তিনি ছিলেন একজন ফকীহ সাহাবী। যিনি রাসূল (সাঃ) হাদীস বর্ণনা করেন। ফলে আল্লাহ তায়ালা তার দ্বারা ইসলামের বড় ধরনের সেবা গ্রহণ করেছেন।
অতএব, এ কিতাবে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কিছু শিক্ষণীয় মহত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়েছে। যাতে নবী (সাঃ)-এর উম্মতের জন্য নবী-এর সবচেয়ে প্রিয় মানুষটির জীবনী সম্পর্কে পরিচিতি লাভ করা যায়। আর যাতে করে তাদের জীবনধারা মুসলিম জীবনে বাস্তবায়ন করে ইসলামী নূর দ্বারা প্রতিটি ঘর আলোকিত করা যায়।
