পিডিএফ পড়.কম

আপনার স্বাস্থ্য আপনার হাতে বই PDF (আকুপ্রেশার বই) | দেবেন্দ্র ভোরা

লেখার সাইজA
A
Rate this post

অ্যাকিউপ্রেশার দ্বারা শরীর সুস্থ রাখার ও রোগ নিরাময় করার সহজ ও সরল উপায় বর্নণা করে শ্রী দেবেন্দ্র ভোরা কিউপ্রেসার চিকিৎসা পদ্ধতির উপরে আপনার স্বাস্থ্য আপনার হাতে বইখানা লিখেছেন। খুবুই ভালো একটা বই ৷ অনুরোধ থাকবে বইটি পড়ার জন্য ৷ অনেক পাঠক আপনার স্বাস্থ্য আপনার হাতে দেবেন্দ্র ভোরা PDF খুঁজে থাকেন ৷ চিকিৎসা বিষয়ক বই পেতে আমাদের সাথেই থাকুন ৷

মানুষের দেহ নিখুঁত এক যন্ত্র বিশেষ। খাদ্যের স্বাভাবিক রীতি-নীতি, শ্রম ও বিশ্রামের দ্বারা তা আপনা আপনিই নিয়ন্ত্রিত হয়। যখন আমরা এই স্বাভাবিক নিয়ম-নীতিগুলি লঙ্ঘন করি তখনই দেহে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং দেহ তখন সেই বিষ প্রক্রিয়া থেকে মুক্তি পেতে চায়। এটাই হল রোগ বা অসুখ।

বিভিন্ন রকমের উপসর্গ অনুযায়ী এর বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। এই লঙ্ঘনকারী নিয়মগুলি যদি মানুষের সহজাত প্রকৃতিগত পদ্ধতি দ্বারা ঠিক করা যায় তবে অন্য কিছুর সাহায্য ছাড়াই তা সম্পূর্ণভাবে নিরাময় হতে পারে। এই হল প্রাকৃতিক আরোগ্য চিকিৎসা পদ্ধতি।

আপনার স্বাস্থ্য আপনার হাতে বই বিবরণ

  • বইয়ের নামঃ আপনার স্বাস্থ্য আপনারই হাতে(অ্যাকিউপ্রেশার ও অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা)
  • লেখকঃ দেবেন্দ্র ভোরা ৷
  • প্রকাশনীঃ নবনীত পাবলিকেশনস ৷
  • পেইজ সংখ্যাঃ ২৫৬ টি ৷
  • ক্যাটাগরিঃ চিকিৎসা বিষয়ক বই

📑 সূচিপত্র

সূচিপত্র
১. আমাদের শরীর
২. মস্তিষ্ক পারমাণবিক চুল্লি – জৈব-বিদ্যুৎ
৩. অ্যাকিউপ্রেশার: চিকিৎসা পদ্ধতি
৪. অন্তঃস্রাবী অনালগ্রন্থি দেহের নিয়ন্ত্রক
৫. রোগের মূল কারণ ও তা দূর করার উপায়
৬. প্রাকৃতিক চিকিৎসা
৭. রং চিকিৎসা – সূর্যের রঙের ব্যবহার
৮. স্বমূত্র চিকিৎসা
৯. বারোটি লবণ বায়োকেমিক চিকিৎসা
১০. শিশুর যত্ন
১১. মেয়েদের সমসণ
১২. পুরুষের সমস্যা
১৩. বার্ধক্য প্রতিরোধ ও তারুণ্য বজায় রাখার উপায়
১৪. সাধারণ রোগের চিকিৎসা
১৫. কঠিন রোগের চিকিৎসা
১৬. অনুশীলনকারীদের প্রতি নির্দেশ
১৭. দিনে দশ মিনিট দিলে রোগ থেকে রেহাই মেলে
১৮. পরিশিষ্ট
* দরকারী পরামর্শ
* অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রসঙ্গ
* বিষয় সূচী : এক নজরে
* প্রাণশক্তি বিষয়ে নতুন চিন্তাধারা
ভালো লাগলে বইটি অর্ডার করুন

আপনার স্বাস্থ্য আপনার হাতে — আকুপ্রেশার বই

  1. আয়ুর্বেদের যুগান্তকারী অবদান ভারতের প্রাচীন চিকিৎসা শাস্ত্র।
  2. মানবসমাজকে প্রকৃতির সবচেয়ে মূল্যবান উপহার।
  3. একমাত্র চিকিৎসা বিজ্ঞান যা আপনাকে রোগের প্রতিরোধ করতে, রোগনির্ণয় এবং ওষুধ ও কোনও বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই রোগ নিরাময় করতে সাহায্য করে।
  4. এটি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে এবং বার্দ্ধক্য ঠেকিয়ে রাখতে শেখায়।
  5. এই সহজ পদ্ধতিটি অনায়াসে আয়ত্ব করা যায়। ১০ বছরে শিশুও এটি করতে সক্ষম। কোনও খরচ ছাড়াই।
  6. এতে ক্যান্সার, হৃদরোগ, বহুমূত্র ইত্যাদি সব রকমের কঠিন অসুখ সারাবার পথনির্দেশ দেওয়া আছে।

আমার শরীর — (আপনার স্বাস্থ্য আপনার হাতে বই থেকে)

আমাদের জীবনে সব সুখানুভূতির মধ্যে সবচেয়ে আনন্দময় বস্তুটি হলো সুস্বাস্থ্য অর্থাৎ চিন্তামুক্ত নিরোগ শরীর। সেইজন্যে শরীরের পরিচর্যা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

বৈজ্ঞানিক মতে পৃথিবীতে প্রথম মানব দেহের আর্বিভাব আজ থেকে ৫০ লক্ষ বছর আগে। এটি এক বিস্ময়কর ঘটনা। আশ্চর্য্যের ব্যাপারটি এই যে আজকের যন্ত্রনির্ভর যুগে, এমন কোন যন্ত্র খুঁজে পাওয়া যাবেনা যা সৃষ্টিকার মানব শরীরে রাখেন নি। এই সব কোমল অথচ শক্তিশালী শারীরিক যন্ত্রগুলি এমন কি ১০০ বছর অবধি নিরবিচ্ছিন্ন ভাবে ও অবিশ্বাস্য পারস্পারিক সমন্বয়ের সাথে কাজ করে।

সবচেয়ে বড় কথা, এই মানব শরীর নিজেই সব রোগ নিরাময় করতে সক্ষম। ‘আকিউপ্রেশার’ এই রোগ নিরাময় বিষয়ে শরীরকে সাহায্য করে এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ ও ‘এন্ডোক্রিন’ গ্ল্যান্ডগুলিকে (অন্ত:স্রাবী অনালগ্রন্থি) যথাযথ সক্রিয় রাখে যার ফলে আমরা ‘নিখুঁত স্বাস্থ্যের’ অধিকারী হই। এরদ্বারা যে কোন রোগাক্রান্ত হওয়ার আশংকাও কম হয়।

আমরা মানব দেহকে একটি অতি আধুনিক সচল, শীত তাপ নিয়ন্ত্রিত কারখানার সঙ্গে তুলনা করতে পারি। মানবদেহের গঠন সিমেন্ট কংক্রিটের তৈরি ইমারতের মতই থামের উপর অর্থাৎ পায়ের উপরে স্থাপিত যা শরীরের চলা ফেরার সাহায্য করে। এর প্রথম তল যেটি মধ্যচ্ছদা (Diaphragm) অবধি বিস্তৃত, তার মধ্যে আছে পুষ্টি উৎপাদনকারী ব্যবস্থা, বিশোধনকারী ব্যবস্থা, এমনকি ময়লা নিষ্কাশনকারী বন্দোবস্ত যার দ্বারা মল মুত্র ইত্যাদি থেকে দেহ মুক্ত হয়।

আশ্চর্য্যের বিষয় হল মানব দেহে একটি অনুপম প্রজনন (Reproductive) ব্যবস্থা রয়েছে। দেহরূপী ইমারতের দ্বিতলে রয়েছে একটি অবিচ্ছিন্ন গতির পাম্প (Pump) যাকে হৃদপিন্ড বা heart বলে। এছাড়া রয়েছে বাতাস নিয়ন্ত্রক ফুসফুস (Lungs)। সবচেয়ে উপরের তলটি গম্বুজ আকৃতির যার ভিতর রয়েছে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর ব্যবস্থা (Atomic reactor), অতি আধুনিক সুপার কম্পিউটার এবং দূরভাষ নিয়ন্ত্রক কেন্দ্র (Telephone exchange) যার দ্বারা বহুদূর বিস্তৃত এবং দ্রুত যে গবেষণা সম্পন্ন হচ্ছে অবাক হওয়ার বিষয় হল, এই শরীরের যন্ত্রগুলো, স্বয়ংক্রিয় ভাবে এবং পরস্পরের সাথে সুসমন্বয় বজায় রেখে কাজ করছে। আকুপ্রেশার বই ও অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা জানতে এই বইটির পিডিএফ ডাউনলোড করতে পারেন ৷

আপনার স্বাস্থ্য আপনার হাতে বই PDF ডাউনলোড (হার্ডকপি অর্ডার করুণ)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ