পিডিএফ পড়.কম

নরমাল ডেলিভারি বই PDF (২টি বই পড়ুন) | Normal Delivery Book

লেখার সাইজA
A
Rate this post

নরমাল ডেলিভারি বই PDF অথবা হার্ডকপি অনেক গর্ভবতী মায়েরা খুঁজে থাকেন ৷ তাছাড়াও গর্ভবতী মায়ের জন্য ইসলামিক বই কোনগুলো ভালো হবে জানতে চান ৷ আজকে এমন দুটি নরমাল ডেলিভারি বই নিয়ে আলোচনা করবো যার লেখক মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ. ৷ বই দুটি কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোন থেকে লেখা হয়েছে ৷ কিভাবে একজন গর্ভবতী মা প্রসব ব্যাথার ভয়কে জয় করে ছোট ছোট দোয়া এবং প্রেগন্যান্সি গাইডলাইনগুলো ফলো করার মাধ্যমে নরমাল ডেলিভারি সম্ভব তা আলোচনা করা হয়েছে ৷

প্রিয় পাঠক, আপনি যদি একজন মা অথবা বোন, অথবা স্ত্রী হয়ে থাকেন তাহলে বই দুটো পড়ুন আশা করি উপকৃত হবেন ৷ আরও পড়ুন, প্রেগন্যান্সি গাইডলাইন বই পিডিএফ, গর্ভকালীন দুআ হ্যান্ডবুক এবং প্রেগন্যান্সি বিষয়ক বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

১. নরমাল ডেলিভারি সহজে সন্তান প্রসবের কুরআনি পদ্ধতি

  • লেখকঃ মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ. ৷
  • অনুবাদকঃ আবু মুহাম্মাদ ৷
  • প্রকাশনীঃ মানহাল পাবলিকেশন ৷
  • প্রথম প্রকাশঃ ২০২৫
  • পেইজ সংখ্যাঃ ৮০টি ৷
নরমাল ডেলিভারি সহজে সন্তান প্রসবের কুরআনি পদ্ধতি PDF

সন্তান ভূমিষ্ট হবার জটিল মুহূর্তের কথা স্মরণ করে আমাদের বোনেরা খুব হতাশা অনুভব করে থাকেন ৷ হতাশাগ্রস্ত নারীদের জন্য কিছু দোয়া ও প্রতিষেধক লেখা হয়েছে বইটিতে ৷ যদি গর্ভবতী নারী এ দোয়া ও আমলগুলো পূর্ণ প্রচেষ্টা ও বিশ্বাসের সাথে করে থাকেন, তাহলে আল্লাহর মহান সত্তার প্রতি আমরা আশাবাদী, ইনশাআল্লাহ খুব সহজেই অপারেশন ছাড়া সন্তান জন্ম লাভ করবে।

লেখক এ গ্রন্থ রচনায় তখনই আগ্রহী হলেন, যখন দেখলেন সিজারিয়ান সেকশনের মহামারি চারিদিকে বিস্তার পাচ্ছে। এর কিছু কারণ হতে পারে-অনেক সময় গর্ভবতী নারীর জন্য সত্যিই অপারেশন অনিবার্য হয়ে থাকে। অনেক সময় নরমাল ডেলিভারির যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমাদের মা-বোন সিজারিয়ান সেকশনের মাধ্যমে এক চিরস্থায়ী যন্ত্রণা ক্রয় করে থাকে। অনেক সময় সম্পদশালী পরিবারের নারীকে ডাক্তার নানা তালবাহানায় অপারেশন করিয়ে থাকে; অথচ তার অপারেশন ছাড়াই স্বাভাবিক জন্মদানের সক্ষমতা ছিল। এভাবেই কত মা-বোন চিরস্থায়ী অসুস্থতা এবং অধিক সন্তান জন্মদানের অক্ষমতাকে স্বেচ্ছায় বরণ করে নিচ্ছে।

আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি, এ গ্রন্থকে তিনি কবুল করুন। এর মধ্যে লিখিত দোয়াগুলো থেকে মানুষকে অধিক উপকৃত হবার তাওফিক দিন।

স্বাভাবিকভাবেই দেখা যায়, একজন নারী গর্ভধারণের পর গর্ভের অনাগত সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পৃথিবীর মুখ দেখা পর্যন্ত তাকে ঘিরে চলতে থাকে নিবিড় পরিচর্যা। এ সময় ডাক্তারদের দেওয়া পরামর্শ ও প্রেসক্রিপশনের প্রতি পূর্ণ গুরুত্বারোপ করে থাকে। এমনটা করাও উচিত; কিন্তু এর আগে একজন মুসলমানের স্মরণ রাখা উচিত, তার নিকট এমন চিকিৎসকের ঠিকানা রয়েছে, যিনি পৃথিবীর সকল ডাক্তারের তুলনায় অধিক অভিজ্ঞতা রাখেন। তার নিকট এমন ঔষধ রয়েছে-যা পৃথিবীর সকল প্রতিষেধকের তুলনায় অধিক কার্যকরী। জানেন সেই মহান চিকিৎসক কে? সেই সুনিশ্চিত কার্যকরী ঔষধ কোনটি? সেই মহান চিকিৎসক হলেন আল্লাহ রাব্বুল আলামিন; যিনি সকল চিকিৎসকের মালিক। তিনি না চাইলে সকল ডাক্তারদের পরামর্শ নিষ্কার্য হয়ে পড়ে। তিনি চাইলে পথের ধারে নিক্ষিপ্ত সামান্য ছাঁইও কার্যকরী ঔষধ বনে যেতে পারে।

আর সেই কার্যকরী ঔষধ হচ্ছে দোয়া। নারী বা পুরুষ-যে-ই দোয়াকে গুরুত্ব দেবে, সে পরিপূর্ণ সফলতার দেখা পাবে, তা বাহ্যিকভাবে অকার্যকরী প্রতীয়মান হলেও। আর যে ব্যক্তি দোয়া থেকে বঞ্ছিত থাকবে, সে জীবনের সকল সুখ ও শান্তি থেকে বঞ্ছিত হবে।

লেখক বলেছেন, ডাক্তার ও ঔষধের সাথে সাথে প্রকৃত চিকিৎসক ও ঔষধের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। অগণিত দোয়া ভান্ডারের মধ্যে কিছু দোয়া রয়েছে-যা সন্তান জন্মগ্রহণের সময় পড়তে হয়। দোয়াগুলো এই বইয়ে উল্লেখ করা হয়েছে। অনেক গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারি সহজে সন্তান প্রসবের কুরআনি পদ্ধতি PDF খুঁজে থাকেন ৷ বইটি প্রত্যেক প্রেগনেন্সি মায়ের পড়া উচিৎ ৷

২. কুরআন সুন্নাহর আলোকে নরমাল ডেলিভারি

  • লেখকঃ মুফতি আজিজ আহমাদ বুলন্দশহরী ৷
  • অনুবাদকঃ ইমতিয়াজ বুরহান ৷
  • প্রকাশনীঃ ফাতিহ প্রকাশন ৷
  • প্রথম প্রকাশঃ ২০২৬
  • পেইজ সংখ্যাঃ ৯৬টি ৷
কুরআন সুন্নাহর আলোকে নরমাল ডেলিভারি  PDF

এই বইয়ে যেসব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন

  • 🌸 নরমাল ডেলিভারির পূর্ণ প্রস্তুতি – গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি সংক্ষিপ্ত প্রেগনেন্সি গাইড।
  • 🤰 সহজে নরমাল ডেলিভারির উপায় – অপারেশন ছাড়াই সহজে প্রসবের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও ঘরোয়া করণীয়।
  • 📖 কুরআনভিত্তিক চিকিৎসা ও বাস্তব সম্মত অভিজ্ঞতা – আল্লাহর রহমতে কুরআনি চিকিৎসার মাধ্যমে সিজার ছাড়াই সন্তান জন্মের অনুপ্রেরণামূলক কিছু ঘটনা।
  • 🤲 প্রসবের সময়ের দুআ – প্রসববেদনা কমাতে এবং সহজ ডেলিভারির জন্য অর্থবহ ও সংক্ষিপ্ত দুআসমূহ।
  • 🥗 গর্ভবতী মায়ের খাদ্য ও স্বাস্থ্য পরিচর্যা – কোন খাবার উপকারী, কীভাবে সুস্থ থাকবেন এবং গর্ভকালীন প্রয়োজনীয় যত্ন।
  • ❤️ গর্ভাবস্থার সাধারণ জটিলতা ও করণীয় – বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
  • 🏥 হাসপাতাল ও ডেলিভারি পরিকল্পনা – কখন হাসপাতালে যাবেন, কীভাবে হাসপাতাল নির্বাচন করবেন এবং আগে থেকেই কী প্রস্তুতি নেবেন।
  • ⚠️ সিজারিয়ান অপারেশনের সম্ভাব্য ঝুঁকি – কখন সিজার প্রয়োজন হতে পারে এবং অপ্রয়োজনীয় সিজার এড়ানোর বিষয়ে সচেতনতা।
  • 👶 মা ও নবজাতকের নিরাপত্তা – প্রসবের আগে, সময় এবং পরে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরামর্শ।
  • 🌿 আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি – একজন গর্ভবতী মাকে স্বাভাবিক প্রসবের জন্য মানসিকভাবে শক্ত ও ইতিবাচক থাকতে সহায়ক দিকনির্দেশনা।

নরমাল ডেলিভারি বই PDF (হার্ডকপিসহ) | Normal Delivery Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ