bangladesher itihas 1905-1971 book by Dr. Abu Md. Delowar Hossain pdf download from Pdfporo.
বাংলাদেশের ইতিহাস ১৯০৫-১৯৭১ pdf download
বাংলাদেশের ইতিহাস ১৯০৫-১৯৭১ বই রিভিউ
বইঃ বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১) pdf
লেখকঃ ড. আবু মোঃ দেলোয়ার হোসেন বই pdf
প্রকাশনীঃ বিশ্ববিদ্যালয় প্রকাশনী বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল
ক্যাটাগরিঃ ইতিহাস বিষয়ক বই pdf
বাংলাদেশের ইতিহাস দেলোয়ার হোসেন pdf download
ব্রিটিশ ভারত ও বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা । ১৯০৫ সালে ভারতের তৎকালীন বড় লাট লর্ড জর্জ নাথানিয়েল কার্জন ( লর্ড কার্জন নামে পরিচিত ) বাংলা প্রদেশ ভাগ করেন , যা ইতিহাসে ‘ বঙ্গভঙ্গ ’ নামে পরিচিত । এর মাধ্যমে একই বছর ১৬ অক্টোবর অবিভক্ত বাংলার ঢাকা , রাজশাহী ও চট্টগ্রাম , পার্বত্য চট্টগ্রাম ও মালদা জেলার চিফ কমিশনার শাসিত আসামের সঙ্গে সংযুক্ত করে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয় । যদিও মাত্র ৬ বছরের মধ্যে ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয় । ১৯০৫-১৯১১ সাল পর্যন্ত বাংলার ইতিহাস ঘটনাবহুল ।
বাংলাদেশের ইতিহাস বিষয়ক বই pdf download
বঙ্গভঙ্গ ও রদকে কেন্দ্র করে বাংলার প্রধান দুটি ধর্ম সম্প্রদায় হিন্দু ও মুসলমানের এতো দিনের গড়ে ওঠা ঐক্যের বিপরীতে অনৈক্যের সূত্রপাত ঘটে । বাংলার রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ে । এর ফলে ভারত উপমহাদেশে মুসলিম জাগরণের সূচনা হয় । বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ১৯০৬ সালে মুসলমানদের প্রতিনিধিত্বকারী পৃথক দল মুসলিম লীগ গঠন । এ দল যে কোনো মূল্যে বঙ্গভঙ্গ বলবৎ রাখার পক্ষে ছিল । অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের বড় অংশ জাতীয় কংগ্রেসের সহযোগিতায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের ওপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ অব্যাহত রাখে ।
বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত বই pdf download
এ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ১৯০৯ সালে মর্লি – মিন্টো সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের দাবিকে স্বীকৃতি দিয়ে রাজনীতিতে নতুন ধারার সূচনা ঘটায় । দু’বছর পর ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করে হিন্দু নেতৃবৃন্দকে সন্তুষ্ট করে হিন্দু – মুসলমানদের মধ্যে স্থায়ী সংঘাতের সৃষ্টি করে । এরপর সাময়িকভাবে হিন্দু – মুসলিম ঐক্য স্থাপনের চেষ্টা চললেও ১৯৪৭ সালে ভারত বিভক্তি পর্যন্ত দু’সম্প্রদাযের চরম বৈরী সম্পর্ক বিরাজ করে ।
হেনরি কটনও মনে করেন বঙ্গভঙ্গ অনেক দিনের আলোচনা ও পর্যালোচনার ফল । লর্ড কার্জনকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছুতে বিশেষভাবে সহায়তা করেছিলেন তিন জন ব্রিটিশ আমলা – বাংলার ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার , আসামের চিফ কমিশনার ( পরে পূর্ব বাংলার ও আসামের প্রথম ছোট লাট ) ব্যামফিল্ড ফুলার এবং ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব স্যার হার্বাট রিজলে । ১৮৫৪ সালে বাংলা , বিহার , উড়িষ্যা ও আসাম নিয়ে একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয় ।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস pdf download
অমলেন্দু ত্রিপাঠীর মতে , পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশ বাদ দিয়ে সমস্ত ভারত ছিল বাংলার অন্তর্ভুক্ত । ভারতের দি ফাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টে ( ১৮৫৫-১৮৫৬ ) বাংলা প্রেসিডেন্সির আয়তন দেখানো হয় ২ লক্ষ ৫৩ হাজার বর্গমাইল এবং জনসংখ্যা ৪ কোটি । স্বয়ং লর্ড ডালহৌসী তখন স্বীকার করেন একজন শাসকের পক্ষে এতো বড় একটি প্রদেশ শাসন করা রীতিমত কষ্টকর । বঙ্গভঙ্গের পেছনে নিম্নলিখিত উদ্যোগগুলো ভূমিকা রাখে
১. হেনরি নর্থকোর্টের -১৮৬৭ : ১৮৬৬ সালে উড়িষ্যার দুর্ভিক্ষ মোকাবেলায় সরকারের ব্যর্থতা অনুসন্ধানের জন্য ভারত সচিব স্যার স্ট্যাফোর্ড হেনরি নর্থকোট ১৮৬৭ সালে একটি কমিটি গঠন করেন । এই কমিটি চূড়ান্ত প্রতিবেদনে বাংলা প্রদেশের প্রশাসনিক অসুবিধাকে দুর্ভিক্ষের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে বাংলা বিভক্তির সুপারিশ করেন । এরপর ১৮৬৭ সালে বাংলার ছোট লাট উইলিয়াম গ্রে আবারো প্রদেশ বিভক্তির সুপারিশ করেন । তিনি একই সঙ্গে বোম্বাই ও মাদ্রাজের মতো বাংলার দায়িত্বও একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে ছেড়ে দেয়ার প্রস্তাব করেন ।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি pdf download
২. লরেন্স প্রস্তাব : তখনকার বড় লাট লরেন্স এ প্রস্তাবের বিরোধিতা করে বাংলার কিছু অংশ যেমন , আসাম ও তৎসংলগ্ন জেলাগুলোকে বিচ্ছিন্ন করার বিকল্প প্রস্তাব দেন । সে মুহূর্তে বিহার ও উড়িষ্যাকে বাংলা থেকে আলাদা করার প্রয়োজনীয়তা তিনি উপলদ্ধি করেননি । তা সত্ত্বেও প্রশাসনিক প্রয়োজনে বাংলার আয়তন ছোট করার পরিকল্পনা শাসক মহলের ভাবনায় বিশেষ স্থান পায় ।
৩. ক্যাম্বেল প্রস্তাব : ১৮৭২ সালে ভারতের প্রথম আদমশুমারিতে দেখা যায় যে , বাংলা প্রেসিডেন্সির জনসংখ্যা ৬ কোটি ৭০ লক্ষ । এর পরিপ্রেক্ষিতে ছোট লাট ক্যাম্বেল পুনরায় প্রশাসনিক অসুবিধার কথা উল্লেখ করেন এবং তাঁর সুপারিশের ভিত্তিতে ১৮৭৪ সালে আসামকে বাংলা ভাষী তিনটি জেলা সিলেট , কাছাড় ও গোয়ালপাড়া চিফ কমিশনারের অধীনে এনে বাংলা থেকে পৃথক করা হয় । যদিও বাংলার ক্রমবর্ধমান জনসংখ্যা রোধে এ ব্যবস্থা চূড়ান্তভাবে ব্যর্থ হয় । তা সত্ত্বেও এ পরিকল্পনাকে বঙ্গভঙ্গের প্রথম পদক্ষেপ বলা যায় ।
Download Now bangladesher itihas 1905-1971 pdf book
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

