বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা PDF (বিষয়ভিত্তিক বক্তৃতা)

5/5 - (1 vote)

বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা বইটির লেখক এনামুল করীম ইমাম এবং বইটি প্রকাশিত হয়েছে দারুত তিবইয়ান থেকে ৷ যারা দাওয়াত, ওয়াজ বা পাবলিক স্পিকিংয়ে দক্ষ হতে চান—তাদের জন্য এই বইটি। হার্ডকপি অথবা বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা PDF যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও যারা বক্তৃতা শিখতে চান তাদের বইটি পড়া উচিৎ ৷

বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা PDF বই (হার্ডকপি/পিডিএফ)

বই বিবরণ

  • বইয়ের নামঃ বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা
  • লেখকঃ এনামুল করীম ইমাম ৷
  • প্রকাশনীঃ দারুত তিবইয়ান ৷
  • পেইজ সংখ্যাঃ ২৫৬ টি ৷
  • দামঃ ৩০০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ ভাষণ, বক্তৃতা ও উপদেশ সংকলন বই ৷

রিভিউ

বক্তৃতা বিপ্লবের স্রষ্টা, বিজয়ের ধ্বনি, শত্রুর ভয়, বীরদের জাগিয়ে তোলার আহ্বান। দিগদিগন্তরে ছড়িয়ে দেওয়ার মাধ্যম। বক্তৃতা কখনো অস্ত্রের রূপ ধারণ করে, ছিন্নভিন্ন করে শত্রুর দেহ, কম্পিত করে অন্তরাত্মা।

বক্তৃতায় সেসব রসদ যোগের জন্যই গ্রন্থটির সৃষ্টি। বইটি আপনাকে বক্তৃতার প্লট তৈরি করতে এবং সে অনুযায়ী বলে যেতে সাহায্য করবে। আপনার মনের ভয়কে জয় করতে শেখাবে, আপনার কণ্ঠকে দরাজ করবে, সত্য উচ্চারণে সাহস জোগাবে।

বইটির সংকলন করেছেন বক্তৃতার ময়দানে নিজের, দক্ষতা, বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে মাদরাসা দারুর রাশাদ, মিরপুর-এর সম্মানিত শিক্ষক ও লেখালেখি অঙ্গনে পরিচিত মুখ মাওলানা এনামুল করীম ইমাম এবং মাদরাসা দারুর রাশাদ-এর সাহিত্য ও সাংবাদিকতা বিভাগের মাওলানা সাঈদ সিদ্দীকি। প্রুফ সমন্বয় করেছেন; দারুত তিবইয়ান সম্পাদনা পর্ষদ। আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন।

ইসলাম প্রচারে বক্তৃতা, ভাষণ ও ওয়াজ একটি শক্তিশালী কৌশল। একটি শিল্প। বলা যায়, ইসলাম প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বক্তৃতা। কারণ, এতে আছে মানুষের মন আকর্ষণ করার বিশেষ শক্তি। শ্রোতাদের নিজ মত বা আদর্শে আনার একটি বিরাট উপকরণ। আবার এই বক্তৃতা, ভাষণ ও ওয়াজ হলো সর্বশ্রেষ্ঠ যোগাযোগ মাধ্যম। বক্তৃতায় আছে অদ্ভুদ আকর্ষণ শক্তি।

বয়ান ও বক্তৃতার ক্ষেত্রে বিশেষ পারঙ্গমতা অর্জন, ভাষার মাধুর্যতা, সুন্দর উপস্থাপনা ও যৌক্তিক বক্তব্য নিঃসন্দেহে বিশেষ একটি গুণ। দ্বীনের প্রচার প্রসারের জন্য এমন বক্তৃতা একটি প্রশংসনীয় দিক।

বিশেষ করে বিষয়ভিত্তিক বক্তৃতা শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে কার্যকরী ভূমিকা পালন করে। এ বিষয় বিবেচনা করেই লেখক বিষয়ভিত্তিক বক্তৃতা সংকলন করার কাজ হাতে নেয়। অনেকগুলো বিষয় জমা করা হয়। এর থেকে নির্বাচন করে শ্রেষ্ঠ কিছু বিষয় পাঠকের খেদমতে পেশ করা হয়েছে।

বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—এটি বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজানো। সংকলকরা নিজেদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে এমন সব বিষয় নির্বাচন করেছেন, যা একজন বক্তার জন্য খুবই প্রয়োজনীয়। ফলে একজন নতুন বা মাঝারি পর্যায়ের বক্তাও সহজেই বুঝতে পারবেন কিভাবে একটি সুন্দর, প্রভাবশালী ও হৃদয়স্পর্শী বক্তৃতা প্রস্তুত করতে হয়।

সব মিলিয়ে, যারা দাওয়াত, ওয়াজ বা যেকোনো ধরনের পাবলিক স্পিকিংয়ে দক্ষ হতে চান, তাদের জন্য এই বইটি একটি সহায়ক ও অনুপ্রেরণামূলক সঙ্গী হতে পারে।

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আরও পড়ুন

বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা PDF বই (হার্ডকপি/পিডিএফ)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার