পিডিএফ পড়.কম

প্রিয় বেগম বই PDF (রিভিউ, হার্ডকপি) — প্রিমা ফারনাজ চৌধুরী | Priyo Begum Book

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

প্রিয় বেগম বই লেখিকা প্রিমা ফারনাজ চৌধুরী এবং বইটি প্রকাশিত হয়েছে গ্রন্থরাজ্য প্রকাশনী থেকে ৷ হার্ডকপি অথবা প্রিয় বেগম বই PDF যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক রোমান্টিক উপন্যাস প্রিয়ও পাঠকের বইটি পড়া উচিৎ ৷ “প্রিয় বেগম” একটি অসাধারণ উপন্যাস বই, যেখানে প্রেম, প্রতিবাদ ও মুক্তির গল্প রয়েছে। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি বই।

বই বিবরণ

  • বইয়ের নামঃ প্রিয় বেগম ৷
  • লেখকঃ প্রিমা ফারনাজ চৌধুরী ৷
  • প্রকাশনীঃ গ্রন্থরাজ্য ৷
  • প্রকাশঃ ২০২৫ ৷
  • পেইজ সংখ্যাঃ ৩৫২ টি ৷
  • দামঃ ৪৭৬ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই ৷

রিভিউ

▶
বইটির ভিডিও রিভিউ দেখুন

“প্রিয় বেগম” সাধারণের মধ্যে অসাধারণ একটি উপন্যাস। খুবই ভিন্ন ধারার রাজকীয় কাহিনী। প্রতেকটি চরিত্র মনোমুগ্ধকর বিশেষ করে শেহজাদ সুলতান। আমার মতে অন্তত শেহজাদকে জানার জন্য হলেও প্রিয় বেগম পড়া উচিত পাঠকদের।

শেহজাদ আর রূপাঞ্জনা এর জুটি পরে বার বার মুগ্ধ হয়েছি। লেখিকা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে শেহজাদ চরিত্রকে। সম্রাটের সুলতানার প্রতি ভালোবাসা মুগ্ধ করেছে আমায় বারংবার। একেকটি সংলাপ মনের গহীনে জায়গা করে নিয়েছে। আসলে, চরিত্রগুলোর ভিড়ে কাউকে আলাদা করে প্রিয় বলে বেছে নিতে পারিনি। তবুও, সম্রাট আলজেবকে আলাদাই ভালো লেগেছে।

শেহজাদ সুলতানকে পড়ে বারবার মুগ্ধ হয়েছি আমি। লেখিকা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে শেহজাদ চরিত্রকে। লেখিকার লিখনরীতি খুবই মার্জিত আর গোছানো। অযথা বর্ণনা দিয়ে অনাগ্রহ না তৈরী করার জন্য প্রিমা ফারনাজ চৌধুরীকে বেশি পছন্দ করি।

প্রিয় বেগম সাধারণের মধ্যে অসাধারণ একটি উপন্যাস। খুবই ভিন্ন ধারার রাজকীয় কাহিনী। প্রতেকটি চরিত্র মনোমুগ্ধকর বিশেষ করে শেহজাদ সুলতান। আমার মতে অন্তত শেহজাদকে জানার জন্য হলেও প্রিয় বেগম পড়া উচিত পাঠকদের।

বইয়ের শেষপ্রান্তে পৌঁছেই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছিল। ইচ্ছে করছিলো যেনো বইটি কখনো শেষ না হয়। ধীরস্থিরভাবে, প্রশান্ত মনে পড়েছি প্রতিটি পৃষ্ঠা, তাড়াহুড়ো করিনি কোথাও। অথচ সমাপ্তিতে অদ্ভুত এক অপূর্ণতার কষ্ট ছুঁয়ে গেলো। রহস্যের পর্দা অমোঘ থেকে গেলো। একজন পাঠক হিসেবে আমি এতটুকু বলতে পারি যে, কেউ বোরিং ফিল করবে না প্রিয় বেগম বই পড়তে গিয়ে।

চরিত্র

প্রিয় বেগম বই থেকে পছন্দের চরিত্রগুলো দেখে নিন,,

শেহজাদ সুলতান

শেহজাদ সুলতান এমন একটা চরিত্র, যাকে ভালো না বেসে থাকা যায় না। তিনি রুপনগরের প্রকৃত সম্রাট হওয়ার যোগ্য। একজন আদর্শ সন্তান, ভাই, স্বামী এবং শাসক—সব দিক থেকেই তিনি পরিপূর্ণ। দিন শেষে তিনি সবার কথা ভাবেন, আর তার ব্যক্তিত্ব সত্যিই মুগ্ধ করার মতো। তাকে যতবার পড়বেন, ততবারই নতুন করে ভালো লাগবে।

রূপাঞ্জনা সুলতানা (সুলেমান)

রূপাঞ্জনা একদম সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু তার জীবনে কষ্টের শেষ ছিল না। অন্ধ ভালোবাসার কারণে সে অনেক কিছু হারিয়েছে—বিশ্বাসঘাতকতা, প্রিয় মানুষের মৃত্যু সবই তাকে সহ্য করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সে নিজের জায়গা করে নিয়েছে রুপনগরের রাণী হিসেবে। তার সরলতা আর ভালোবাসা সত্যিই মন ছুঁয়ে যায়।

বেগম খোদেজা

বেগম খোদেজা একজন আদর্শ মায়ের প্রতিচ্ছবি। নিজের সন্তান না থাকলেও তিনি শেহজাদকে যেভাবে মানুষ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার ভালোবাসা, যত্ন আর ত্যাগ তাকে “সেরা মা” হিসেবে তুলে ধরে।

সোহিনী

সোহিনী চরিত্রটা আমার কাছে একদমই ভালো লাগেনি। সে অনেকটা স্বার্থপর—যে মানুষ তাকে ছোট থেকে বড় করেছে, তাকে ভুলে গিয়ে নিজের ভাইয়ের অন্যায় কাজেও সাপোর্ট করেছে। তবে ভাইয়ের প্রতি তার ভালোবাসা অস্বীকার করা যায় না।

তটিনী

তটিনীর জন্য সত্যিই অনেক মায়া লাগে। ছোটবেলা থেকে ভালোবাসা একজনকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে পায়নি। নিজের চোখের সামনে প্রিয় মানুষকে অন্য কারো সাথে দেখতে হয়েছে—যা খুব কষ্টের। এর পরেও তার জীবনে এসেছে আরও দুঃখ। তার কষ্টগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

সাখাওয়াত

সাখাওয়াত একজন দায়িত্বশীল ও ভালোবাসাপূর্ণ ভাই। শেহজাদের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধ সত্যিই মুগ্ধ করার মতো। এমন ফুফাতো ভাই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

শেরহাম সুলতান

শেরহাম সুলতান চরিত্রটা পুরোপুরি নেতিবাচক। সে স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর। নিজের ভাইয়ের সাথেও সে প্রতারণা করেছে। তার কাজগুলো—বিশেষ করে নিরীহ মানুষদের ক্ষতি করা—তাকে ঘৃণার জায়গায় নিয়ে গেছে। এই চরিত্রটাকে ভালোবাসার মতো কিছুই খুঁজে পাওয়া যায় না।

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রিয় বেগম বই PDF — প্রিমা ফারনাজ চৌধুরী (হার্ডকপি/পিডিএফ) | Priyo Begum Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

error: Content is protected !!
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ