বক্তৃতা শিখবেন কীভাবে PDF (রিভিউ, হার্ডকপি)— ডেল কার্নেগি বই

5/5 - (1 vote)

বক্তৃতা শিখবেন কীভাবে ডেল কার্নেগি বই এবং বইটি প্রকাশিত হয়েছে মেমোরী পাবলিকেশন্স থেকে ৷ বইটি আপনাকে ভেতরের ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী বক্তা হতে সাহায্য করবে । Dale Carnegie এখানে বারবার একটা জিনিসই বোঝাতে চেয়েছেন—ভালো বক্তা জন্মগত না, চর্চা আর সঠিক পদ্ধতিতে যে কেউ হতে পারে। হার্ডকপি অথবা বক্তৃতা শিখবেন কীভাবে PDF যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক বক্তৃতা শিখতে আগ্রহীর বইটি পড়া উচিৎ ৷

বক্তৃতা শিখবেন কীভাবে PDF (ডাউনলোড/হার্ডকপি)— ডেল কার্নেগি বই | Boktrita Shikhben Kivabe Book

বই বিবরণ

  • বইয়ের নামঃ বক্তৃতা শিখবেন কীভাবে
  • লেখকঃ ডেল কার্নেগী ৷
  • প্রকাশনীঃ মেমোরী পাবলিকেশন্স ৷
  • পেইজ সংখ্যাঃ ১৬০টি ৷
  • দামঃ ৮৯ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ ক্যারিয়ার উন্নয়ন বই ৷

সূচিপত্র

  • সাহস আত্মবিশ্বাসের বিকাশ
  • প্রস্তুতির মাধ্যমে আত্মবিশ্বাস
  • খ্যাতনামা বক্তাগণ কীভাবে তাঁদের ভাষণ প্রস্তুত করতেন
  • স্মরণশক্তির উৎকর্ষ সাধন
  • সকল বক্তৃতার প্রয়োজনীয় উপাদান
  • সুভাষণ প্রদানের গোপন তথ্য
  • মঞ্চারোহণ ও ব্যক্তিত্ব
  • কীভাবে বক্তৃতা শুরু করবেন
  • বক্তৃতা শেষ করবেন কীভাবে
  • আপনার বক্তব্য কীভাবে পরিষ্কার বোঝাবেন
  • শ্রোতাদের কীভাবে আগ্রহী করে তোলা যায়
  • উন্নত শব্দ নির্বাচন

রিভিউ

বইটা মূলত পাবলিক স্পিকিং শেখার একটা চমৎকার বই। এখানে পাবেন বাস্তব অভিজ্ঞতা আর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে—কীভাবে ভয় কাটিয়ে সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়। প্রথম দিকের অধ্যায়গুলোতে আত্মবিশ্বাস তৈরি করার কথাটা যেভাবে বলা হয়েছে, পড়তে পড়তে মনে হয়—“আরে, এটা তো আমার সমস্যাই!”

পুরো বইটা ধাপে ধাপে সাজানো হয়েছে। শুরুতেই আছে ভয় কাটানোর কথা—মানে, কেন আমরা মানুষের সামনে কথা বলতে ভয় পাই, আর সেই ভয়টা কীভাবে ধীরে ধীরে কমানো যায়। তারপর আসে প্রস্তুতির বিষয়—কীভাবে একটা বক্তৃতা তৈরি করতে হয়, কীভাবে চিন্তা গুছাতে হয়।

বইয়ের ভেতরে অনেক বাস্তব উদাহরণ আছে। যেমন—অনেক বড় বড় বক্তাও প্রথম দিকে ভয় পেতেন, কথা আটকে যেত। এই অংশটা পড়লে মনে হয়, “আচ্ছা, আমি একা না!”—এই ফিলিংটাই বইটার বড় শক্তি।

বইয়ের উদাহরণগুলোও বেশ বাস্তব। অনেক সফল বক্তার শুরুর ভয়, কাঁপা কাঁপা অবস্থা—এসব পড়ে বুঝা যায়, ভয়টা স্বাভাবিক। আসলে আমরা যেটাকে বড় সমস্যা ভাবি, সেটা প্রায় সবারই ছিল। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে বইটা বেশ মোটিভেট করবে আশা করি।

বক্তৃতা শিখবেন কীভাবে বইটা শুধু বক্তৃতা শেখার জন্য না—এটা আসলে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর একটা সহায়ক হতে পারে। আপনি ছাত্র হন, জব করেন বা বিজনেস—যেখানেই থাকেন, কথা বলার দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে।

আরও যেগুলো আছে—

  • কীভাবে বক্তৃতা শুরু করলে মানুষ শুনতে আগ্রহী হয় ৷
  • কীভাবে শেষ করলে বক্তৃতা আরও সুন্দর হবে ৷
  • কীভাবে কথা পরিষ্কারভাবে বোঝাতে হয় ৷
  • কীভাবে শ্রোতাদের ধরে রাখা যায় ৷
  • শব্দ নির্বাচন ও স্মরণশক্তি বাড়ানোর কৌশল ৷

বইয়ের সূচিপত্রেও দেখা যায়, আত্মবিশ্বাস, প্রস্তুতি, স্মরণশক্তি, উপস্থাপন—সবকিছু আলাদা আলাদা করে শেখানো হয়েছে।

পাঠক এই বই থেকে আসলে কী বুঝতে পারবে?

সবচেয়ে বড় জিনিস—ভয়টা স্বাভাবিক। আর সেটা কাটানো সম্ভব। একটু প্র্যাকটিস, একটু সঠিক গাইডলাইন—এই দুইটা থাকলে যে কেউ মানুষের সামনে দাঁড়িয়ে ভালোভাবে কথা বলতে পারে।

শেষ কথা যদি বলি—এই বইটা পড়লে মনে হয়, “কথা বলা কোনো কঠিন বিষয় না, শুধু সঠিকভাবে শিখতে হবে।”

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আরও পড়ুনঃ

  1. বক্তৃতা দিতে শিখুন পিডিএফ
  2. বিষয়ভিত্তিক নির্বাচিত বক্তৃতা বই

বক্তৃতা শিখবেন কীভাবে PDF (ডাউনলোড/হার্ডকপি)— ডেল কার্নেগি বই | Boktrita Shikhben Kivabe Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার