ডিসেম্বরের শহরে বই — রিভিউ, হার্ডকপি, PDF | সবুজ আহম্মদ মুরসালিন

5/5 - (1 vote)

ডিসেম্বরের শহরে বই লেখক সবুজ আহম্মদ মুরসালিন ৷ লেখক মূলত কবিতার মাধ্যমে বেশি পরিচিত ৷ বইটি প্রকাশিত হয়েছে ভূমিপ্রকাশ থেকে ৷ হার্ডকপি অথবা ডিসেম্বরের শহরে PDF, একবার হলেও প্রত্যেক উপন্যাস প্রিও পাঠকের বইটি পড়া উচিৎ ৷ জনপ্রিয় এই উপন্যাসটি শুধু প্রেমের গল্প নয়, বরং মানুষের আবেগ, সম্পর্ক এবং জীবনের জটিলতা ফুটে উঠেছে। সব মিলিয়ে উপন্যাসে আছে ভালোবাসার সৌন্দর্য, না পাওয়ার ব্যথা, স্মৃতির শক্তি, এবং নিজের সুখকে অন্যের সুখের পেছনে ছেড়ে দেওয়ার নিঃস্বার্থতা ৷

ডিসেম্বরের শহরে বই PDF ডাউনলোড | সবুজ আহম্মদ মুরসালিন বই

বই বিবরণ

  • বইয়ের নামঃ ডিসেম্বরের শহরে
  • লেখকঃ সবুজ আহম্মদ মুরসালিন ৷
  • প্রকাশনীঃ ভূমিপ্রকাশ ৷
  • প্রকাশকালঃ ২০২৫ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ৩২০ টি ৷
  • ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই ৷

রিভিউ

ডিসেম্বরের শহরে বই পড়া শুরু করার পর থেকেই মনে হয়েছে—এটা শুধু একটা প্রেমের উপন্যাস নয়, বরং মানুষের ভেতরের নীরব কষ্টগুলোর ডায়েরি। সবুজ আহম্মদ মুরসালিন এমনভাবে গল্প বুনেছেন, যেন শহরের কুয়াশা আর চরিত্রগুলোর দীর্ঘশ্বাস একসাথে মিশে গেছে।

ডিসেম্বরের শহরে শুরু হয় শহরের শীতল আবহে, যেখানে মানুষের আবেগ, ভালোবাসা, দুঃখ ও সুখ একসাথে জড়িয়ে আছে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে আকাশ আর নীলা। এছাড়া রয়েছে আবির, মারিয়া, রিয়া, ইমন, মিম এবং আরও অনেকে। প্রতিটি চরিত্রই নিজস্ব গভীরতা ও আবেগ বহন করছে, যা গল্পকে প্রাণবন্ত করে তুলেছে।

গল্পে আছে আবিরের একতরফা ভালোবাসা, তার বাবাকে হারানোর যন্ত্রণা এবং নিজের আবেগকে আড়াল করে জীবনের সাথে সংগ্রাম। রিয়া যেমন আবিরকে ভালোবাসে, আবার আবির ভালোবাসে মারিয়াকে-কিন্তু শেষ পর্যন্ত কেউই কাউকে পায় না।

ভালোবাসা পাওয়ার জন্য তাদের ভেতরের তৃষ্ণাটা খুব গভীরভাবে অনুভব করা যায়। আবার আকাশ এত কাছে এসেও নীলাকে পেল না-ভালোবাসা যে কতটা অদ্ভুত এবং অনিশ্চিত হতে পারে, তা এই গল্পে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

আর রফিকের চরিত্রটি আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। নাসরিনকে ভালোবেসে সে সারাজীবন বিয়ে না করে কাটিয়ে দেয়-শুধুমাত্র একটা মানুষকে ঠকাবে না বলে। তার এই ভালোবাসা নিঃস্বার্থতা আর গভীরতার এক অসাধারণ উদাহরণ। এই জায়গাগুলো পড়তে গিয়ে সত্যিই নিজের অজান্তেই চোখের কোণে পানি জমে গেছে।

বইটির অনেক লাইন পড়তে গিয়ে মনে হয়েছে, ভালোবাসার ভেতরে এত কষ্ট, এত আবেগ আর এত অপ্রাপ্তি কেন থাকে! হয়তো ভালোবাসার সৌন্দর্যটাই এখানেই-সবসময় পাওয়া নয়, কখনো কখনো না পাওয়ার মধ্যেও ভালোবাসা বেঁচে থাকে।

ডিসেম্বরের শহরে-এর প্রচ্ছদ সত্যিই মনোলোভনীয়। বইটির হার্ডকভার চোখে পড়ার মতো এবং দৃঢ়তা ও মান বজায় রেখেছে। সেই সাথে উপরে থাকা ডাস্টজ্যাকেট এর প্রচ্ছদটি আরও উজ্জ্বল ও সুন্দর, যা গল্পের আবহ এবং বইয়ের নামের সঙ্গে দারুণ মানানসই। এই দুইটি প্রচ্ছদ একসাথে বইটির সৌন্দর্য এবং আকর্ষণ আরও বৃদ্ধি করেছে। নামটি সংক্ষিপ্ত হলেও গল্পের মূল ভাবকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

ডিসেম্বরের শহরে বই PDF ডাউনলোড | সবুজ আহম্মদ মুরসালিন বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার