Double Standard Book by Dr. Shamsul Arefin.
ডাবল স্ট্যান্ডার্ড PDF অথবা হার্ডকপি, যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক ব্যক্তির বইটি পড়া উচিৎ ৷ ডাবল স্ট্যান্ডার্ড বইটির লেখক ডা. শামসুল আরেফীন এবং প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আযহার প্রকাশনী থেকে ৷

বই বিবরণ
- বইয়ের নামঃ ডাবল স্ট্যান্ডার্ড ৷
- লেখকঃ ডা. শামসুল আরেফীন ৷
- প্রকাশনীঃ মাকতাবাতুল আযহার ৷
- ক্যাটাগরিঃ ইসলামি আদর্শ ও মতবাদ বই ৷
বইটি কেন পড়বেন?
ডাবল স্ট্যান্ডার্ড বইটি নাস্তিকদের বিভিন্ন কঠিন প্রশ্নের জবাব কোরআনের আলোকে এবং বিজ্ঞানের বিবর্তনসহ যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করেছে। এখানে লেখক দেখিয়েছেন—শুধু বিজ্ঞানকে ভিত্তি করে “আল্লাহ নেই” এমন দাবি কতটা অসম্পূর্ণ, এবং সেই যুক্তিগুলোর বিপরীতে আরও শক্তিশালী ও যুক্তিনির্ভর ব্যাখ্যা তুলে ধরেছেন, যা থেকে বোঝা যায় এই বিশ্বজগৎ নিজে নিজে সৃষ্টি হয়নি; এর পেছনে অবশ্যই একজন স্রষ্টা আছেন।
নাস্তিকরা অনেক সময় বিভিন্ন যুক্তি দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ বা হেয় করার চেষ্টা করে, এবং অনেক ক্ষেত্রে আমাদেরও তাদের সাথে তর্কে সঠিকভাবে নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই বইটিতে যাচাইযোগ্য রেফারেন্স এবং যুক্তিসম্মত ব্যাখ্যার মাধ্যমে বিষয়গুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যা পাঠককে চিন্তা করতে বাধ্য করে এবং নিজের বিশ্বাসকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে।
আরও পড়ুনঃ প্যারাডক্সিক্যাল সাজিদ — আরিফ আজাদ বই (একই ক্যাটাগরির বই)
ডাবল স্ট্যান্ডার্ড ডা শামসুল আরেফীন বই রিভিউ
ডাবল স্ট্যান্ডার্ড বইটি ড . শামসুল আরেফীনের লেখা । বইটি ইসলাম ধর্ম নিয়ে লেখা । ইসলাম শান্তির ধর্ম , ইসলাম কল্যাণের ধর্ম । যুগে যুগে এই ধর্ম নিয়ে পশ্চিমা মনীষীগণ নানারকম প্রশ্ন তুলেছে । বিতর্কে লিপ্ত হয়েছেন । নানাভাবে আঘাত করতে চেয়েছেন । সেই সব প্রশ্নের যথােপযুক্ত উত্তর নিয়েই এই বইটি লেখা ।
কারও ভিতরে যদি ইসলাম নিয়ে কোন সংশয় থাকে এই বইটি পড়ে নিতে পারেন ।
ইসলামের প্রতিটি বিধানই কল্যাণময় । এই কল্যান কখনাে তাৎক্ষণিক পাওয়া যায় , আবার কখনাে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয় । আল্লাহ তাআলা নিজে বলেছেন- ‘ আমি ধৈৰ্য্যধারনকারীদের সাথে আছি ‘ ।
অনেক কর্মের কল্যাণ পেতে হলে ধৈৰ্য্য সহকারে অপেক্ষা করতে হয় । আপাতদৃষ্টিতে হয়তাে মনে হতে পারে কোন কল্যাণ নেই , কিন্তু কল্যাণ আসবেই । এরকম নানা বিষয় গল্প সহযােগে সুন্দর ভাবে ব্যাখ্যা করা আছে ।
বইটি যা যা পাওয়া যাবে বইয়ের ভেতরে রয়েছে
১. না দেখে বিশ্বাস : মানবজন্মের সার্থকতা
২. দাসপ্রথা : ঐশী বিধানের সৌন্দর্য
৩. দক্ষিণ হস্ত মালিকানা : একটি নারীবাদী বিধান
৪. আরব সংস্কৃতি মানবাে কেন ?
৫. সমাধান কি মানবধর্মেই ?
৬. বনু কুরাইজা ও বাংলাদেশ দণ্ডবিধি
৭. শ্ৰেণীবৈষম্যহীন সমাজঃ ওদের স্বপ্ন , আমাদের অর্জন
৮. শস্যক্ষেত্র ও নারী : সম্পত্তি , না সম্পদ ?
৯. পরিপূর্ণ দাড়িঃ জঙ্গল , নাকি ছায়াবীথি ?
১০. জিযিয়া : অমুসলিম নাগরিকের দায়মুক্তি
১১. বিজ্ঞান কল্পকাহিনী : শাশ্বত একত্ব ( Eternal Oneness )
১১ টি অধ্যায় ১১ টি ছােটগল্পে সহকারে সাজানাে আছে , যেকোন বক্তব্যের সাথেই রেফারেন্স দেয়া আছে । ইসলাম নিয়ে আরও গভীরে জানতে চাইলে , বইটি পড়ুন ।
ডাবল স্ট্যান্ডার্ড PDF শামসুল আরেফীন বই (হার্ডকপিসহ) | Double Standard Book
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার




