পিডিএফ পড়.কম

উদ্দেশ্যহীন আর কত দিন বই PDF ডাউনলোড | উস্তাদ মোহাম্মদ হোবলোস

লেখার সাইজA
A
Rate this post

উস্তাদ মোহাম্মদ হোবলোস রচিত উদ্দেশ্যহীন আর কত দিন বই PDF ডাউনলোড করে অনেক পাঠক অফলাইনে পড়তে চান ৷ জীবনের এত ব্যস্ততার মাঝেও কখনো কি মনে হয়েছে, আসলে কোথায় ছুটছেন? কীসের পেছনে ছুটছেন? জীবনের উদ্দেশ্য কী? প্রতিদিনের কাজ, চাওয়া-পাওয়া আর সুখের সন্ধানে ছুটতে ছুটতে কখন যে নিজের ভেতরটা শূন্য হয়ে যায়, তা অনেক সময় টেরও পাওয়া যায় না। উদ্দেশ্যহীন আর কত দিন? বইটি পড়ুন, নিজের মূল্যবান সময়কে কাজে লাগান ৷

উস্তাদ মোহাম্মদ হোবলোসের লেখা উদ্দেশ্যহীন আর কত দিন? বইটি বাংলায় অনুবাদ করেছেন বায়েজীদ বোস্তামী। সম্পাদনা করেছেন ডা. শামসুল আরেফীন। বইটি প্রকাশ করেছে পথিক প্রকাশন। ৩০৪ পৃষ্ঠার এই বইয়ে নিজের আত্মপরিচয় অনুধাবন, জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং রবের আহ্বানে সাড়া দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

মানুষ কেন পৃথিবীতে এসেছে? জীবনের এত আয়োজনের শেষ পরিণতি কী? নিজের ইচ্ছা পূরণ করতে করতে আমরা কি সত্যিই সুখী হতে পারছি? নাকি একসময় বুঝতে পারছি, যে পথে এত দিন ছুটেছি, সেই পথের শেষেও রয়ে গেছে শূন্যতা? এমন প্রশ্নগুলো যাঁদের মনে আসে, তাঁদের জন্য বইটি শেখার আছে ৷

ইসলামের পথে ফিরে আসতে এবং জীবনের লক্ষ্য খুঁজে পেতে এমন আগ্রহী পাঠকদের জন্য এই বই। নিজের জীবন, প্রবৃত্তি, আকাঙ্ক্ষা ও রবের সাথে সম্পর্ক গড়ে তুলতে বইটি পড়ুন । বইটির মূল কথা স্পষ্ট—উদ্দেশ্যহীনভাবে সময় পার করে দেওয়ার বদলে নিজের সত্তাকে চিনতে হবে, জীবনের লক্ষ্য বুঝতে হবে এবং আল্লাহর নির্দেশিত পথে ফিরে আসতে হবে।

আরও পড়ুন,

উদ্দেশ্যহীন আর কত দিন বই বিবরণ

  • বইঃ উদ্দেশ্যহীন আর কত দিন?
  • লেখকঃ উস্তাদ মোহাম্মদ হোবলোস ৷
  • অনুবাদকঃ বায়েজীদ বোস্তামী ৷
  • সম্পাদকঃ ডা. শামসুল আরেফীন ৷
  • প্রকাশনীঃ পথিক প্রকাশন ৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ৩০৪টি ৷
  • ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই ৷

📑 সূচিপত্র

সূচিপত্র || উদ্দেশ্যহীন আর কত দিন বই
ভূমিকা..
উদ্দেশ্যহীন আর কত দিন?.
আমাদের হারিয়ে যাওয়া,
দাসত্বের সম্পর্ক.
বোন! কেন তুমি গন্তব্যহীন?
জীবনের প্রয়োজন
পৃথিবীর প্রকৃত চিত্র
কে এই পৃথিবী?.
পৃথিবীর চরিত্র.
পৃথিবীর সাথে নবিদের আচরণ
পৃথিবীকে তার প্রাপ্য গুরুত্বের বেশি দিয়ো না
সাহাবিদের মানসিকতা
পার্থিব জীবন এক সফর
দুনিয়া একটা যাত্রাবিরতি মাত্র..
দুনিয়া স্বল্পকালীন পরীক্ষাক্ষেত্র.
ফ্যান্টাসি অব ম্যারেজ.
ইসলাম = পূর্ণাঙ্গ আত্মসমর্পণ.
তোমার শেকড়
ইসলামের পরিচিতি
ইসলাম কাকে বলে? এর সঠিক পরিভাষা কী?
ইমান কি?
দীনের বিষয়ে নিজের মতামত..
বিশ্বাসের বদলে যুক্তিনির্ভরতা.
শূকর খাওয়া..
পর্দা কেন করি?..
তাওয়াফ কেন করি?
তালাকের পর ইদ্দত পালন
ডাক্তারকে অন্ধবিশ্বাস.
দান করলে সম্পদ বাড়ে
আল্লাহ ও রাসুলের নিঃশর্ত আনুগত্য
তুমি কি তোমার রাসুলকে চেনো?..
কেমন ছিলেন তিনি?
তাঁর চরিত্র কেমন ছিল?
তিনি আমাদের কে হন?.
তাঁকে জানার শুরু
তাঁর জীবনের সাথে সাদৃশ্য.
ফাতিহা উপলব্ধি এবং সালাতের গভীরতা.
উদ্দেশ্যের খোঁজে
‘সালাত’ কী?
সালাতের মাধ্যমে রুহের
চিকিৎসা
প্রশান্তির সালাত
সালাতের উপলব্ধি
নিজের পাপ প্রদর্শন কোরো না.
সকল অশান্তির মূল…
পাপের পরিচিতি
ছোট পাপ, বড় পাপ
প্রকাশ্য পাপ…
পাপের প্রতি উৎসাহ..
মৃত্যুর সাথে পরিচিতি.
মৃত্যুর উপলব্ধি
দীনের ব্যাপারে ভ্রান্তি
ভুলে যাওয়া জাহান্নাম
এবার সিদ্ধান্ত নাও! তুমি কোন দিকে যাবে…
উদাসীনতার ঘোর.
কার গন্তব্য কেমন?.
প্রশান্তির গ্যারান্টি
দ্বীনের GPS
জীবনের অঙ্ক.
সিদ্ধান্ত নাও!.
কিছু প্রশ্নোত্তর
দীনে ফেরার পূর্বে
প্রতিবন্ধকতা.
ভয়
পরিবর্তন
আস্থা
পূর্ণতা
প্রতিদান.
ইচ্ছার দৃঢ়তা
দীনে ফেরার পরে
১. আবেগ নিয়ন্ত্রণ
২. নফস বা প্রবৃত্তির প্রতি সতর্কতা.
৩. পাপের অভ্যাস ত্যাগ করা
৪. আন্তরিক প্রার্থনা
৫. সালাতের প্রতি গুরুত্ব.
৬. আলিমের প্রয়োজনীয়তা
৭. নেককার সঙ্গী.
৮. দীনের জ্ঞান-অন্বেষণ,
৯. অনলাইন থেকে দূরত্ব.
১০. চরিত্র গঠন,
১১. সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ
১২. আমলের প্রতি গুরুত্ব
১৩. হালাল রিজিক অন্বেষণ
১৪. আত্মসমালোচনা..
ভালো লাগলে বইটি অর্ডার করুন

উদ্দেশ্যহীন আর কত দিন বই রিভিউ

নিদারুণ অবলীলায় কেটে যাচ্ছে জীবনের দিনগুলো। প্রতিটি ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস পেরিয়ে বছরও শেষ হয়ে যাচ্ছে নিমিষেই। অথচ কোথায় ছুটছি, কিসের জন্য ছুটছি, তা কি আমরা জানি? কখনো কখনো মানুষ নিজেই হয়ে যায় গন্তব্যহীন পথিক। সুখের সন্ধানে ছুটতে ছুটতে একসময় তার ভেতরে জমে ওঠে শূন্যতা। উদ্দেশ্যহীন আর কত দিন বইটি পড়লে জীবনের আসল উদ্দেশ্য জানতে পারবেন ৷

এই বিশাল পৃথিবীতে কোনো কিছুই উদ্দেশ্যবিহীন নয়। সময় ছুটে চলে, সমুদ্রের স্রোত বয়ে যায়, সূর্য আলো ছড়ায়। প্রতিটি সৃষ্টিরই রয়েছে নিজস্ব ভূমিকা। তাহলে মানুষ নিজের উদ্দেশ্য ভুলে থাকবে কেন? আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি, আর কোথায় ফিরে যাব—এসব প্রশ্নের উত্তর না খুঁজেই কতটা সময় পার করে দিচ্ছি! লেখক আপনাকে মনে করিয়ে দেন, নিজের প্রকৃত পরিচয় না বুঝে শুধু ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণে ব্যস্ত থাকলে জীবনের আসল উদ্দেশ্য কখনই খুঁজে পাবেনা ৷

মানুষের জীবনের উদ্দেশ্য কী? ইসলাম কেন প্রয়োজন? বইটিতে এই দুটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। লেখকের বক্তব্য, মানুষের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য করা। আর ইবাদত কেবল নির্দিষ্ট কিছু উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করা, তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা এবং তাঁর নির্দেশনা মেনে চলা। বিষয়টি বোঝাতে লেখক জীবনের সঙ্গে সমুদ্রের তুলনা করেছেন। বিশাল সমুদ্রে ভাসমান একটি নৌকা যেমন সঠিক দিকনির্দেশনা ছাড়া গন্তব্যে পৌঁছাতে পারে না, তেমনি মানুষও নিজের ইচ্ছার ওপর নির্ভর করে জীবনের প্রকৃত গন্তব্যে পৌঁছানোর পথ হারিয়ে ফেলতে পারে। লেখকের মতে, এই জীবনসমুদ্র পাড়ি দেওয়ার দিকনির্দেশনা হলো ইসলাম।

সুখ অর্জনের প্রবল আকাঙ্ক্ষায় মানুষ কত অজানা পথে ছুটে যায়! মনে করে, আর একটু এগোতে পারলেই বুঝি সুখের দেখা মিলবে। অথচ অনেক দূর যাওয়ার পরও ফিরতে হয় শূন্য হাতে।

হে একবিংশ শতকে এসেও ঘুমন্ত সত্তা, এবার তো জাগো। বইটির আহ্বানজুড়ে রয়েছে এমনই এক তাগিদ। আর কত দিন উদ্দেশ্যহীনভাবে কাটবে? আর কত দিন অন্তরের শূন্যতা নিয়ে যন্ত্রণা পোহাতে হবে? লেখক চান, মানুষ নিজের ভুল বুঝুক, আত্মপরিচয় খুঁজে পাক এবং রবের আহ্বানে সাড়া দিক।

উদ্দেশ্যহীন আর কত দিন বই PDF ডাউনলোড | উস্তাদ মোহাম্মদ হোবলোস

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ