মুহাম্মাদ আদম আলী রচিত সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প বই PDF অনলাইনে পাঠক খুঁজে থাকেন ৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম এ উম্মতের সর্বোত্তম মানুষ। আল্লাহ তাআলা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হওয়া এবং তার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচিত করে নিয়েছিলেন। প্রত্যেক মুসলমানের উচিত তাদের মাহাত্ম্য স্বীকার করা এবং তাদের অনুসরণ করা। এজন্য সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে তাদের আচার-আচরণ ও ধর্মীয় মূল্যবোধ আঁকড়ে ধরতে হবে। বস্তুত তারা হেদায়েতের সরল পথে ছিলেন।
নবুওয়াত লাভ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। তারপর একে একে মহান সাহাবায়ে কেরাম ইসলামের পতাকাতলে সমবেত হতে থাকেন। কেমন ছিল সেইসব সাহাবীদের ঈমান আনার গল্প? এ দৃষ্টিকোণ থেকেই বইটি রচনা করা হয়েছে।
সকল সাহাবীর ইসলামগ্রহণের গল্প ইতিহাসে সংরক্ষিত হয়নি। তবে যেসব সাহাবীর ইসলামগ্রহণের ঘটনা বিস্তারিত জানা যায়, সেগুলো খুবই আশ্চর্যজনক এবং শিক্ষামূলক। তাদের মধ্যে এ গ্রন্থে বারোজন বিশিষ্ট সাহাবীর ইসলামগ্রহণের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। প্রতিটি ঘটনাই গল্প আকারে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে; যাতে শিশু-কিশোরসহ সকল শ্রেণির পাঠকই উপকৃত হতে পারেন। এ গ্রন্থটি রচনায় নির্ভরযোগ্য কিতাবাদি অনুসরণ করা হয়েছে। আশা করা যায়, পাঠকগণ দ্বীনের পথে নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।
সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প বই বিবরণ
- বইঃ সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প ৷
- লেখকঃ মুহাম্মাদ আদম আলী ৷
- প্রকাশনীঃ মাকতাবাতুল ফুরকান ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১০৪টি ৷
- ক্যাটাগরিঃ নবি-রাসূল, সাহাবীদের নিয়ে বই ৷
বইটির সূচিপত্র
- সালমান আল-ফারসি রা.
- উমর ইবনুল খাত্তাব রা.
- আবু যর গিফারী রা.
- হামযা রা.
- সাদ ইবনে মুআয রা. এবং উসাইদ ইবনে হুদাইর রা.
- উমাইর ইবনে ওহাব রা.-এর
- আবু সুফিয়ান রা.-এর
- তুফাইল ইবনে আমর রা.
- যিমাদ আযদী রা.
- আবুল আস ইবনে রাবী রা.
- সুহাইব ইবনে সিনান রা.
- গ্রন্থপঞ্জি
সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প বই PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...


