all economics bangla book pdf download from Pdfporo.

অর্থনীতি বই
ব্যষ্টিক অর্থনীতি : অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক এককের আচরণ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় , তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে । যেমন- ১ টি পরিবার , ১ টি খামার , ১ টি দ্রব্যের দাম প্রভৃতি ।
সমষ্টিক অর্থনীতি : অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতির আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সমষ্টিক অর্থনীতি বলে । যেমন- মোট ভোগ , মোট বিনিয়োগ , বেকার সমস্যা , আন্তর্জাতিক বাণিজ্য প্রভৃতি ।
অর্থনীতির দশটি নীতি ১. মানুষকে পেতে হলে ছাড়তে হয় ; ২. সুযোগ ব্যয় ; ৩. যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে ; ৪. মানুষ প্রণোদনায় সাড়া দেয় ; ৫. বাণিজ্যে সবাই উপকৃত হয় ; ৬. অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা ; ৭. সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে ; ৮. একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর ; ৯. যখন সরকার অতি মাত্রায় মুদ্রা ছাপায় , তখন দ্রব্যমূল্য বেড়ে যায় ; ১০. সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে ।।
আয়ের বৃত্তাকার প্রবাহ ( দুটি খাত )
আয়ের বৃত্তাকার প্রবাহ : একটি সরল অর্থনীতিতে দু’ধরনের ( পরিবার এবং ফার্ম ) প্রতিনিধি থাকে । এই দুই প্রতিনিধির মধ্যে আয় – ব্যয় বিনিময় প্রবাহকে আয়ের বৃত্তাকার প্রবাহ বলা হয় ।
অর্থনৈতিক প্রতিনিধি : অর্থনীতিতে যারা উৎপাদন , বিনিময় , ভোগ ও বণ্টনের সাথে জড়িত থাকেন তাদেরকে অর্থনৈতিক প্রতিনিধি বলা হয় ।
ফার্মসমূহ : ফার্ম বা ফার্মের মালিকরা উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন । পরবর্তীতে সেগুলো সংগঠিত করে দ্রব্য ও সেবা উৎপাদন করেন এবং সেগুলোই বাজারে সরবরাহ বা বিক্রয় করেন ।
পরিবারসমূহ : ‘ পরিবারসমূহ তাদের মালিকানাধীন উৎপাদনের বিভিন্ন উপাদান বিক্রি করে আয় বা উপার্জন করেন । পরিবারসমূহ তাদের আয় উপার্জনের সাহায্যে ফার্মের কাছে থেকে দ্রব্য বা সেবা ক্রয় করেন ।
বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা :
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা : যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে ।
দামব্যবস্থা : ধনতন্ত্রের অর্থনৈতিক কাজকর্ম আপাতদৃষ্টিতে শৃঙ্খলহীন মনে হলেও প্রকৃতপক্ষে তা একটি অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হয় । এ অদৃশ্য শক্তিই হলো দামব্যবস্থা ।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা : যে অর্থব্যবস্থা দেশের যাবতীয় সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় । তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে ।
মিশ্র অর্থব্যবস্থা : যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে ।
ইসলামি অর্থব্যবস্থা : ইসলামের মৌলিক নিয়ম – কানুনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামি অর্থব্যবস্থা বলা হয় ।
একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বই (যে বইগুলো পড়তে পারেন)
১. অর্থনীতি-(১ম ও ২য় পত্র)-রনজিৎ কুমার নাথ
এই অর্থনীতি বই NCTB অনুমোদিত, সিলেবাস পুরো কভার করা, আবার অপ্রয়োজনীয় কথা নেই—পরীক্ষার জন্য যেটুকু দরকার, সেটুকুই গুছানো। ভাষা সহজ, কিন্তু দুর্বল না। যারা HSC-তে ভালো করতে চায়, আবার অর্থনীতিকে ভয় না পেয়ে আগ্রহ নিয়ে পড়তে চায়—তাদের জন্য এই বই একদম ঠিকঠাক।
২. অক্ষরপত্র অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র বই-দিলারা আরজু, মোঃ সোহরাওয়ার্দী
প্রতিটি অধ্যায় পাঠভিত্তিক সাজানো, ফলে কোথায় কী আছে খুঁজতে মাথা নষ্ট হবে না। শিখনফল মাথায় রেখে বিষয়গুলো এমনভাবে বোঝানো হয়েছে যে দুর্বল ছাত্রও ধরতে পারবে, আবার ভালো ছাত্রেরও বিরক্ত লাগবে না। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট—সাম্প্রতিক তথ্য আর বাস্তব উদাহরণ। মূল্যস্ফীতি, জ্বালানি মূল্যবৃদ্ধি, পদ্মা সেতু—এই সবকিছু দিয়ে প্রশ্ন বানানো, তাই পড়তে গিয়ে “বাস্তব জীবন” ফিল আসে।
ছক, লেখচিত্র, সারণি আর গাণিতিক বিশ্লেষণ জায়গামতো ব্যবহার করা হয়েছে—অযথা জটিল না। প্রতিটি পাঠে জেনে রাখো, চিন্তা করো, শ্রেণীর কাজ, বাড়ির কাজ—সব আছে, মানে ক্লাস + বাসা এক বইতেই ম্যানেজ। শেষে পাঠ মূল্যায়ন থাকায় নিজের প্রস্তুতি যাচাই করা সহজ। বোর্ড প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন—সব রেফারেন্সসহ দেওয়া। ভাষা প্রাঞ্জল, বানান আধুনিক। সিরিয়াস স্টুডেন্টদের জন্য এই বইটা আসলেই কাজে দেবে।
৩. অর্থনীতি ১ম পত্র ও ২য় পত্র বই – সুকেশ চন্দ্র জোয়ারদার
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে অনুমোদিত নতুন প্রশ্ন পদ্ধতিতে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকরূপে নির্ধারিত পাঠ্য বই।
৪. অর্থনীতি-১ম ২য় পত্র (একাদশ-দাদ্বশ শ্রেণী) – সুরাইয়া পারভীন (টেক্সট)
৫. অর্থনীতি-প্রথম পত্র ও দ্বিতীয় পত্র – প্রফেসর মোঃ আখতারুল ইসলাম, মোঃ হূমায়ন কবির
HSC অর্থনীতি বই PDF
উচ্চমাধ্যমিক অর্থনীতি বই পিডিএফ
| 1. HSC অর্থনীতি ১ম পত্র বই | |
| 2. HSC অর্থনীতি ২ম পত্র বই | |
| 3. HSC অর্থনীতি ১ম পত্র গাইড | |
| 4. HSC অর্থনীতি ২ম পত্র গাইড |
আরও দেখুনঃ নবম-দশম শ্রেণীর অর্থনীতি বই পিডিএফ ৷
Also Link: ইসলামি অর্থনীতি বই PDF
FAQ
1. অর্থনীতির জনক কে?
এডাম স্মিথ
2. আধুনিক অর্থনীতির জনক কে?
পল স্যামুয়েলসন




