পিডিএফ পড়.কম

গুনাহ থেকে বাঁচার উপায় বই PDF | মুফতি আব্দুল গাফফার দা. বা.

লেখার সাইজA
A
Rate this post

মুফতি আব্দুল গাফফার দা. বা. লেখা গুনাহ থেকে বাঁচার উপায় বই PDF অনেক পাঠক পড়তে আগ্রহী ৷ আপনাদের পড়ার সুবিধার্থে বইটির পিডিএফ সংগ্রহ করা হয়েছে এবং নিচ থেকে হার্ডকপি অর্ডার দিতে পারেন ৷ এ বই থেকে জানতে পারবে কিভাবে গুনাহ থেকে নিজেকে রক্ষা করবে এবং একই সাথে গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ৷ এরকম ইসলামিক আত্মউন্নয়নমূলক বই পেতে আমাদের সাথেই থাকুন ৷

আল্লাহ বলেন, এক নম্বর, আমি তোমাদের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়েছি, গুনাহের চাহিদাও দিয়েছি, গুনাহের সুযোগও দিয়েছি এরপর বলেছি, তোমরা গুনাহ করবে না। এর নামই গুনাহ করার যোগ্যতা। সাথে সাথে গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও দিয়েছি। দুই নম্বর, গুনাহের যোগ্যতা আছে, চাহিদাও আছে, শক্তিও আছে, সুযোগও আছে এর পরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করলো না শুধু বললো, ‘আমি আল্লাহকে ভয় করি।’ এটা বলে গুনাহ থেকে বাঁচলো। শুধুমাত্র এই একটা কথার কারণে এই লোকটির মর্যাদা ফিরিশতাদের ঊর্ধ্বে চলে যায়।

গুনাহ থেকে বাঁচার উপায় বই বিবরণ

  • বইয়ের নামঃ গুনাহ থেকে বাঁচার উপায়
  • লেখকঃ মুফতি আব্দুল গাফফার দা. বা. ৷
  • প্রকাশনীঃ আশরাফী বুক ডিপো ৷
  • পেইজ সংখ্যাঃ ৩২টি ৷
  • ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই

📑 সূচিপত্র

গুনাহ থেকে বাঁচার উপায় বই সূচিপত্র
প্রথম বয়ান
০১ নিরাশ হওয়া কবীরা গুনাহ
০২ মানুষের দ্বারা গুনাহ হয় কেন?.
০৩ গুনাহ থেকে বাঁচার যোগ্যতা সকলেরই আছে..
০৪ ফিরিশতাদের চেয়েও বেশি মর্যাদাশালী কীভাবে হবো?
০৫ গুনাহ থেকে বাঁচা কখন সহজ হয়?
০৬ গুনাহ থেকে বাঁচার যোগ্যতা কখন ছিনিয়ে নেওয়া হয়?
০৭ ‘গুনাহ থেকে বাঁচতে পারি না’ এ কথাটি সম্পূর্ণ ভুল.
০৮ পূর্ণ তাকওয়া থাকলে সকল সমস্যার সমাধান আল্লাহ করে দেয়
০৯ একটি বন্ধুত্বের ঘটনা.
১০ কোন সমস্যা আসলে সাথে সাথে নিজের আমলের খবর নেই
১১ প্রকৃত মুত্তাকী কিভাবে হবো?.
১২ গুনাহ থেকে বাঁচার জন্য পাঁচটি কাজ করতে হবে..
দ্বিতীয় বয়ান
১৩ ইসলামের বুনিয়াদ বা ফাউন্ডেশন কী?…
১৪ মু’আমালাত, মু’আশারাত, আখলাকিয়্যাত হলো ইসলামের বিল্ডিং
১৫ আল্লাহ পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে কেন বলেছেন?
১৬ অনেকে নিজের আচার-ব্যবহারের কারণে জাহান্নামী হবে
১৭ ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় কী কারণে?..
১৮ অর্ধজাহানের বাদশাহ হযরত উমর রা. এর উদারতা.
১৯ নামায কায়েম কীভাবে করবো?
২০ নামাযের ‘হুকূকে যাহিরাহ্’ কী কী?
২১ নামাযের ‘বাতিনী হক’ কী কী?
২২ আল্লাহর দু’টি শান, জালালী শান জামালী শান.
২৩ নামায আর যাকাত দ্বারা আল্লাহর শানে জালালী প্রকাশ পায়..
২৪ নামাযকে আল্লাহ এবং বান্দার মাঝে ভাগ করা হয়েছে..
২৫ মুক্তাদী কিরাআত পড়বে না বরং চুপ থাকবে
২৬ হিদায়াত পেতে চাইলে কুরআনের উপর আমল করবো
২৭ পাঁচটি কারণে মানুষ একে অপরকে ভালবাসে.
২৮ রোযা আর হজ্বের দ্বারা আল্লাহর শানে জামালী প্রকাশ পায়.
ভালো লাগলে বইটি অর্ডার করুন

নিরাশ হওয়া কবীরা গুনাহ

আমি আপনি গুনাহ করলে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হয় না। এইজন্য হাদীসে কুদ্‌স্সীর মধ্যে এসেছে, হে আমার বান্দারা! তোমরা গুনাহ করে আমার কোন ক্ষতি করতে পারবে না। আর নেকি করে আমার কোন উপকার করতে পারবে না। তোমরা যত গুনাহই কর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিবো। তোমরা যখন আমার কাছে ক্ষমা চাবে আমি তখন তোমাদেরকে ক্ষমা করে দিবো। এইজন্য আল্লাহর নাম ‘তাওয়াব’ যিনি বারবার তাওবা কবুল করেন।

আল্লাহ যে ক্ষমাশীল এটা বুঝানোর জন্য কুরআনের মধ্যে তিন ধরনের গুণবাচক নাম উল্লেখ আছে,

  • এক. গাফির। (গাফির অর্থঃ ক্ষমাকারী)
  • দুই. গফুর। (গফুর অর্থঃ যিনি সবসময় ক্ষমা করেন)
  • তিন. গফ্ফার। (গফ্ফার অর্থঃ বড় ক্ষমাকারী)

একজন লোক একটা গুনাহ করেছে আল্লাহ তার জন্য গাফির। আরেকজন বারবার গুনাহ করে আল্লাহ তার জন্য গফুর। আরেকজন বড় বড় গুনাহ করে আল্লাহ তার জন্য গফ্ফার। আল্লাহ ক্ষমাশীল। তাই আমি যত বড় গুনাহগার হই না কেন নিরাশ হওয়া কবীরা গুনাহ। কারণ নিরাশ হলে গুনাহ আরে বাড়বে। আর নিরাশ হওয়া এত বড় কবীরা গুনাহ যে, এই নিরাশাই তাকে কুফ্রী পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ তাআলা বলেন,

তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফের সম্প্রদায়। এই জন্য আমি যত বড় গুনাহগার হই না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া চাই।

গুনাহ থেকে বাঁচার উপায় বই PDF (With Hardcopy) | মুফতি আব্দুল গাফফার দা. বা.

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ