ফজর আর করব না কাযা ড. রাগিব সারজানি PDF বই ডাউনলোড লিংক অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ ড. রাগিব সারজানি অত্যন্ত সহজ, সাবলীল ও প্রাণবন্ত ভাষায় ফজরের নামাজের অনন্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। কীভাবে অলসতা ঝেড়ে নিয়মিত ফজর নামাজ আদায় করা যায়, কীভাবে নিজের ঈমানি শক্তিকে জাগিয়ে তোলা যায় এবং কীভাবে ফজরের প্রতি পূর্ণ যত্নশীল হওয়া যায়—এসব বিষয়ে রয়েছে কার্যকর উপদেশ।
ফজর নামাজ হলো ঈমানের পরীক্ষা ও মুমিনের সৌভাগ্য। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। অথচ ফজর নিয়েই আমরা বেশি গাফলতি করি। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা অনেকের কাছেই কঠিন মনে হয়। ঘুম থেকে না ওঠার পেছনে থাকে হাজারো অজুহাত। কিন্তু ফজরের নামাজের এই গাফলতি দূর করতে প্রয়োজন দৃঢ় সংকল্প ও ঈমানি শক্তি। ড. রাগিব সারজানির লেখা ফজর আর করব না কাযা বইটি ফজরের নামাজের গুরুত্ব, ফজিলত এবং সময়মতো ঘুম থেকে ওঠার অত্যন্ত কার্যকর উপদেশ নিয়ে সাজানো।
ফজরের নামাজ কেবল একটি ফরজ ইবাদত নয়, এটি মুমিনের এক ঈমানি পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রয়োজন আল্লাহর প্রতি একনিষ্ঠতা, দৃঢ় সংকল্প এবং আমলের প্রতি পূর্ণ যত্নশীলতা। বইটিতে কুরআন ও হাদিসের আলোকে ফজরের নামাজের গুরুত্ব, ফজিলত এবং মুমিনের জীবনে এর প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি ফজরের নামাজে শিথিলতা সৃষ্টিকারী শয়তানের ওয়াসওয়াসা, অলসতা দূর করার উপায় এবং নিয়মিত ফজর আদায়ের বাস্তবসম্মত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
ফজর আর করব না কাজা বই বিবরণ
- বইঃ ফজর আর করব না কাজা ৷
- লেখকঃ ড. রাগিব সারজানি ৷
- অনুবাদকঃ আবু মুসআব ওসমান ৷
- প্রকাশনীঃ মাকতাবাতুল হাসান ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৯২টি ৷
- ক্যাটাগরিঃ সালাত/নামায বিষয়ক বই, ইসলামি আত্মউন্নয়নমূলক বই ৷
ফজর আর করব না কাজা বই রিভিউ
ঈমান ও ইসলাম সম্পর্কে আলোচনা করা সহজ; কিন্তু ঈমান ও ইসলামি চেতনা হৃদয়ে ধারণ করা অনেক কঠিন। জীবনের পদে পদে মানুষের ঈমানি পরীক্ষা হয়। এমনই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ফজরের নামাজ। পরীক্ষাটি কঠিন; কিন্তু অসাধ্য নয়। বইটিতে লেখক যুক্তির নিরিখে এবং দরদি ভাষায় বুঝিয়েছেন, ফজরের নামাজ কীভাবে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয়কারী একটি গুরুত্বপূর্ণ আমল।
বইটির শুরুতেই ঈমানি পরীক্ষা নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে ঈমানের প্রকৃত অবস্থা, মুমিনের বৈশিষ্ট্য এবং জীবনের বিভিন্ন পরীক্ষার বিষয় তুলে ধরা হয়েছে। এরপর ফজরের নামাজকে একটি ঈমানি পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করেছেন। ফজরের নামাজের প্রতি অবহেলা কত বড় ক্ষতি এবং নিয়মিত ফজর আদায় না করার পরিণতি কী হতে পারে, তা বিভিন্ন ঘটনা ও হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন।
বইটির একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো ফজরের নামাজের অনন্য ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য। লেখক ফজরের নামাজের দশটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সমগ্র দুনিয়ার সবকিছুর চেয়ে মূল্যবান দুই রাকাত ফজরের সুন্নত, ফজরের সময় রাত ও দিনের ফেরেশতাদের মিলিত হওয়া, দোয়া কবুলের সময় এবং ফজরের নামাজ আদায় করলে সেদিনের জন্য আল্লাহর জিম্মায় চলে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
শুধু ফজরের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেই লেখক থেমে থাকেননি। কীভাবে অলসতা ঝেড়ে নিয়মিত ফজরের নামাজ আদায় করা যায়, তার জন্য দশটি কার্যকর উপায় তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে এখলাস অর্জন, দৃঢ় সংকল্প, গুনাহ থেকে দূরে থাকা, কায়মনোবাক্যে দোয়া, সৎ সঙ্গ গ্রহণ এবং সঠিক পদ্ধতিতে ঘুমানোর অভ্যাস। পাশাপাশি ঘুমানোর আগে অধিক আহার না করা, অ্যালার্ম ঘড়ি ব্যবহার এবং অন্যকে ফজরের নামাজের জন্য দাওয়াত দেওয়ার মতো বাস্তব উপদেশও রয়েছে।
বইটির আরেকটি হৃদয়স্পর্শী দিক হলো সাহাবায়ে কেরাম ও পূর্বসূরীদের ফজরের নামাজের প্রতি যত্নশীলতার ঘটনা। বিশিষ্ট সাহাবি হজরত আনাস বিন মালিক (রা.) জীবনে মাত্র একবার ফজরের সালাত যথাসময়ে আদায় করতে পারেননি। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে সময় পার হয়ে গিয়েছিল। সেই ঘটনা মনে হলেই তিনি কান্নাকাটি করতেন। আর আমরা দিনের পর দিন ফজর আদায়ে গাফলতি করি, অথচ তার জন্য কোনো আফসোস হয় না। এমন ঘটনাগুলো পাঠককে নিজের অবস্থা নিরীক্ষণ ও পর্যালোচনা করতে উদ্বুদ্ধ করবে।
এ ছাড়া আমাদের গৌরবময় ইতিহাস, ফজরের সময়ের সঙ্গে মুসলিম উম্মাহর অতীত ও ভবিষ্যতের সম্পর্ক এবং নিয়মিত ফজর আদায়ের গুরুত্ব নিয়েও আলোচনা রয়েছে। বইয়ের পরিশিষ্টে প্রত্যেক ফরজ নামাজের পর উপযুক্ত মাসনুন দোয়া-ওযিফা দেওয়া হয়েছে। বিশেষভাবে ফজরের নামাজের পরের দোয়াগুলোর আরবি, বাংলা অর্থ ও রেফারেন্স উল্লেখ করা হয়েছে।
পরিশেষে ফজর আর করব না কাযা ড. রাগিব সারজানি এমন একটি বই, যা ফজরের নামাজের মাহাত্ম্য উপলব্ধি করতে এবং নিয়মিত ফজর আদায়ে অনুপ্রাণিত করবে। যারা ফজরের নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেন কিংবা ঘুমের কারণে সময়মতো উঠতে পারেন না, তাদের প্রত্যেকেরই বইটি পড়া উচিত। বইটি পড়ে ঘুমন্ত ঈমানি শক্তি জেগে উঠবে, ইনশাআল্লাহ।
ফজর আর করব না কাযা ড রাগিব সারজানি PDF বই ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...


