পিডিএফ পড়.কম

HSC আইসিটি ১ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (১০০% গুরুত্বপূর্ণ)

লেখার সাইজA
A
Rate this post

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ HSC আইসিটি ১ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম। পরীক্ষার প্রস্তুতিতে এই অধ্যায়ের বিভিন্ন প্রযুক্তি, ধারণা ও প্রয়োগভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করা দরকার। তাই তোমাদের পড়াশোনাকে আরও সহজ ও গোছানো করতে এখানে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়ে দেওয়া হয়েছে।

বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ধারণাভিত্তিক MCQ-গুলোও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি, দ্রুত রিভিশন এবং নিজেকে যাচাই করার জন্য এই HSC ICT ১ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর তোমাদের জন্য বেশ উপকারে আসবে আশা করি। মনোযোগ দিয়ে প্রশ্নগুলো অনুশীলন করলে পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়া সহজ হবে। আরও পড়ুন HSC আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলকঅনুধাবনমূলক প্রশ্নউত্তর এবং আমাদের সাথেই থাকুন ৷

HSC আইসিটি ১ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

আইসিটি ১ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর গুলো বিভিন্ন বোর্ড পরিক্ষায় এসেছে এবং তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷ পরিক্ষার আগে একনজর দেখে যেতে পারো ৷

০১. ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে?

ক) বিশেষ চশমা
খ) হ্যান্ড গ্লাভস
গ) বডি স্যুট
ঘ) রিয়েলিটি ইঞ্জিন

সঠিক উত্তরঃ ক) বিশেষ চশমা

০২. টেলিপ্রেজেন্সের প্রয়োেগ ক্ষেত্র কোনটি?

ক) ক্রায়োসার্জারি
খ) বায়োমেট্রিক্স
গ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

সঠিক উত্তরঃ ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

০৩. রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে?

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

সঠিক উত্তরঃ খ) ৩

০৪. শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কী বলে?

ক) ক্রায়োবোলেশন
খ) ক্রায়োপ্রব
গ) ক্রায়োসার্জারি
ঘ) ক্রায়োজেনিক

সঠিক উত্তরঃ গ) ক্রায়োসার্জারি

০৫. কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়?

ক) – 41°C থেকে – 196° C
খ) – 31°C থেকে – 186° C
গ) – 21°C থেকে 176° C
ঘ) -0°C থেকে – 100° C

সঠিক উত্তরঃ ক) 41°C থেকে – 196° C

০৬. ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?

ক) ক্রায়োজেনিক এজেন্ট
খ) অস্ত্রোপচার
গ) রেডিও থেরাপি
ঘ) কেমোথেরাপি

সঠিক উত্তরঃ ক) ক্রায়োজেনিক এজেন্ট

০৭. ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) রোবটিক্স
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) বায়োমেট্রিক্স

সঠিক উত্তরঃ ঘ) বায়োমেট্রিক্স

০৮. বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি?

ক) ন্যানোটেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) বায়োইনফরমেটিক্স

সঠিক উত্তরঃ খ) বায়োমেট্রিক্স

০৯. কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়?

ক) রসায়ন
খ) ডেটাবেজ
গ) প্রোগ্রাম
ঘ) গণিত ও পরিসংখ্যান

সঠিক উত্তরঃ ক) রসায়ন

১০. প্রোটিনের সিকুয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি?

ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) ন্যানোটেকনোলজি
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

সঠিক উত্তরঃ খ) বায়োইনফরমেটিক্স

১১. DNA পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়?

ক) মুখমণ্ডল
খ) কণ্ঠস্বর
গ) রেটিনা
ঘ) রক্ত

উত্তর: ঘ) রক্ত

১২. ন্যানোপার্টিকেলের আকৃতি কত?

ক) ১ থেকে ১০০ nm
খ) ১ থেকে ২০০ nm
গ) ১ থেকে ৩০০ nm
ঘ) ১ থেকে ৪০০ nm

উত্তর: ক) ১ থেকে ১০০ nm

১৩. ন্যানো প্রযুক্তি কয় পদ্ধতিতে ব্যবহৃত হয়?

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

উত্তর: ক) ২

১৪. Top-down পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে?

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) বায়োমেট্রিক্স
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) ন্যানোটেকনোলজি

উত্তর: ঘ) ন্যানোটেকনোলজি

১৫. AI-এর ক্ষেত্রগুলো হলো—

i. মেশিন লার্নিং
ii. রোবটিক্স
iii. ওয়ার্ড প্রসেসিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

১৬. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো—

i. MATLAB
ii. SHRDLU
iii. CSS
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

১৭. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে—

i. হাতে করা স্বাক্ষর যাচাইকরণ
ii. DNA পর্যবেক্ষণ
iii. কণ্ঠস্বর যাচাইকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii

১৮. বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হয়—

i. DNA ম্যাপিং
ii. জিন ফাইন্ডিং
iii. মেশিন লার্নিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

রাইয়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগি ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে।

১৯. রাইয়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো—

ক) বায়োমেট্রিক্স
খ) ন্যানোটেকনোলজি
গ) ভার্চুয়াল রিয়েলিটি
ঘ) বায়োইনফরমেটিক্স

উত্তর: গ) ভার্চুয়াল রিয়েলিটি

এইচএসসি আইসিটি ১ম অধ্যায় MCQ

২০. উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন—

i. কম্পিউটার সিমুলেশন
ii. ত্রি-মাত্রিক ইমেজ
iii. অ্যাকচুয়েটর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ ক) i ও ii

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।

কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে। যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে।

২১. কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে?

ক) বায়োমেট্রিক্স
খ) ন্যানোটেকনোলজি
গ) রোবটিক্স
ঘ) বায়োইনফরমেটিক্স

উত্তর: গ) রোবটিক্স

২২. কামালের যন্ত্রটি ব্যবহার করা যায়—

i. চিকিৎসা ক্ষেত্রে
ii. গৃহ ব্যবস্থাপনায়
iii. শিল্প কারখানায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন।

২৩. সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন?

ক) ন্যানোটেকনোলজি
খ) বায়োইনফরমেটিক্স
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) বায়োমেট্রিক্স

উত্তর: গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২৪. উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো—

i. ফসল উৎপাদন বৃদ্ধি করা
ii. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা
iii. আগাছা সহিষ্ণু করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ নেয়।

২৫. উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ক) রোবটিক্স
খ) বায়োমেট্রিক্স
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

উত্তর: খ) বায়োমেট্রিক্স

২৬. প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে—

i. শিক্ষা ও গবেষণায়
ii. নিরাপত্তায়
iii. ব্যবসা-বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তরঃ খ) i ও iii

২৭. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

ক) হার্ডওয়্যার
খ) ইন্টারনেট
গ) সফটওয়্যার
ঘ) মানুষের জ্ঞান

উত্তর: গ) সফটওয়্যার

২৮. অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কী বলে?

ক) ই-কমার্স
খ) ই-মেইল
গ) ই-টেন্ডার
ঘ) ই-পোস্ট

উত্তর: গ) ই-টেন্ডার

২৯. ই-কমার্সের সুবিধা কোনটি?

ক) বিজ্ঞাপন ও বিপণন
খ) আইন প্রণয়ন ও প্রয়োগ
গ) লেনদেনের নিরাপত্তা
ঘ) পণ্যের গুণগত মান যাচাই

উত্তর: ক) বিজ্ঞাপন ও বিপণন

৩০. মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

উত্তর: গ) কৃত্রিম বুদ্ধিমত্তা

৩১. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?

ক) ৯০°
খ) ১৮০°
গ) ২৭০°
ঘ) ৩৬০°

উত্তর: ঘ) ৩৬০°

৩২. ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়—

ক) আর্গন
খ) কার্বন মনোঅক্সাইড
গ) কঠিন নাইট্রোজেন
ঘ) ডাই মিথাইল ইথার

উত্তর: ক) আর্গন

৩৩. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান—

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) মিথেন

উত্তর: খ) নাইট্রোজেন

৩৪. বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য—

ক) কী স্ট্রোক
খ) DNA গঠন
গ) রেটিনা স্ক্যান
ঘ) মুখমণ্ডল শনাক্তকরণ

উত্তর: ক) কী স্ট্রোক

৩৫. ব্যক্তি শনাক্তকরণে নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত?

ক) হাতের ছাপ
খ) আঙুলের ছাপ
গ) চোখের রেটিনা স্ক্যান
ঘ) মুখমণ্ডল শনাক্তকরণ

উত্তর: খ) আঙুলের ছাপ

৩৬. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?

ক) বায়োইনফরমেটিক্স
খ) ন্যানোটেকনোলজি
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) ক্রায়োসার্জারি

উত্তর: ক) বায়োইনফরমেটিক্স

৩৭. মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে?

ক) বায়োমেট্রিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) ন্যানোটেকনোলজি
ঘ) বায়োইনফরমেটিক্স

উত্তর: গ) ন্যানোটেকনোলজি

৩৮. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো—

ক) বায়োইনফরমেটিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) ক্রায়োসার্জারি
ঘ) বায়োমেট্রিক্স

উত্তর: ক) বায়োইনফরমেটিক্স

৩৯. টপ-ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

ক) বায়োমেট্রিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) ন্যানোটেকনোলজি

উত্তর: ঘ) ন্যানোটেকনোলজি

৪০. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

ক) Jack Williamson
খ) E. Coli
গ) Paul Berg
ঘ) Stanley Cohen

উত্তর: গ) Paul Berg

৪১. দশ ন্যানোমিটার = কত মিটার?

ক) ১০⁻¹¹
খ) ১০⁻¹⁰
গ) ১০⁻⁹
ঘ) ১০⁻⁸

উত্তর: ঘ) ১০⁻⁸ মিটার

৪২. কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

ক) SQL
খ) LISP
গ) CLISP
ঘ) PROLOG

উত্তর: ক) SQL

৪৩. নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

ক) হ্যাকিং
খ) ফিশিং
গ) স্পুফিং
ঘ) প্লেজিয়ারিজম

উত্তর: ঘ) প্লেজিয়ারিজম

HSC আইসিটি ১ম অধ্যায় MCQ PDF ডাউনলোড করে পড়ুন

ডাউনলোড

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ