প্রিয় এইচএসসি ২০২৬ পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, ২ জুলাই ২০২৬ থেকে শুরু হয়েছে তোমাদের বহুল প্রতীক্ষিত এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা ১ম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রথম দিনেই অনেক শিক্ষার্থী পরীক্ষার পর নিজেদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে দেখতে চায়। তাই তোমাদের সুবিধার জন্য এখানে HSC 2026 Bangla 1st Paper MCQ Solution বা বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পিডিএফসহ দেওয়া হয়েছে ৷ পরীক্ষা শেষে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নিজের প্রস্তুতি ও সম্ভাব্য MCQ কয়টি হয়েছে মিলিয়ে দেখতে পারো ৷
এই পোস্টে তোমরা HSC Bangla 1st Paper MCQ প্রশ্নের উত্তর ও সমাধান একসঙ্গে পাবে। বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি অংশে কোন প্রশ্নের উত্তর কী হয়েছে, কোন অপশনটি সঠিক তা মিলিয়ে নিতে পারো ৷ HSC বাংলা ১ম পত্র MCQ Solution এবং পিডিএফ সহ নিতে পারেন ৷
তোমরা যারা পরীক্ষা শেষ হওয়ার পর HSC বাংলা ১ম পত্র MCQ Answer, Bangla 1st Paper MCQ Solution PDF, HSC Bangla 1st Paper Question Solution 2026 কিংবা বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর খুঁজছো, তাদের জন্য এই পোস্টটি কাজে আসবে। নিচে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে PDF ফাইল ডাউনলোড করে নিতে পারো ৷ HSC অন্যান্য বই, গাইড, বিভিন্ন বিষয়ভিত্তিক MCQ, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
HSC 2026 Bangla 1st Paper MCQ Solution
১। ‘সেই ফুল আমাদেরই প্রাণ’ এই ফুল বলতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোনটিকে বোঝানো হয়েছে?
ক) কৃষ্ণচূড়াকে
খ) বাংলা ভাষাকে
গ) পদ্মবনকে
ঘ) মানবিক বাগানকে
উত্তর: খ) বাংলা ভাষাকে
উদ্দীপক পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
“তোমাকে যেন ভুলে না যাই এ আশিস দাও মোরে,
দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পাই।”
২। উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক) সৌন্দর্যপ্রিয়তা
খ) স্নেহপরায়ণতা
গ) স্মৃতিকাতরতা
ঘ) উদাসীনতা
উত্তর: গ) স্মৃতিকাতরতা
৩। উক্ত প্রকাশিত বিষয় সম্পর্কে নিচের কোন চরণটি অধিক সমর্থনযোগ্য?
ক) দখিনা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল?
খ) সে ফুলেনি তো এসেছে তা ফাল্গুনে ক্রিয়া।
গ) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতো।
ঘ) যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।
উত্তর: গ) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতো।
৪। ‘নেকলেস’ গল্পে মাদাম লোইসেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণ কী?
ক) প্রতিহিংসা
খ) আভিজাত্য
গ) দায়িত্বশীলতা
ঘ) উচ্চাভিলাষ
উত্তর: গ) দায়িত্বশীলতা
উদ্দীপক পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
“অপার কল্যাণে আত্মনিবেদন করলেই মানুষের প্রকৃত সত্তা উন্মোচিত হয়।”
৫। উদ্দীপকের ভাবার্থ নিচের কোন রচনার সঙ্গে সম্পর্কযুক্ত?
ক) তাহারেই পড়ে মনে
খ) সুচেতনা
গ) প্রতিদান
ঘ) আঠারো বছর বয়স
উত্তর: গ) প্রতিদান
৬। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে—
i. প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা
ii. অস্তিত্ব রক্ষায় বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম
iii. অসহায় মানুষের দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ এটির উত্তর উদ্দীপক অনুসারে শুধু (i) হবে ৷
৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ‘আমি এবার আঘাত হানবই’ উক্তিতে মিরজাফরের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) নিষ্ঠুরতা
খ) স্বার্থপরতা
গ) দাম্ভিকতা
ঘ) মানসিক দৃঢ়তা
উত্তর: ঘ) মানসিক দৃঢ়তা
৮। ‘তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য’ বলতে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কোনটির গুরুত্বকে বোঝানো হয়েছে?
ক) মনুষ্যত্বের
খ) সাহিত্যের
গ) বস্তুজিজ্ঞাসার
ঘ) চর্মচক্ষুর
উত্তর: খ) সাহিত্যের
৯। সংলাপ ও গল্প বলার ঢংয়ে রচিত কোনটি?
ক) প্রত্যাবর্তনের লজ্জা
খ) সুচেতনা
গ) সোনার তরী
ঘ) তাহারেই পড়ে মনে
উত্তর: ক) প্রত্যাবর্তনের লজ্জা
উদ্দীপক পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
“রহমত আলী জিনের ভয় দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। গ্রামের স্কুল শিক্ষক এর প্রতিবাদ করলে রহমত আলী তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে গ্রামছাড়া করার হুমকি দেন।”
১০। উদ্দীপকের রহমত আলী ‘লালসালু’ উপন্যাসের মজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কারণ—
ক) ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে
খ) সত্যের আশ্রয় নিয়ে নিজের প্রভাব বিস্তার করে
গ) শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে
ঘ) নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের উপকার করে
উত্তর: ক) ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করে
১১। উদ্দীপকের স্কুল শিক্ষকের পরিণতি ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটিকে নির্দেশ করে?
i. কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী কণ্ঠস্বর রুদ্ধ হওয়া
ii. গ্রামীণ সমাজ ব্যবস্থায় শিক্ষিত মানুষের অসহায়ত্ব
iii. ভণ্ডামির কাছে সত্যের চূড়ান্ত পরাজয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
১২। ‘প্রতিদান’ কবিতায় ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান’ চরণটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
ক) কৃতজ্ঞতা
খ) কৃতঘ্নতা
গ) অপচিকীর্ষা
ঘ) পরার্থপরতা
উত্তর: ঘ) পরার্থপরতা
উদ্দীপক পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
“মাটির গন্ধে, রক্তের দামে কেনা—
হৃদয়ে বাংলাদেশ।”
১৩। উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কবির কোন মনোভাবটি ফুটে উঠেছে?
ক) শেকড় সন্ধানী
খ) দেশদরদি
গ) প্রকৃতিপ্রেমী
ঘ) স্বাধীনতাকামী
উত্তর: খ) দেশদরদি
১৪। উক্ত মনোভাবের সপক্ষে পঙ্ক্তিটি হলো—
ক) তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
খ) আমি আমার ভালোবাসার কথা বলছি
গ) আমি কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো
ঘ) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
উত্তর: ঘ) আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
১৫। ‘নিজ গৃহপথ, তাত, দেখাও তক্ষরে’—এখানে ‘তক্ষর’ কে?
ক) কুম্ভকর্ণ
খ) লক্ষ্মণ
গ) বিভীষণ
ঘ) মেঘনাদ
উত্তর: খ) লক্ষ্মণ
১৬। ‘ঋতুবর্ণন’ কবিতায় এক প্রকারের ফুল হলো—
ক) লবঙ্গ
খ) সরণ
গ) মল্লার
ঘ) যাবক
উত্তর: ক) লবঙ্গ
১৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ‘আমি চিরকালই ইংরেজের বন্ধু’ উক্তিটি কে বলেছিল?
ক) মিরজাফর
খ) উমিচাঁদ
গ) ক্লাইভ
ঘ) মানিক চাঁদ
উত্তর: খ) উমিচাঁদ
উদ্দীপক পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
“রানুর বিয়েতে বরপক্ষ অলংকার, মোটর সাইকেল ও আসবাবপত্র দাবি করে। তার বাবা নিরুপায় হয়ে ক্ষমা চান। কিন্তু বাবার অসহায়ত্ব ও বরপক্ষের হীন মানসিকতা দেখে রানু নিজেই বিয়ে ভেঙে দেয়। পরবর্তীতে সে বিয়ের পিঁড়িতে না বসে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করে।”
১৮। উদ্দীপকের রানুর সিদ্ধান্তে ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর কোন দিকটি ফুটে উঠেছে?
ক) কলুষ সত্তার প্রকাশ
খ) প্রাগ্রসর চিন্তা
গ) স্বয়ংবরা মনোভাব
ঘ) আড়ষ্টতার প্রকাশ
উত্তর: খ) প্রাগ্রসর চিন্তা
১৯। উভয় ক্ষেত্রেই অধিকতর সমর্থনযোগ্য বিষয়—
i. সামাজিক সমস্যার বিরুদ্ধে জাগরণ
ii. বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী
iii. পিতৃতান্ত্রিক সমাজের জয়জয়কার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও ii
২০। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে চেয়েছিল?
ক) পাঁচ হাজার
খ) দশ হাজার
গ) পনেরো হাজার
ঘ) বিশ হাজার
উত্তর: খ) দশ হাজার
২১। ‘লালসালু’ উপন্যাসের হাসুনির মা ঝড় এলে কী করার অভ্যাস?
ক) নালিশ করা
খ) হৈচৈ করা
গ) মানত করা
ঘ) কান্না করা
উত্তর: খ) হৈচৈ করা
উদ্দীপক পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
“তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?”
২২। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে ‘রেইন কোট’ গল্পের সাদৃশ্য রয়েছে নিচের কোন বিষয়টিতে?
ক) জেনারেল মনসুর
খ) সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ
গ) ক্র্যাকডাউনের রাত
ঘ) মিসক্রিয়েন্টরা সব খতম
উত্তর: গ) ক্র্যাকডাউনের রাত
২৩। উক্ত সাদৃশ্য প্রকাশ পেয়েছে—
i. মিলিটারিদের নৃশংসতা
ii. মুক্তিযুদ্ধকালীন অবস্থা
iii. বাঙালিদের সংগ্রামী চেতনা
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও ii
২৪। ‘কপিল দাস মুর্মুর শেষ কাজ’ গল্পে জমিদার ও কৃষকদের মধ্যে মধ্যস্বত্বভোগী শ্রেণিকে কী বলা হয়?
ক) মোড়ল
খ) গুনিন
গ) বিচারক
ঘ) জোতদার
উত্তর: ঘ) জোতদার
২৫। ‘গন্তব্য কাবুল’ গল্পে নালার জলের পরশে কে নয়ন মেলে তাকিয়েছে?
ক) হাসনা হেনা
খ) রজনীগন্ধা
গ) নার্গিস
ঘ) মল্লিকা
উত্তর: গ) নার্গিস
২৬। ‘বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধ অনুযায়ী এখনকার প্রবন্ধে কোনটি বেশি দেখতে পাওয়া যায়?
ক) কোটেশন
খ) অলংকার
গ) রসিকতা
ঘ) লোকরঞ্জন প্রবৃত্তি
উত্তর: ক) কোটেশন
২৭। ‘যৌবনের গান’ প্রবন্ধে ‘প্রথম জাগরণ-প্রভাতে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) প্রথাবদ্ধতার চাপে
খ) সচেতনতার সূচনালগ্নে
গ) জরাজীর্ণতার আচ্ছাদনে
ঘ) দৃষ্টির অগোচরে
উত্তর: খ) সচেতনতার সূচনালগ্নে
২৮। ‘বিদ্রোহী’ কবিতায় ‘শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রি!’ উদ্ধৃতিটিতে মূলত কী প্রকাশ পেয়েছে?
ক) তীব্র আত্মবিশ্বাস
খ) চরম দুঃসাহস
গ) প্রবল অহংকার
ঘ) বিপুল প্রত্যাশা
উত্তর: ক) তীব্র আত্মবিশ্বাস
২৯। ‘রণ রক্ত সফলতা সত্য’ কথাটি ‘সুচেতনা’ কবিতায় কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) পৃথিবীর ক্রমমুক্তি
খ) বিক্ষুব্ধ সমকাল
গ) অস্তিত্বের জন্য সংগ্রাম
ঘ) মুক্তির পথই শুভ চেতনা
উত্তর: গ) অস্তিত্বের জন্য সংগ্রাম
৩০। ‘কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই’ এই অর্থ প্রকাশ পেয়েছে ‘সোনার তরী’ কবিতার কোন চরণে?
ক) বারেক ভিড়াও তরী কূলেতে এসে
খ) এখন আমারে লহো করুণা করে
গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি
ঘ) শূন্য নদীর তীরে রহিনু পড়ি
উত্তর: ঘ) শূন্য নদীর তীরে রহিনু পড়ি
