পিডিএফ পড়.কম

বাঁচতে হবে সসম্মানে বই PDF (লিভিং উইথ অনার বাংলা) – শিব খেরা

লেখার সাইজA
A
Rate this post

বাঁচতে হবে সসম্মানে বইটির ইংলিশ ভার্সন “লিভিং উইথ অনার” (Living with Honour) ৷ এটি বিশ্বখ্যাত লেখক ও মোটিভেশনাল বক্তা শিব খেরার একটি জনপ্রিয় আত্মোন্নয়নমূলক বই। সম্মান নিয়ে বেঁচে থাকা, নিজের আত্মমর্যাদা বজায় রাখা এবং জীবনের প্রতিটি কাজে নৈতিক মূল্যবোধ ধরে রাখার কথা উঠে এসেছে বইটিতে। লেখকের বহুল পঠিত এবং বেস্ট সেলার বই হিসেবে সবচেয়ে বেশি পরিচিত তুমিও জিতবে(You Can Win). অনেক পাঠক শিব খেরার বাঁচতে হবে সসম্মানে বই PDF অনলাইনে খুঁজে থাকেন ৷

সম্মান মানুষকে মহান করে তোলে। তবে এই সম্মান আপনা-আপনি আসে না, অর্জন করতে হয়। বয়স, অর্থ, প্রতিপত্তি কিংবা ক্ষমতার জোরে প্রকৃত সম্মান পাওয়া যায় না। শিব খেরা মনে করেন, প্রকৃত সম্মান অর্জন করতে হয়। শুধু সম্মান পেলেই হয় না, সেটি ধরে রাখারও কিছু নিয়ম আছে। মানুষের কর্ম, চরিত্র ও আচরণই তাকে অন্যের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলে। তাই সম্মানিত জীবন নিয়ে বাঁচতে হলে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ভালোবাসতে হবে মানুষকে, ভালোবাসতে হবে নিজের কাজকে।

বাঁচতে হবে সসম্মানে বইয়ে শিব খেরা মানুষের কর্মপদ্ধতি, চরিত্র এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন কৌশল তুলে ধরেছেন। বাস্তব জীবনের উদাহরণ, গল্প ও বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়েছেন আত্মসম্মান, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা ও সাধুতার গুরুত্ব। কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মূল্যবোধ অটুট রেখে সৎভাবে জীবনযাপন করা যায়, সে বিষয়েও রয়েছে দিকনির্দেশনা। বইটিকে একটি রাস্তার মানচিত্র বলা যায়। এতে সৎভাবে জীবনযাপন করতে হলে যে জিনিসের প্রয়োজন, তার বর্ণনা এবং আত্মমর্যাদার সঙ্গে জীবনযাত্রার নির্দেশ আছে।

বইটির শুরুর গল্পটিও বেশ চমৎকার। এক বাবা অফিসের অনেক কাজ নিয়ে বাড়ি ফিরেছেন। পাঁচ বছরের ছেলে বাবার সঙ্গে খেলতে চাইলে তিনি তাকে পৃথিবীর একটি ছবি কয়েক টুকরো করে জোড়া লাগাতে দেন। বাবা ভেবেছিলেন, এতে ছেলের কয়েক ঘণ্টা লেগে যাবে। কিন্তু মাত্র পাঁচ মিনিটেই ছেলে ফিরে এসে জানায়, তার কাজ শেষ। বাবা অবাক হয়ে জানতে চান, এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব হলো? ছেলেটি জানায়, পৃথিবীর ছবির উল্টো পাশে একজন মানুষের ছবি ছিল। সে প্রথমে মানুষটিকে জোড়া লাগিয়েছে, তারপর ছবিটি উল্টে দিতেই পৃথিবীটাও জোড়া লেগে গেছে। গল্পটির শেষে লেখক একটি সুন্দর কথা মনে করিয়ে দেন—মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে পৃথিবীটাকেও সুন্দর করে গড়ে তোলা সম্ভব।

বাঁচতে হবে সসম্মানে বই বিবরণ

  • বইঃ বাঁচতে হবে সসম্মানে ৷
  • লেখকঃ শিব খেরা ৷
  • অনুবাদকঃ মোস্তাক আহ্‌মাদ ৷
  • প্রকাশনীঃ ক্যারিয়ার পাবলিকেশন্স (বাংলাবাজার) ৷
  • পৃষ্ঠা সংখ্যাঃ ১৫৯টি ৷
  • ক্যাটাগরিঃ আত্মউন্নয়নমূলক বই ৷

Contents সূচিপত্র

  • Let’s Get Started! শুভ সূচনা!
  • অধ্যায়: ১ Principles of Honour আত্মসম্মানের মূলনীতি Ideas and Ideals ধারণা ও আদর্শ
  • অধ্যায়: ২ Foundation For success সাফল্যের ভিত্তি Not-so-secret Ingredient যে সব তথ্য তত গোপনীয় নয়
  • অধ্যায়: ৩ Grace Under Fire মর্যাদার অগ্নিপরীক্ষা Firmness of Spirit দৃঢ় মানসিকতা
  • অধ্যায় : ৪ Character and Reputation চরিত্র ও খ্যাতি Substance over Form বাহ্য রূপের চেয়ে বড় অন্তরের সারবস্তু
  • অধ্যায়: ৫ Leaders or Misleaders সুনেতা না কুনেতা Good Leaders Guide. ভালো নেতা সঠিক পথের নির্দেশ দেয় Bad Leaders Misguide. মন্দ নেতা বিপথগামী করে
  • অধ্যায়: ৬ Leaders are Forever. নেতারা শ্বাশ্বত হয় Leave a Legacy পরের প্রজন্মের জন্য
  • অধ্যায় : ৭ Corruption চরিত্র দূষণ Parasites in the System সমাজের পরগাছা কিছু সম্পদ রেখে যান
  • অধ্যায় : ৮ Teaching Honour সততার শিক্ষা Influence Eternity যার প্রভাব চিরদিন থাকে
  • অধ্যায়: ৯ Freedom is not Free বিনামূল্যে স্বাধীনতা লাভ হয় না It is Worth the Price স্বাধীনতার মূল্য আছে
  • অধ্যায়: ১০ Justice ন্যায়বিচার Truth in Action যে সত্য কাজ করে
  • অধ্যায়: ১১ Honour Above Honours বহু সম্মানের উর্ধ্বে আত্মসম্মান Footprints in Time. কালজয়ী পদক্ষেপ

বইটির আরও কিছু অনুবাদঃ

  1. বাঁচতে হবে সসম্মানে — মোস্তাক আহ্‌মাদ (অনুবাদক) — ক্যারিয়ার পাবলিকেশন্স (বাংলাবাজার)
  2. বাঁচতে হবে সসম্মানে — অনুভূতি প্রকাশনী
  3. লিভিং উইথ অনার — কাজী মসিউর রহমান (অনুবাদক) —আবরার পাবলিকেশন্স
  4. লিভিং উইথ অনার — মোঃ আব্দুস শহীদ (অনুবাদক) — দি স্কাই পাবলিশার্স

লিভিং উইথ অনার বইটির বিষয়বস্তু

বাঁচতে হবে সসম্মানে বইয়ে শিব খেরা সম্মান, আত্মমর্যাদা, চরিত্র ও নৈতিক মূল্যবোধ নিয়ে খুব সুন্দর করে আলোচনা করেছেন। তাঁর মতে, অর্থ, প্রতিপত্তি কিংবা ক্ষমতা দিয়ে প্রকৃত সম্মান অর্জন করা যায় না। সম্মান অর্জন করতে হয় নিজের কর্ম, আচরণ ও চরিত্র দিয়ে।

বইটিতে ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, সাধুতা, সততা এবং দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চোখে দেখা বাস্তুব জীবনের গল্প ও উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন। পাশাপাশি ভালো নেতৃত্ব, দুর্নীতি, ন্যায়বিচার, স্বাধীনতা এবং পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।

কেন বইটি পড়বেন?

জীবনে সম্মান নিয়ে বাঁচতে হলে নিজের মূল্যবোধ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। কিন্তু প্রতিদিনের নানা সিদ্ধান্তে আমরা অনেক সময় নিজের সম্মানের কথা ভুলে যাই। বাঁচতে হবে সসম্মানে বইটি পড়ে পাঠক নিজের কাজ, চরিত্র ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তা করবে।

যারা নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে চান, আত্মমর্যাদা বজায় রাখতে চান এবং সততা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে চান, তাঁদের জন্য বইটি পড়ার মতো। বিশেষ করে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আগামী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার ভাবনা যারা মনে ধারণ করেন, তাঁদের ভালো লাগবে বইটি।

বাঁচতে হবে সসম্মানে বই PDF (লিভিং উইথ অনার বাংলা) – শিব খেরা

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ