পিডিএফ পড়.কম

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে ১-৪ খণ্ড PDF | রাগিব সারজানি

লেখার সাইজA
A
Rate this post

আজকের পৃথিবীতে প্রায় দেড়শ কোটি মুসলমানের বসবাস। কিন্তু একটি প্রশ্ন আজও বারবার শুনতে হয়—মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে? আধুনিক শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, গণিত, স্থাপত্য, প্রশাসন কিংবা মানবিক মূল্যবোধের বিকাশে মুসলিমদের অবদান কতটুকু? এই প্রশ্নের উত্তর পেতে আজই পড়ুন ড. রাগিব সারজানি লেখা “মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে”-বইটি। চার খণ্ডে বিভক্ত এই বইটিতে লেখক তুলে ধরেছেন ইসলামি সভ্যতার গৌরবময় ইতিহাস, মানবকল্যাণে মুসলিমদের অবদান এবং বিশ্বসভ্যতার বিকাশে তাদের নেতৃত্ব ৷

বইটি শুধু মুসলিম লেখক বলে লেখা এমনটা নয়, বরং শত শত তথ্যভিত্তিক ঐতিহাসিক সূত্র, গবেষণা এবং রেফারেন্সের আলোকে লেখক দেখিয়েছেন কীভাবে ইসলামি সভ্যতা অন্ধকার পৃথিবীতে জ্ঞান, ন্যায়বিচার, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিয়েছিল। বইটির প্রতিটি অধ্যায় পাঠককে অতীতের সেই সোনালি যুগে নিয়ে যায়, যেখানে মুসলিমরা শুধু বিশ্ব শাসনই করেনি, বরং মানবসভ্যতার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

আপনি যদি ইসলামের প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস জানতে চান, ইসলামি সভ্যতাকে অন্যান্য সভ্যতার সঙ্গে তুলনা করে বুঝতে চান কিংবা মুসলিমদের প্রকৃত ইতিহাস ও অবদান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চান, তাহলে “মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে” বইটি আপনার জন্য ৷ ইতিহাসপ্রেমী, গবেষক, শিক্ষার্থী কিংবা সাধারণ পাঠক—সবার বইটি পড়া উচিৎ ৷ অনেক পাঠক মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে ১-৪ খণ্ড PDF খুঁজে থাকেন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে অনলাইন থেকে সংগ্রহ করে সবগুলো খন্ড পিডিএফ ও হার্ডকপি দেওয়া হয়েছে ৷ ডাউনলোডের পাশাপাশি হার্ডকপি অর্ডার করতে পারেন এবং এরকম ইসলামি ইতিহাসমূলক বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

আরও পড়ুন, মুসলিম উম্মাহর ইতিহাস দাওয়াহ সংস্করণ (১-১৭ খণ্ড) পিডিএফ এবং অর্ডার করুন হার্ডকপি এবং মুসলিম ইতিহাসের সোনালী বিচার বই

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে বই রিভিউ

বর্তমানে সেকুলার-রা প্রায়ই বলে বিশ্বে মুসলিমরা কি অবদান রাখছে? তারা কি আবিস্কার করছে? তাই আমি বলবো জানার জন্য হলেও প্রত্যেক মুসলিমের পড়া উচিৎ মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে বইটি ৷ এটা একদিক দিয়ে যেমন আপনার ঈমান বৃদ্ধি করবে, অন্যদিক দিয়ে নিজের শিকড়ের সাথে আপনাকে সংযুক্ত করবে পাশাপাশি সেকুলার দের প্রশ্নের উত্তরে এবং দাওয়াতি কাজে আপনাকে অভাবনীয় সাহায্য করবে।

লেখক বইটিতে ইসলামের সোনালি যুগ থেকে বর্তমান পর্যন্ত চিকিৎসা ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গনিত শাস্ত্র তে মুসলিমদের কি কি অবদান রয়েছে তা অত্যন্ত সুন্দরভাবে ফুটে তুলেছেন। আমাদের পূর্ববর্তী মুসলিমদের গৌরবময় ইতিহাস আমাদের সবারই জানা উচিত। আমাদের পূর্ববর্তীদের ইতিহাস আমাদের মধ্যে নতুন প্রেরণা যোগাবে। অনেক সময় অমুসলিমরা আমাদের মুসলিমদের হেনস্তা করে থাকে, তাদের প্রশ্ন গুলোর প্রেক্ষিতে সঠিক জবাব দিতে এবং নিজেদের মধ্যেও সঠিক জ্ঞান রাখতে বইটি পড়া উচিত।

চার খণ্ডের এই বিশাল বইটিতে তিনি দেখিয়েছেন—মুসলিম জাতি কীভাবে মানবসভ্যতার উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞানের বিকাশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং উন্নত সংস্কৃতি গঠনে অসামান্য ভূমিকা রেখেছে। প্রতিটি তথ্যের সঙ্গে রয়েছে প্রামাণ্য রেফারেন্স, ফলে বইটি একই সঙ্গে গবেষণামূলক ও সহজপাঠ্য।

প্রথম খণ্ড

প্রথম খণ্ডে ইসলাম-পূর্ব বিশ্বের বিভিন্ন সভ্যতার অর্জন, সীমাবদ্ধতা এবং মৌলিক ভিত্তি বিশ্লেষণ করা হয়েছে। এরপর ইসলামি সভ্যতার উৎপত্তি, মূলনীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পরিবার ও সমাজব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, স্বাধীনতার ধারণা এবং বিভিন্ন জাতি-গোষ্ঠীর প্রতি ইসলামের উদার দৃষ্টিভঙ্গি অত্যন্ত যুক্তিনির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি জ্ঞান অর্জনের গুরুত্ব, গবেষণাভিত্তিক শিক্ষা এবং মুসলিম বিজ্ঞানীদের অগ্রযাত্রার সূচনাও সুন্দরভাবে আলোচিত হয়েছে।

দ্বিতীয় খণ্ড

দ্বিতীয় খণ্ড মূলত ইসলামি সভ্যতার শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের বিস্ময়কর অগ্রযাত্রার দলিল। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, বিশাল গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়, কপিরাইটের ধারণা, গবেষণার পরিবেশ এবং জ্ঞানচর্চার অসাধারণ ঐতিহ্য এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, প্রকৌশল, বীজগণিত, ওষুধবিজ্ঞানসহ অসংখ্য বিষয়ে মুসলিম মনীষীদের অবদান প্রামাণ্য তথ্যের আলোকে উপস্থাপিত হয়েছে। এই খণ্ড পড়লে সহজেই বোঝা যায়, আধুনিক বিজ্ঞানের অনেক ভিত্তিই মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে গড়ে উঠেছিল।

তৃতীয় খণ্ড

তৃতীয় খণ্ডে ইসলামি রাষ্ট্রব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নত ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে। খিলাফত, শূরা, বিচারব্যবস্থা, মন্ত্রণালয়, ডাক বিভাগ, অর্থনীতি, পুলিশ প্রশাসন, সামরিক বিভাগ, দুর্নীতি দমন, স্বাস্থ্যসেবা, মেডিকেল প্রতিষ্ঠান, হাসপাতাল, ভ্রমণকারীদের জন্য সরাইখানা ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিহাস অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আধুনিক রাষ্ট্রব্যবস্থার বহু গুরুত্বপূর্ণ ধারণার সঙ্গে ইসলামি সভ্যতার মিল পাঠককে সত্যিই বিস্মিত করবে।

চতুর্থ খণ্ড

চতুর্থ খণ্ডে ইসলামি সভ্যতার নান্দনিকতা, শিল্প, স্থাপত্য, সৌন্দর্যবোধ এবং ইউরোপীয় সভ্যতার ওপর মুসলিমদের প্রভাব বিশদভাবে আলোচনা করা হয়েছে। কর্ডোভার মতো আদর্শ ইসলামি শহর, আরবি ক্যালিগ্রাফি, বাগান, ফোয়ারা, স্থাপত্যশিল্প, পোশাক-পরিচ্ছদ, পরিচ্ছন্নতা, উত্তম চরিত্র, সুন্দর নাম, শিষ্টাচার ও রুচিবোধ—সবকিছুই ইসলামি সভ্যতার অনন্য বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি পশ্চিমা বহু ইতিহাসবিদ ও গবেষকের দৃষ্টিতে ইসলামি সভ্যতার ইতিবাচক মূল্যায়নও এখানে স্থান পেয়েছে।

ইতিহাসবেত্তা ড. রাগিব সারজানি লেখা এই বইটা এত সুন্দর এবং সুগভীর চিন্তাভাবনা থেকে ইতিহাসকে তুলে ধরেছেন তা প্রশংসার যোগ্য। অন্যদিকে অনুবাদকও মাশাআল্লাহ। অনুবাদক তার নিজের সৃজনশীলতাকেও সর্বোচ্চ থেকে ঢেলে সাজিয়ে কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই যারা এখনও মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে পিডিএফ অথবা হার্ডকপি পড়েন তাদের পড়ার অনুরোধ রইলো ৷

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কেন বইটি পড়বেন?

বর্তমানে অনেকেই প্রশ্ন করেন—মুসলিমরা বিশ্বকে কী দিয়েছে? এই প্রশ্নের তথ্যসমৃদ্ধ উত্তর পাওয়া যাবে এই বইটিতে। বইটি একদিকে যেমন ঈমানকে মজবুত করবে, অন্যদিকে নিজের ইতিহাস, শিকড় ও পরিচয় সম্পর্কে আত্মবিশ্বাস বাড়বে। দাওয়াতি কাজ, ইতিহাসচর্চা কিংবা ইসলামি সভ্যতা নিয়ে আলোচনা—সব ক্ষেত্রেই বইটি প্রয়োজন হতে পারে ৷

সবচেয়ে বড় বিষয় হলো, বইটির প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্যের নিচেই পৃথক রেফারেন্স সংযুক্ত রয়েছে। ফলে পাঠক চাইলে প্রতিটি তথ্য বাস্তবতার আলোকে যাচাই করেও দেখতে পারবেন। ইতিহাসভিত্তিক বইয়ের ক্ষেত্রে এমন নির্ভরযোগ্য উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবি রাখে।

এক কথায়, “মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে” শুধু একটি ইতিহাসের বই নয়; এটি মুসলিম উম্মাহর গৌরবময় অতীত, জ্ঞান-বিজ্ঞানে অবদান, মানবকল্যাণে নেতৃত্ব এবং ইসলামি সভ্যতার প্রকৃত পরিচয় জানার এক অসাধারণ বিশ্বকোষ। ইতিহাসপ্রেমী, শিক্ষার্থী, গবেষক কিংবা সাধারণ পাঠক—সবার পড়ার তালিকায় বইটি নিঃসন্দেহে থাকা উচিত।

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে ১-৪ খণ্ড PDF (with হার্ডকপি অর্ডার লিংক)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ