প্রিয় বেগম বই PDF (রিভিউ, হার্ডকপি) — প্রিমা ফারনাজ চৌধুরী | Priyo Begum Book

5/5 - (1 vote)

প্রিয় বেগম বই লেখিকা প্রিমা ফারনাজ চৌধুরী এবং বইটি প্রকাশিত হয়েছে গ্রন্থরাজ্য প্রকাশনী থেকে ৷ হার্ডকপি অথবা প্রিয় বেগম বই PDF যেভাবেই পড়ুন না কেন, একবার হলেও প্রত্যেক রোমান্টিক উপন্যাস প্রিয়ও পাঠকের বইটি পড়া উচিৎ ৷ “প্রিয় বেগম” একটি অসাধারণ উপন্যাস বই, যেখানে প্রেম, প্রতিবাদ ও মুক্তির গল্প রয়েছে। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি বই।

প্রিয় বেগম বই PDF — প্রিমা ফারনাজ চৌধুরী (হার্ডকপি/পিডিএফ) | Priyo Begum Book

বই বিবরণ

  • বইয়ের নামঃ প্রিয় বেগম
  • লেখকঃ প্রিমা ফারনাজ চৌধুরী ৷
  • প্রকাশনীঃ গ্রন্থরাজ্য ৷
  • প্রকাশঃ ২০২৫ ৷
  • পেইজ সংখ্যাঃ ৩৫২ টি ৷
  • দামঃ ৪৭৬ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই ৷

রিভিউ

“প্রিয় বেগম” অসাধারণ একটি বই। ঈমানী শক্তি আর শয়তানের শয়তানির কি এক লড়াই। আমার পড়া সেরা সব বই এর সাথে আজ থেকে এই বইটি যুক্ত হলো।

যদিও বইটি কল্পনা থেকে লেখা, কিন্তু এমনভাবে মন ছুঁয়েছে যেন পৌরাণিক সেই সময়টাতে আমিও ছিলাম, যেন কল্পনাতেই বাস্তব ইতিহাস দেখলাম। দেখলাম ক্ষমতার লোভ মানুষকে কেমন করে অমানুষ করে তোলে, আর একজন ঈমানদার বান্দা, একজন আদর্শ শাসক, একজন প্রেমিক আর স্বামী কেমন করে লোভ লালসা ছেড়ে দিয়ে সবার জন্য নিজেক উৎসর্গ করে।

শেহজাদ সুলতানকে পড়ে বারবার মুগ্ধ হয়েছি আমি। লেখিকা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে শেহজাদ চরিত্রকে। লেখিকার লিখনরীতি খুবই মার্জিত আর গোছানো। অযথা বর্ণনা দিয়ে অনাগ্রহ না তৈরী করার জন্য প্রিমা ফারনাজ চৌধুরীকে বেশি পছন্দ করি।

প্রিয় বেগম সাধারণের মধ্যে অসাধারণ একটি উপন্যাস। খুবই ভিন্ন ধারার রাজকীয় কাহিনী। প্রতেকটি চরিত্র মনোমুগ্ধকর বিশেষ করে শেহজাদ সুলতান। আমার মতে অন্তত শেহজাদকে জানার জন্য হলেও প্রিয় বেগম পড়া উচিত পাঠকদের।

বইয়ের শেষপ্রান্তে পৌঁছেই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছিল। ইচ্ছে করছিলো যেনো বইটি কখনো শেষ না হয়। ধীরস্থিরভাবে, প্রশান্ত মনে পড়েছি প্রতিটি পৃষ্ঠা, তাড়াহুড়ো করিনি কোথাও। অথচ সমাপ্তিতে অদ্ভুত এক অপূর্ণতার কষ্ট ছুঁয়ে গেলো। রহস্যের পর্দা অমোঘ থেকে গেলো। একজন পাঠক হিসেবে আমি এতটুকু বলতে পারি যে, কেউ বোরিং ফিল করবে না প্রিয় বেগম বই পড়তে গিয়ে।

চরিত্র

প্রিয় বেগম বই থেকে পছন্দের চরিত্রগুলো দেখে নিন,,

শেহজাদ সুলতান

শেহজাদ সুলতান এমন একটা চরিত্র, যাকে ভালো না বেসে থাকা যায় না। তিনি রুপনগরের প্রকৃত সম্রাট হওয়ার যোগ্য। একজন আদর্শ সন্তান, ভাই, স্বামী এবং শাসক—সব দিক থেকেই তিনি পরিপূর্ণ। দিন শেষে তিনি সবার কথা ভাবেন, আর তার ব্যক্তিত্ব সত্যিই মুগ্ধ করার মতো। তাকে যতবার পড়বেন, ততবারই নতুন করে ভালো লাগবে।

রূপাঞ্জনা সুলতানা (সুলেমান)

রূপাঞ্জনা একদম সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু তার জীবনে কষ্টের শেষ ছিল না। অন্ধ ভালোবাসার কারণে সে অনেক কিছু হারিয়েছে—বিশ্বাসঘাতকতা, প্রিয় মানুষের মৃত্যু সবই তাকে সহ্য করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সে নিজের জায়গা করে নিয়েছে রুপনগরের রাণী হিসেবে। তার সরলতা আর ভালোবাসা সত্যিই মন ছুঁয়ে যায়।

বেগম খোদেজা

বেগম খোদেজা একজন আদর্শ মায়ের প্রতিচ্ছবি। নিজের সন্তান না থাকলেও তিনি শেহজাদকে যেভাবে মানুষ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার ভালোবাসা, যত্ন আর ত্যাগ তাকে “সেরা মা” হিসেবে তুলে ধরে।

সোহিনী

সোহিনী চরিত্রটা আমার কাছে একদমই ভালো লাগেনি। সে অনেকটা স্বার্থপর—যে মানুষ তাকে ছোট থেকে বড় করেছে, তাকে ভুলে গিয়ে নিজের ভাইয়ের অন্যায় কাজেও সাপোর্ট করেছে। তবে ভাইয়ের প্রতি তার ভালোবাসা অস্বীকার করা যায় না।

তটিনী

তটিনীর জন্য সত্যিই অনেক মায়া লাগে। ছোটবেলা থেকে ভালোবাসা একজনকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে পায়নি। নিজের চোখের সামনে প্রিয় মানুষকে অন্য কারো সাথে দেখতে হয়েছে—যা খুব কষ্টের। এর পরেও তার জীবনে এসেছে আরও দুঃখ। তার কষ্টগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

সাখাওয়াত

সাখাওয়াত একজন দায়িত্বশীল ও ভালোবাসাপূর্ণ ভাই। শেহজাদের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধ সত্যিই মুগ্ধ করার মতো। এমন ফুফাতো ভাই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

শেরহাম সুলতান

শেরহাম সুলতান চরিত্রটা পুরোপুরি নেতিবাচক। সে স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর। নিজের ভাইয়ের সাথেও সে প্রতারণা করেছে। তার কাজগুলো—বিশেষ করে নিরীহ মানুষদের ক্ষতি করা—তাকে ঘৃণার জায়গায় নিয়ে গেছে। এই চরিত্রটাকে ভালোবাসার মতো কিছুই খুঁজে পাওয়া যায় না।

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

প্রিয় বেগম বই PDF — প্রিমা ফারনাজ চৌধুরী (হার্ডকপি/পিডিএফ) | Priyo Begum Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার