সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ বইটির লেখক ড. আইশা হামদান। অনুবাদক সিফাত ঈ মুহাম্মদ এবং সম্পাদক ডা. শামসুল আরেফীন। বইটি প্রকাশ করেছে সীরাত পাবলিকেশন। ইসলামী দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞান, মানসিক সুস্থতা ও ‘ভালো থাকা’ নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি কি নিজের মনের গতিপ্রকৃতি বুঝতে চান? আপনি কি জানতে চান, কেন ‘আমি ভালো নেই’ এমন অনুভূতি কেন হয়? ভাঙা মন কীভাবে সামলাতে হয়, মনের কোন বিষয়গুলো প্রশ্রয় দেবেন আর কোনগুলো নিয়ন্ত্রণ করবেন—এসব কি কখনো ভেবে দেখেছেন? নিজের মনের হাতে নিজের নাটাই না দিয়ে কীভাবে নিজের হাতে মনের নাটাই রাখা যায়, তা জানতে আগ্রহী? তাহলে আজই পড়ুন সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ বইটি ৷
আরও পড়ুনঃ দ্য সাইকোলজি অফ মানি বই ৷
বই বিবরণঃ
- বইঃ সাইকোলজি : ইসলামি দৃষ্টিকোণ ৷
- লেখকঃ ডঃ আইশা হামদান ৷
- অনুবাদকঃ সিফাত ঈ মুহাম্মদ ৷
- সম্পাদকঃ ডা. শামসুল আরেফীন ৷
- প্রকাশনীঃ সীরাত পাবলিকেশন ৷
- পেইজ সংখ্যাঃ ২৭২টি ৷
- ক্যাটাগরিঃ সাইকোলজি বই ৷
সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ বই রিভিউ
ড. আইশা হামদান যুক্তরাষ্ট্রের একটি সেক্যুলার বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিভাগে আন্ডারগ্রাজুয়েট এবং পরবর্তীতে ক্লিনিক্যাল সাইকোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েও মানব মনের প্রকৃতি ব্যাখ্যা করতে পারে—এমন কোনো সন্তোষজনক সাইকোলজিক্যাল থিওরি খুঁজে পাননি। বিভিন্ন সেক্যুলার সাইকোলজিস্টদের প্রায় ২৫০টির অধিক তত্ত্ব অধ্যয়ন করার পরও তাঁর মনে হয়েছে, খণ্ড খণ্ড টুকরোগুলো মিলে যেন কোনো ছবি তৈরি করতে পারেনি। পরে ইসলামের বক্তব্য খুঁজতে গিয়ে তিনি আল্লাহর অনুগ্রহে বিভিন্ন বিশুদ্ধ উৎসের সন্ধান পান। যতই পড়েছেন, ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আলোয় সত্যটা তাঁর সামনে এসেছে।
মানুষের মন, আত্মা, আবেগ, ইচ্ছা, আচরণ, আত্মনিয়ন্ত্রণ, মানসিক প্রশান্তি এবং ভালো থাকার বিষয়গুলোকে ইসলামের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে। ইসলাম মানুষকে শুধু সামাজিক জীব নয়, আধ্যাত্মিক জীব হিসেবে দেখায়। যার আধ্যাত্মিক শক্তি যত মজবুত, সে তত ভালো মানুষ—এমন একটি জীবন কাঠামোর কথা এখানে উঠে এসেছে।
আমার মন কী? কী চায়? মনের কী কী জিনিস প্রশ্রয় দেব? কী কী নিয়ন্ত্রণ করব? ভাঙা মন কীভাবে সামলাব? উত্থান-পতনে মনকে কীভাবে সামলাতে হয়? এসব প্রশ্নের সঙ্গে বইটির আলোচনা সরাসরি যুক্ত। লেখিকার মতে, নিজের মনকে চেনা আর সবকিছু চেনার চেয়ে বেশি দাবি রাখে। কারণ পুরো একটা জীবন কেটে যায়, অথচ নিজেকে জানা হয় না।
‘সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ’ বইয়ে মনোবিজ্ঞানের সাধারণ পরিচিতি থেকে শুরু করে মানব প্রকৃতির স্বরূপ, ব্যক্তিত্ব, অন্তর ও আত্মার ওপর কার্যকর বিভিন্ন শক্তি, মোটিভেশন, আবেগ, বুদ্ধিমত্তা, যুক্তি ও প্রজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষের ফিতরাত, জীবনের উদ্দেশ্য, ঈমান, আল্লাহর ওপর ভালোবাসা, আখিরাতের প্রতি ঈমান, নফস, ক্বলব এবং আত্মার পরিশুদ্ধির বিষয়গুলোও বিস্তারিতভাবে এসেছে।
নিজের মনের স্বভাব জানলে তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। বইটি মানুষের মন কীভাবে কাজ করে, আত্মার ওপর কোন কোন শক্তি কার্যকর হয়, আবেগ ও প্রেরণা কীভাবে কাজ করে এবং জীবনের পরীক্ষা ও উত্থান-পতনে মনকে কীভাবে সামলাতে হয়—এসব বিষয়ে ভাবার সুযোগ দেয়। একই সঙ্গে ইসলামি দৃষ্টিকোণ থেকে মানসিক সুস্থতা ও ‘ভালো থাকা’র সূত্র সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
কীভাবে আত্মাকে পরিশুদ্ধ করা যায়, শয়তান থেকে সুরক্ষিত থাকা যায় এবং দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়—এসব বিষয়ও বইটির আলোচনায় রয়েছে। নিজের মনের হাতে নিজের নাটাই তুলে না দিয়ে নিজের হাতে নিজের মনের নাটাই রাখার জন্য বইটির আলোচনা পাঠকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
আরও পড়ুনঃ ডার্ক সাইকোলজি এন্ড ম্যানুপুলেশন বই ৷
সাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ বই PDF | ডঃ আইশা হামদান
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

