আবে হায়াত উমেরা আহমেদ PDF অনেক পাঠক খুঁজ করে থাকেন ৷ উমেরা আহমেদ-এর জনপ্রিয় উপন্যাস ‘আবে হায়াত’ তাঁর আরেকটি অনন্য সৃষ্টি। এটি বহুল পঠিত ‘পীর-এ-কামিল’ উপন্যাসের দ্বিতীয় অংশ। যেখানে পীর-এ-কামিল শেষ, সেখান থেকেই শুরু আবে হায়াত। সালার সিকান্দার ও ইমামা হাশিমের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে সাজানো এই উপন্যাস। কীভাবে দুই নর-নারী আল্লাহর দিকে ফিরে এসে ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে দাম্পত্য জীবন কাটিয়ে দেয়, তারই এক সুন্দর চিত্র তুলে ধরেছেন লেখিকা।
আবে হায়াত কেবল একটি প্রেমের গল্প বললে ভুল হবে; এটি মানুষের ভেতরের আত্মিক রূপান্তর, পাপ-পুণ্যের দ্বন্দ্ব এবং স্রষ্টার প্রতি নিঃশর্ত সমর্পণের এক দীর্ঘ পথপরিক্রমা। জীবনের বিভিন্ন চড়াই-উতরাই, বিশ্বাসের পরীক্ষা, আত্মশুদ্ধির লড়াই, হালাল উপার্জন, পারিবারিক দায়িত্ব এবং ধর্মীয় প্রশান্তির এক চমৎকার মেলবন্ধন রয়েছে বইটিতে। কীভাবে আল্লাহর ওপর ভরসা রেখে জীবনের প্রতিটি সমস্যার সমাধান করা যায়, কীভাবে হারাম থেকে বেঁচে থাকতে হয় এবং সত্যিকারের ভালোবাসা ও দায়িত্ববোধ কেমন হওয়া উচিত—লেখিকা তা সুন্দরভাবে তুলে ধরেছেন।
সালার ও ইমামার পাশাপাশি তাঁদের ছোট ছেলে হামিনের কিছু আচরণ পাঠককে অনেক হাসাবে। আবার গল্পের কিছু ঘটনা চোখে পানি এনে দেবে। ত্যাগ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং সত্য ও সুন্দরের সঙ্গে বেঁচে থাকার শিক্ষা রয়েছে এই উপন্যাসে। যারা ‘পীর-এ-কামিল’ পড়েছেন, তাঁদের জন্য ‘আবে হায়াত’ দীর্ঘ প্রতীক্ষার এক পরম প্রাপ্তি। আর যারা ভালোবাসা, সামাজিক বাস্তবতা ও ইসলামিক উপন্যাস পছন্দ করেন, তাঁদেরও সালার সিকান্দার ও ইমামা হাশিমের এই গল্প অবশ্যই ভালো লাগবে।
আবে হায়াত বই বিবরণ
- বইঃ আবে হায়াত ৷
- লেখকঃ উমেরা আহমেদ ৷
- অনুবাদকঃ সাদমান সিদ্দীক ৷
- প্রকাশনীঃ ইজরা পাবলিকেশন্স ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৮১৬টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামি উপন্যাস বই ৷
আবে হায়াত বইয়ের সূচিপত্র
| অধ্যায় | শিরোনাম | পৃষ্ঠা |
|---|---|---|
| প্রথম অধ্যায় | আদম ও হাওয়া | ১৫ |
| দ্বিতীয় অধ্যায় | বাইতুল আনকাবুত বা মাকড়সার ঘর | ১৩৯ |
| তৃতীয় অধ্যায় | হাসেল ও মাহসুল | ৩০৭ |
| চতুর্থ অধ্যায় | ইয়া মুজিবাস সায়িলিন | ৪৪৯ |
| পঞ্চম অধ্যায় | আবাদান আবাদা | ৫৫৯ |
| ষষ্ঠ অধ্যায় | তাবারাকাল্লাজি | ৬৭৩ |
আবে হায়াত বইটি কেন পড়বেন?
যারা পীর-এ-কামিল পড়েছেন, তাঁদের জন্য আবে হায়াত অবশ্যই পড়ার মতো একটি উপন্যাস। সালার সিকান্দার ও ইমামা হাশিমের জীবনের পরবর্তী অধ্যায় জানার পাশাপাশি এখানে পাওয়া যাবে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা।
যারা জীবনের আসল উদ্দেশ্য, মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক দিকনির্দেশনা খুঁজছেন, তাঁদের ভালো লাগবে বইটি। কীভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, হারাম থেকে বেঁচে থাকতে হয় এবং সত্য ও সুন্দরের সঙ্গে জীবন কাটাতে হয়—সেই বিষয়গুলো নতুনভাবে পাঠক শিখবেন ৷ বর্তমান প্রজন্মের প্রতিটি ছেলে-মেয়ে, নারী-পুরুষের জন্য বইটি পড়া উচিত।
লেখিকা উমেরা আহমেদ পরিচিতি
উমেরা আহমেদ (Umera Ahmed) একজন জনপ্রিয় পাকিস্তানি ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার। তিনি আধ্যাত্মিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত। মানুষের ভেতরের ভালো-মন্দের লড়াই এবং ধর্মীয় মূল্যবোধ তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাঁর জনপ্রিয় সৃষ্টির মধ্যে রয়েছে পীর-ই-কামিল, আবে হায়াত, জিন্দেগী গুলজার হ্যায়, আলিফ, শেহর-ই-জাত ও মান-ও-সালওয়া।
আবে হায়াত উমেরা আহমেদ বাংলা অনুবাদ PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...



