উমেরা আহমেদের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘জিন্দেগী গুলজার হ্যায়’। জিন্দেগী গুলজার হ্যায় বই PDF অনলাইনে পাঠক খুঁজে থাকেন ৷ উপন্যাসটি ডায়েরি স্টাইলের। কাশফ ও জারুনের ব্যাক্তিগত ডায়রি থেকে উঠে আসা তাদের জীবনের গল্প। উপন্যাসটি শুধু একটি উপন্যাস বললে ভুল হবে বরং এক সংগ্রামী জীবনের খণ্ডচিত্র, ডায়েরির পাতায় পাতায় লেখা এক অনন্য দলিল। কাশফের কলমে লেখা সেই ডায়েরিই হয়ে ওঠে গল্পের দর্পণ, যেখানে প্রতিটি শব্দ তার আত্মার প্রতিচ্ছবি।
হাজার প্রতিকূলতা থাকলেও পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে যে জীবন গুলজার অর্থাৎ ফুলে ভরে উঠে—কাশফের মাধ্যমে লেখক সেটাই দেখিয়েছেন। প্রাচুর্যের প্রলোভন নয়, বরং পরিশ্রম, আত্মসম্মান আর অটল বিশ্বাসকে মূলধন করে কাশ্ফ গড়ে তোলে নিজের জীবন। কলমের আঁচড়ে সে শুধু নিজের গল্পই লেখেনি; লিখেছে সমাজ, রাষ্ট্রনীতি আর বৈষম্যের নির্মম বাস্তবতাও। উপন্যাসটি পড়লে সত্যিই খুব ভালো লাগবে৷
জিন্দেগী গুলজার হ্যায় বই বিবরণ
- বইঃ জিন্দেগী গুলজার হ্যায় ৷
- লেখকঃ উমেরা আহমেদ ৷
- অনুবাদকঃ আহমেদ মুসাফির ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামি উপন্যাস বই ৷
জিন্দেগী গুলজার হ্যায় অর্থ কি?
‘জিন্দেগী গুলজার হ্যায়’ একটি উর্দু শব্দবন্ধ, যার বাংলা অর্থ ‘জীবন ফুলে ভরা বাগান’। অর্থাৎ জীবনকে ফুলে ভরা বাগান মনে হবে তখনই, যখন সেখানে থাকবে ধৈর্য, পরিশ্রম ও কৃতজ্ঞতা। ফুল যেমন সুবাস ছড়ায়, আবার ফুলের কাঁটার আঘাতে জখমও করে, তেমনি জীবনে সুখের আবেশের পাশাপাশি দুঃখও আসে। সুখ-দুঃখ, হাসি-কান্না ও নানা প্রতিকূলতার মধ্য দিয়েই জীবনের সৌন্দর্য ফুটে ওঠে।
জিন্দেগী গুলজার হ্যায় বই রিভিউ
উমেরা আহমেদের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘জিন্দেগী গুলজার হ্যায়’। উপন্যাসটি কাশফ মুর্তজা ও জারুন জুনাইদের ব্যক্তিগত ডায়েরির পাতায় পাতায় এগিয়ে চলা এক জীবনের গল্প। দুই বিপরীত মেরুর মানুষ। একজন মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, যার মাথায় দায়িত্বের বোঝা। অন্যজন শিল্পপতির ছেলে, যার জীবনে সৌন্দর্য, ধনসম্পদ আর আত্ম অহংকারের অভাব নেই। কাশফের জীবনে নেই বিলাসবহুল জীবনযাপনের রসদ, আছে টানটান আত্মসম্মান আর নিষ্কলুষ এক চরিত্র।
কাশফ মুর্তজার জীবনে ছোট দুই বোন ও দুই ভাইয়ের দায়িত্ব, পরিবারের আশা ও ভরসার ভার, নিজের পড়াশোনা—সবকিছু নিয়েই তার পথচলা। প্রতিষ্ঠিত হয়ে পরিবারকে স্বচ্ছল করা, সমাজে সম্মানিত করাই তার একমাত্র উদ্দেশ্য। অন্যদিকে জারুন জুনাইদ সৌন্দর্য, মেধা ও অর্থসম্পদে পরিপূর্ণ। একই প্রতিষ্ঠানে মাস্টার্সে পড়তে আসা এই দুজনের মধ্যে প্রথম থেকেই চরম বিদ্বেষ। কাশফের নির্লিপ্ততা ও অনাগ্রহ জারুনের অহংবোধকে চূর্ণ করে। কিন্তু সময়ের পরিক্রমায় কিভাবে যেন পরস্পরের প্রতি চরম বিদ্বেষপূর্ণ দুটি জীবন একই সুতোয় গেঁথে যায়!
কাহিনি একদম সাদামাটা। এমন কাহিনি বইয়ের পাতায়, টিভির পর্দায় সবসময় দেখে আমরা সবাই অভ্যস্ত। কিন্তু ধীরে ধীরে কাশফের জীবন, তার দায়িত্ব, আত্মসম্মান আর পরিশ্রমের গল্প পাঠককে আটকে রাখে। হাজার প্রতিকূলতা ঠেলে সামনে এগিয়ে যাওয়া কাশফ অন্যের দয়া ও দানের উপর নির্ভর না করে নিজে পরিশ্রম করে অবস্থার পরিবর্তন করেছে। আর্থিক অবস্থার পরিবর্তন হলেও কাশফের আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়নি। বরং এর মাধ্যমে সে আল্লাহকে চিনেছে, তাঁর দেওয়া নিয়ামতগুলো অনুভব করেছে।
‘জিন্দেগী গুলজার হ্যায়’ শুধু ভালোবাসার গল্প নয়; সংসার, দায়িত্ব, আত্মমর্যাদা, দারিদ্র্যতা ও জীবনের প্রতি নানা অভিযোগের কথাও বলে। কাশফের আত্মমর্যাদাবোধ, দৃঢ় ব্যক্তিত্ব ও চারিত্রিক নিষ্কলুষতা যেমন মুগ্ধ করবে, তেমনি তার জীবনের টানাপোড়েন ভাবিয়ে তুলবে। অন্যদিকে জারুনের রাগ, অহংকার ও পরবর্তী সময়ে তার পরিবর্তন সম্পর্কের আরেকটি দিক তুলে ধরে। জীবনের অপ্রাপ্তিগুলো রেখে প্রাপ্তির হিসাব কষতে, আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করতে এবং কঠিন সময়েও কৃতজ্ঞ থাকতে উপন্যাসটির শেষাংশ বিশেষভাবে ভালো লাগবে। সবমিলিয়ে, সংগ্রাম, ভালোবাসা, আত্মসম্মান আর কৃতজ্ঞতায় ভরে ওঠা কাশফ মুর্তজার জীবনই যেন বলে দেয়—আমাদের সবার জিন্দেগী গুলজার হয়ে যাক।
জিন্দেগী গুলজার হ্যায় বই PDF | উমেরা আহমেদ
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...



