কাতার ভাষা শিক্ষা বই PDF বা Qatar Vasa Shikkha Book অনেক বাংলাদেশি প্রাবাসি ভাইয়েরা খুঁজে থাকেন ৷ বর্তমানে মধ্যপাচ্যের দেশ কাতার প্রচুর বাংলাদেশি প্রবাসি যাচ্ছে ৷ কেউ শিক্ষা, কেউ চিকিৎসা, ব্যবসা অথবা ট্যুরে যাচ্ছে ৷ সেক্ষেত্রে সবাই চায় সেদেশের ভাষা কিভাবে সহজে এবং কম সময়ে আয়ত্ত করা যায় ৷
যারা অল্প সময়ে দৈনন্দিন ব্যবহারে দরকার হয় এমন আরবি ভাষা অর্থাৎ কাতার ভাষা শিখতে চান আপনারা ৩০ দিনে কাতার ভাষা শিক্ষা বইটি পড়তে পারেন ৷ বইটিতে কিভাবে সহজে কাতার ভাষায় একজন আরেক জনের সাথে কমোনিকেশন করবেন সেই শব্দ এবং বাক্যগুলো উচ্চারণসহ রয়েছে ৷ বইটিতে আরবি বর্ণমালা থেকে শুরু করে উচ্চারণ, সংখ্যা, সপ্তাহ ও মাসের নাম, প্রয়োজনীয় শব্দভাণ্ডার এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত কথোপকথন ধাপে ধাপে সাজানো হয়েছে, যা যেকেউ সহজে আয়ত্ত করতে পারবে ৷
তাই আপনারা কাতার গেলে আগে কাতার ভাষা শিখুন অথবা প্রয়োজনে কাতার ভাষা শিক্ষা বই ডাউনলোড করে পড়ুন অথবা সংগ্রহ করুণ ৷ কিভাবে কাতার ভাষা শিখবেন এমন প্রশ্ন যারা করেছিলেন আশা করি বইটি আপনাদের সকল উত্তর দিবেন ৷ এরকম ভাষা শিক্ষা বই পেতে চোখ রাখুন পিডিএফপড়.কম ৷
কাতার ভাষা শিক্ষা বই
- বইয়ের নামঃ ৩০ দিনে কাতার ভাষা শিক্ষা ৷
- সম্পাদকঃ মোঃ আবু বকর সিদ্দিক ৷
- প্রকাশনীঃ মনিহার বুক ডিপো ৷
📑 সূচিপত্র
৩০ দিনে কাতার ভাষা শিক্ষা বই বিষয়বস্তু
সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক “৩০ দিনে কাতার ভাষা শিক্ষা” বইয়ে প্রথমেই আরবি বর্ণমালা, বর্ণের উচ্চারণের স্থান, সম্বন্ধবাচক, ইশারা বাচক ও প্রশ্নবোধক সর্বনাম, অব্যয়, প্রয়োজনীয় বাক্য, আরবি সংখ্যা, সপ্তাহের সাত দিনের নাম, বারো মাসের নাম ইত্যাদি দৈনন্দিন কথোপকথগুলো বাংলা উচ্চারণসহ তুলে ধরেছেন ৷ ফলে যারা ঘরে বসে কাতার ভাষা শিখতে চান তাদের জন্য বইটি সেরা হবে ৷
এরপর বইটিতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার রাখা হয়েছে। যেমন—খাদ্য, শাক-সবজি, পরিবার, আত্মীয়-স্বজন, শরীরের বিভিন্ন অঙ্গ, বিমানবন্দর, যানবাহন, ট্রাফিক, হোটেল, রেস্টুরেন্ট, ডাকঘর, টেলিফোন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-আদালত, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক, পাসপোর্ট অফিস, হাই কমিশন, প্রশাসন, ধর্ম, পেশা, আবহাওয়া, দেশ-শহর এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়ের শত শত প্রয়োজনীয় আরবি শব্দ ও বাক্য বাংলা উচ্চারণসহ রয়েছে।
বইটির সবচেয়ে ভালো দিক হলো কথোপকথনভিত্তিক ছোট ছোট বাক্য বাংলা উচ্চারণসহ রাখা হয়েছে। বইটিতে আছে কিভাবে বিমানবন্দরে আলাপ, হোটেলে অবস্থানকালীন কথাবার্তা, ব্যাংক ম্যানেজারের সঙ্গে আলোচনা, পাসপোর্ট অফিসে যোগাযোগ, থানায় এজাহার দেওয়া, ডাক্তার ও রোগীর সংলাপ, কাজের পরিবেশে কথোপকথন, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আলাপ ইত্যাদি আলাদা আলাদাভাবে রাখা হয়েছে ৷
আরও পড়ুন, সৌদি ভাষা শিক্ষা বই পিডিএফ ৷
কাতার ভাষা শিক্ষা বই PDF | Qatar Vasa Shikkha Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

