পিডিএফ পড়.কম

উর্দু কায়দা বাংলা PDF ডাউনলোড | এমদাদিয়া লাইব্রেরী

লেখার সাইজA
A
Rate this post

উর্দু কায়দা বাংলা PDF ডাউনলোড করে অনেক পাঠক অফলাইনে পড়তে চান ৷ বিশেষ করে উর্দু কায়দা এমদাদিয়া লাইব্রেরী PDF, উর্দু কায়দা বাংলা হামিদিয়া লাইব্রেরী, উর্দু কায়দা ইসলামিয়া কুতুবখানা pdf খুঁজে থাকেন ৷ ভারতীয় উপমহাদেশে তাফসির, হাদিস, ফিকহ ও ইসলামি গবেষণার বিপুল ভাণ্ডারের একটি বড় অংশ উর্দু ভাষায় রচিত। এ কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় আরবি ভাষার পাশাপাশি উর্দু ভাষাকেও পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই উর্দ ভাষা শিক্ষা বই পেতে আমাদের ফলো করতে ভুলবেন না ৷

উর্দু ভাষার প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বর্ণমালা ও শব্দের সঙ্গে পরিচিত হয়ে ওঠার জন্য উর্দু কায়েদার প্রয়োজন রয়েছে। উর্দু একটি গুরুত্বপূর্ণ ভাষা। এ ভাষায় জগতের অনেক বিখ্যাত কবি-সাহিত্যিক, দার্শনিক ও ধর্মীয় ব্যক্তিত্বের অমর কীর্তিসমূহের বিশাল ভাণ্ডার রয়েছে। তাই প্রাথমিক উর্দু শেখার জন্য উর্দু কায়দা বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উর্দু কায়দা বাংলা বইটি কেন পড়বেন?

উর্দু কায়দা বাংলা বইটিতে অর্থসহ প্রতিটি শব্দের বিশুদ্ধ উচ্চারণ দেওয়া হয়েছে। পাঠ বোঝার সুবিধার্থে কিছু পরিভাষার পরিচয় তুলে ধরা হয়েছে। একাধিক অর্থবোধক শব্দের অর্থ পাদটীকার সাহায্যে উল্লেখ করা হয়েছে। সাধারণ অর্থের পাশাপাশি উর্দু পরিভাষার প্রতিও ইঙ্গিত করা হয়েছে।

উচ্চারণের ভিন্নতার কারণে অর্থের পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন। উর্দু ও বাংলা উভয় ভাষার শব্দের উচ্চারণের ভিন্নতাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটির শেষ দিকে এক থেকে একশো পর্যন্ত উর্দু সংখ্যাগুলো প্রমিত উচ্চারণসহ উল্লেখ করা হয়েছে।

উর্দু ভাষার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বইটি উপযোগী। বিশেষ করে যারা উর্দু বর্ণমালা, শব্দের অর্থ ও শুদ্ধ উচ্চারণ শিখতে চান, তাদের জন্য বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উর্দু ভাষার গুরুত্ব

উর্দু একটি গুরুত্বপূর্ণ ও সুমিষ্ট ভাষা। উর্দু ভাষার শ্রুতিমধুরতা, শব্দ-সম্পদ ও সূক্ষ্ম ভাব প্রকাশের শক্তি অসাধারণ। প্রাচীন হিন্দি ভাষার নিজস্ব লাবণ্যের পাশাপাশি আরবি ও ফারসি শব্দের বাহুল্য উর্দু ভাষায় ফারসি ভাষার মিষ্টতা ও আরবি ভাষার নিখুঁত শৈলী পৌঁছে দিয়েছে।

প্রধানত উত্তর-ভারতের মুসলমান সভ্যতা ও নাগরিক মূল্যবোধ তথা নাগরিকতার বোধ, আভিজাত্য ও মানবিকতার প্রতীক উর্দু ভাষা। ভারতের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি ও লেখকবৃন্দ বিগত ৩০০ বছর যাবৎ এই ভাষার মাধ্যমে তাঁদের আদর্শ, আশা, আধ্যাত্মিক অনুভূতি ও আকাঙ্ক্ষা সার্থকভাবে প্রকাশ করে এসেছেন।

ইতিহাসের সূত্র থেকে জানা যায়, ব্রিটিশ ভারতে প্রায় দুইশতাধিক বছর যাবৎ ফারসির পরিবর্তে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাও সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ওমান, কাতার, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, নরওয়ে, বাহরাইন, ফিজি, বোতসোয়ানা, নেপাল, মরিশাস, জার্মানি, গায়ানা, মালাউই ও জাপানের মতো বিভিন্ন দেশে উর্দু ভাষায় কথা বলার প্রচলন রয়েছে।

উর্দু ভাষা মূলত উত্তর-ভারতের দিল্লি, আগ্রা, মিরাট প্রভৃতি অঞ্চলের লোকভাষার আধারে গঠিত। এ ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর লিপি। উর্দু ভাষায় আরবি ও ফারসি শব্দের বাহুল্য রয়েছে। উর্দু ভাষার উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে কতগুলো ছোটখাটো বিষয়ে মতভেদ থাকলেও এর উদ্ভব ও বিকাশের ধারা নিয়ে প্রায় সব গবেষকই একমত।

উর্দু কায়দা বাংলা PDF ডাউনলোড

উর্দু ভাষার প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য উর্দু কায়দা বাংলা বইটি পড়তে পারেন। বইটিতে শব্দের অর্থ, বিশুদ্ধ উচ্চারণ ও প্রয়োজনীয় পরিভাষার পরিচয় তুলে ধরা হয়েছে। যারা উর্দু ভাষার বর্ণমালা ও শব্দের সঙ্গে পরিচিত হতে চান, তাদের জন্য বইটি অনেক ভালো হবে ৷

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ