শিক্ষা ব্যবস্থার ইসলামী রূপরেখা বই PDF অনলাইনে খুঁজে থাকেন পাঠক ৷ শিক্ষা ব্যবস্থার ইসলামী রূপরেখা বইটিতে লেখক গোলাম আযম শিক্ষাব্যবস্থা পুনর্গঠন ও ইসলামীকরণের বিষয়টি তুলে ধরেছেন। আমাদের দেশে প্রচলিত প্রাচীন পদ্ধতির মাদরাসা শিক্ষা এবং ইংরেজ প্রবর্তিত আধুনিক শিক্ষাব্যবস্থার কোনোটিকেই তিনি আদর্শ শিক্ষা বলে স্বীকার করেননি। তাঁর মতে, আধুনিক দুনিয়ার উপযোগী ইসলামী শিক্ষা কেমন হওয়া উচিত, তা গভীরভাবে চিন্তা করা দরকার।
১৯৫৬ সালে শিক্ষা কমিশনের সুপারিশ বিশ্লেষণ করে লেখক একটি দীর্ঘ প্রবন্ধ রচনা করেন। দৈনিক আজাদে প্রবন্ধটি প্রকাশিত হয়। এরপর মাওলানা মুহাম্মদ আকরম খানের উদ্যোগে শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ব্যাপারে ইসলামী চিন্তাবিদদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষাব্যবস্থার ইসলামীকরণের উদ্দেশ্যে সুপারিশমালা তৈরির জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাওলানা মুহাম্মদ আকরম খান সভাপতি এবং গোলাম আযম সেক্রেটারি নির্বাচিত হন।
১৯৬১ সালে ঢাকা সিদ্ধেশ্বরী হাই স্কুল ময়দানে মজলিসে তামীরে মিল্লাতের উদ্যোগে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী সেমিনারে প্রবন্ধটি পেশ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সংকলিত গ্রন্থেও প্রবন্ধটি শামিল করা হয়। এবারই প্রথম এটি পুস্তিকাকারে প্রকাশ করা হয়েছে। লেখকের দীর্ঘকালের পড়াশোনা, শিক্ষা সংস্কার সম্পর্কে অভিজ্ঞতা এবং ব্যাপক আলাপ-আলোচনার ফসল এই পুস্তিকা।
বইটিতে শিক্ষা কাকে বলে, মানুষের পরিচয়, দেহ ও আত্মার দ্বন্দ্ব, প্রবৃত্তি ও বিবেক, শিক্ষাব্যবস্থায় জাতীয় আদর্শের স্থান এবং প্রচলিত আধুনিক শিক্ষাব্যবস্থার মৌলিক গলদ নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ইসলামী শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার বাস্তব রূপ, দীন ও দুনিয়া, উচ্চশিক্ষার ইসলামী রূপ এবং শিক্ষকদের আদর্শ সম্পর্কে লেখক তাঁর চিন্তাধারা তুলে ধরেছেন। আকারে ক্ষুদ্র হলেও এ বিষয়ে চিন্তার খোরাক এতে পাওয়া যাবে।
শিক্ষা ব্যবস্থার ইসলামী রূপরেখা বই বিবরণ
- বইঃ শিক্ষাব্যবস্থার ইসলামী রূপরেখা ৷
- লেখকঃ অধ্যাপক গোলাম আযম ৷
- প্রকাশনীঃ কামিয়াব প্রকাশন লিমিটেড ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৩২টি ৷
- ক্যাটাগরিঃ ইসলামি শিক্ষা ও গবেষণা বই ৷
📑 সূচিপত্র
শিক্ষা ব্যবস্থার ইসলামী রূপরেখা বই PDF ডাউনলোড | গোলাম আযম
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

