গবেষণায় হাতেখড়ি বইটি গবেষণার জগতে প্রবেশ করতে ইচ্ছুক নতুন শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং আগ্রহী পাঠকদের জন্য একটি অনন্য সহায়ক গ্রন্থ। বইটিতে গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে গবেষণাপত্র লেখার কৌশল পর্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। গবেষণার প্রাথমিক ধাপ, সমস্যা নির্বাচন, উদ্দেশ্য নির্ধারণ, তথ্য সংগ্রহের পদ্ধতি, বিশ্লেষণ ও প্রতিবেদন রচনার প্রতিটি স্তর এখানে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। গবেষণায় হাতেখড়ি রাগিব হাসান PDF অনেক পাঠক পড়তে ইচ্ছুক ৷
বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি একাডেমিক দৃষ্টিকোণ বজায় রেখে গবেষণার নীতিমালা ও নৈতিক দিকসমূহও সুন্দরভাবে তুলে ধরেছে। নতুন গবেষক বা যারা গবেষণা শুরু করতে চান, তাদের জন্য “গবেষণায় হাতেখড়ি” বইটি একদম উপযুক্ত। গবেষণার জগতে পা রাখার জন্য এটি একটি অপরিহার্য সহচর বলা যায়।
গবেষণায় হাতেখড়ি বই বিবরণ
- বইঃ গবেষণায় হাতেখড়ি ৷
- লেখকঃ রাগিব হাসান ৷
- প্রকাশনীঃ আদর্শ ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ১১৮টি ৷
- ক্যাটাগরিঃ শিক্ষা ও গবেষণা বই ৷
গবেষণায় হাতেখড়ি বইয়ের রিভিউ
গবেষণা কাকে বলে? কীভাবে একজন নবীন গবেষক গবেষণার, জ্ঞান বিজ্ঞানের রাজ্যে পা দিবেন? কীভাবে গুছিয়ে কাজ করে সমস্যার সমাধান করবেন, কীভাবে গবেষণাপত্র লিখবেন ও কোথায় প্রকাশ করবেন, এমনকি কীভাবে একটা নতুন আইডিয়াকে গুছিয়ে লিখবেন, চিন্তা করবেন, ও যাচাই করবেন — এসব নিয়ে নবীন গবেষকেরা অনেক সময়েই সমস্যায় পড়েন।
লেখক রাগিব হাসান পেশায় ও নেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। কিন্তু গবেষণা কীভাবে করতে হয়, তা তাঁকে শিখতে হয়েছে, স্নাতক এবং পরে পিএইচডি করার সময়ে অনেক কিছু ধাপে ধাপে হাতে কলমে শিখে তবেই গবেষণার পদ্ধতি তিনি বুঝতে পেরেছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা শেখাটা খুব কঠিন কিছু নয়, কেবল দরকার দিক নির্দেশনার।
বাংলা ভাষায় গবেষণা করার পদ্ধতি নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি, এই সংক্রান্ত সবকিছুই ইংরেজিতে। তাই এই বইতে চেষ্টা করা হয়েছে, গবেষণা করার নানা ধাপ, নানা দিককে মাতৃভাষা বাংলায় সবার কাছে তুলে ধরতে। বাংলায় কোনো কিছু সবাই যেভাবে বুঝতে পারেন, অন্য কোনো ভাষায় সেভাবে শেখা সম্ভব না।
বইটি বিশেষত গবেষণা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপকারে আসবে বলে মনে করি। এই বইয়ে গবেষণার বহু জরুরী বিষয়ের মধ্যে গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সফটওয়ার, ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে প্রদত্ত্ব তথ্যগুলো একজন নব্য গবেষককে পথ প্রদর্শন করবে বলে আমার ধারণা।
তরুণ গবেষকদের জন্য সহজ সাবলীল ভাষায় লেখা চমৎকার একটি বই। গবেষণা করার পদ্ধতি শিখতে চাওয়া যে কারো জন্যই অসাধারণ একটি বই। বিজ্ঞান বিষয়ক বিশেষ করে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা বেশি উপকৃত হবে বলে আমি মনে করি।
ধরুন আপনি কোন একটা বিষয় নিয়ে গবেষনা করতেছেন তা আপনার পেশাগত কারনেই হোক আর আপনার একাডেমিক কারনে। এই গবেষনা কীভাবে শুরু করবেন তা আমাদের অনেকের কাছেই ঠিক বোধগম্য হয় না। মূলত বইটি পড়ে আপনি গবেষনা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
বইটা কাদের জন্য ?
এই বইটা পড়ে উপকার পেতে হলে আপনাকে গবেষক হতে হবে না , বরং বইটা ছাত্র , গবেষক , শিক্ষক – সবার কথা মাথায় রেখেই লেখা । আপনার যদি স্নাতক , মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে গবেষণা করা বা থিসিস লেখার দরকার হয় , তাহলে এটা পড়ে আপনি গবেষণার সব পদ্ধতি সম্পর্কে ধারণা পাবেন । এছাড়া একাডেমিক লেখালেখি , গবেষণাপত্র প্রকাশ – এসব কাজের জন্য এখানে রয়েছে । বিস্তারিত নির্দেশনা । আমি বইটা খুব সহজ ভাষায় লিখেছি , যাতে করে সবাই এটা পড়ে গবেষণার জগতে প্রবেশ করতে পারেন খুব সহজেই ।
বইটা কীভাবে পড়বেন ?
বইটা ভাগ করা হয়েছে কয়েকটি অংশে । প্রথমে আলােচনা করা হয়েছে গবেষণা কাকে বলে , এর প্রয়ােজনীয়তা এবং মূলনীতি নিয়ে । এর পরে আস্তে আস্তে বলা হয়েছে , কীভাবে গবেষণা শুরু করবেন , বিষয় নির্বাচন ও লিটারেচার রিভিউ করবেন ।
তার পরে ধাপে ধাপে দেখানাে হয়েছে , রিসার্চ পেপার পড়া , বােঝা , এবং নিজের গবেষণাপত্র কীভাবে লিখবেন । গবেষণার সমস্যা সমাধানের জন্য নতুন আইডিয়া কীভাবে চিন্তা করবেন ও যাচাই করবেন । এছাড়া গবেষণার ফলাফলকে প্রেজেন্টেশন বা বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করার নানা কৌশল সম্পর্কে লিখেছেন ।
বাংলাদেশে বসেই এক সময়ে প্রখ্যাত সব বিজ্ঞানীরা বিশ্বমানের গবেষণা করেছেন । আচার্য জগদীশ চন্দ্র বসু , সত্যেন বােস , কুদরত – ই – খুদা , মাকসুদুল আলম , আবেদ খান – এঁদের মতাে বরেণ্য বিজ্ঞানীরা সারা বিশ্বে বাঙালিদের নাম উজ্জ্বল করেছেন , আর জ্ঞান বিজ্ঞানে রেখেছেন বিশাল অবদান ।
আমার দৃঢ় বিশ্বাস , আমাদের নতুন প্রজন্মের তরুণেরা গবেষণার জগতে অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে । এই উদ্যমী হবু গবেষকদের পথ দেখানাের জন্য এই বইটা লেখা ।
বইটিতে শুধু গবেষণা লেখার কলাকৌশলই নয় , গবেষণার জন্য কোথায় কোথায় ফান্ড পাওয়া যায় তা – ও আছে । একটি আর্টিকেল কিভাবে লিখতে হয় , বইটি পড়ে তাও শেখা যায় । তাই বইটি ৮ ম শ্রেণি থেকে পিএইচডি গবেষকদেরও কাজে লাগবে । গবেষণার উপর এরকম । বই বাংলাভাষায় আর নাই ।
গবেষণায় হাতেখড়ি রাগিব হাসান PDF | Gobeshonay Hatekhori Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...


