স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন বই PDF ১ম ও ২য় খণ্ড অনেক পাঠক অনলাইনে খুজে থাকেন ৷ আল্লামা মুহাম্মদ ইবনে সীরীন (রহ.) এবং অন্যান্য প্রখ্যাত স্বপ্নবিশারদ উলামায়ে কেরামের স্বপ্ন ব্যাখ্যা সংবলিত এই অনন্য কিতাবটি যুগ যুগ ধরে মানুষের পথনির্দেশক হিসেবে বিশেষ ভূমিকা পালন করে আসছে। স্বপ্নের অর্থ ও তাৎপর্য সম্পর্কে গভীর জ্ঞানসমৃদ্ধ এই গ্রন্থটি পাঠককে বাস্তব জীবন ও আধ্যাত্মিক উপলব্ধির মাঝে একটি সুন্দর সেতুবন্ধন গড়ে দেয়।
বাংলা ভাষায় রেফারেন্সভিত্তিক পূর্ণাঙ্গ অনুবাদের এই প্রয়াস সত্যিই প্রথম ও অনন্য। আপনার স্বপ্নের ব্যাখ্যা (১ম ও ২য় খণ্ড) নামক এই গ্রন্থটি জনপ্রিয়তা লাভ করেছে, যা পাঠকদের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে এবং জ্ঞানচর্চার পরিধিকে আরও সমৃদ্ধ করে তোলে।

বই বিবরণ
- বইয়ের নামঃ আপনার স্বপ্নের ব্যাখ্যা ৷
- লেখকঃ আল্লামা মুহাম্মদ ইবনে সীরীন (রহ.) ৷
- অনুবাদকঃ কাজী আবুল কালাম সিদ্দীক ৷
- সম্পাদনাঃ নুরুল হাসান ইবনে মুখতার ৷
- প্রকাশনীঃ আনোয়ার লাইব্রেরী ৷
- ক্যাটাগরিঃ ইসলামি বিবিধ বই ৷
স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন বই রিভিউ
স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন বই ইসলামি জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে স্বপ্নের অর্থ ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত ও প্রামাণ্য ব্যাখ্যা পাওয়া যায়। প্রখ্যাত স্বপ্নবিশারদ আল্লামা মুহাম্মদ ইবনে সীরীন (রহ.)-এর বর্ণনার ওপর ভিত্তি করে রচিত এই বইটি স্বপ্নকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে পাঠকদের সঠিক ধারণা প্রদান করে।
মানুষ মাত্রেই স্বপ্ন দেখে এটা সর্বজন স্বীকৃত । এমনকি জন্মান্ধরাও স্বপ্ন দেখে থাকে এটা মনোবিজ্ঞানীদের অভিমত । এখন কথা হচ্ছে স্বপ্নের কোন অর্থ আছে কিনা । এ বিষয়ে মত ভিন্নতা দেখা যায় । তবে যারা ধর্ম মতে বিশ্বাসী তারা জানেন ও মানেন যে স্বপ্ন অর্থ ধরে ।
কোরান পাকে স্বপ্নের কথা বেশ কয়েকবার উল্লেখ আছে । কিছু স্বপ্ন আছে যার অর্থ সহজ সরল এবং কিছু আছে রূপক । এই রূপক স্বপ্নের অর্থ করা বেশ কঠিন । এই কঠিন স্বপ্নের অর্থ তারাই করতে পারেন যাদের আত্মা বেশ উন্নত এবং আত্মিক জগতে বিচরণ করতে পারেন । হাদিস পাকে সালেকের স্বপ্নকে ওহির এক অষ্টমাংশ বলে বলা হয়েছে । স্বর্ণ কণা যত ক্ষুদ্রই হোক সেটা সোনা তো বটে ।
মানুষ ইহকালীন ও পরকালীন ভাল – মন্দ যা কিছু লাভ করবে , সে সম্পর্কে অভিহিত করা এবং সেমস্ত সৎকাজ করেছে বা ভবিষ্যতে করবে , তার সুসংবাদ বা পূর্বাভাস প্রদান করা । আর সেব খারাপ কাজ করেছে বা করার ইচ্ছা রাখে , সে সম্পর্কে সাবধান করা এবং আগাম সতর্ক করা । যদি কোন ব্যক্তি কোন ভয় – ভীতিপূর্ণ স্বপ্ন দেখে , তবে তা যথা সময়েই ফলবে কিন্তু বান্দার লাভ হচ্ছে যে , আগাম সংকেতের কারণে সে কোন ধরনের চিন্তিত ও দু : খিত হবে না ।
আর যদি কেউ কোন ভাল স্বপ্ন দেখে থাকে , তবে তাও যথাসময়েই ফলবে কিন্তু বান্দার লাভ হচ্ছে যে , সে আগাম সংকেতের কারণে প্রফুল্ল ও আননিদত থাকবে । যদি কোন ব্যক্তি বলেন , মু’মিনের উপকার ও কল্যাণাথে তাকে স্বপ্ন দেখানো হয় , যাতে সে পূর্ব হতেই প্রস্তুত থাকতে পারে । যেমন : ইমাম শাফেয়ী ( রহ 🙂 মিসরে থাকা অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল ( রহ 🙂 সম্পর্কে স্বপ্নে দেখেছিলেন , যাতে তার সম্পর্কে কঠিন বিপদের সংকেত ছিল । তিনি চিঠির মাধ্যমে ইমাম আহমদ ( রা 🙂 কে জানিয়ে দিয়েছিলেন , যাতে তিনি তার জন্য প্রস্তুত থাকেন ।
মুসলিম মু’আব্বের বা স্বপ্ন বিশারদগণ বলেন , মানুষ যখন ঘুমিয়ে পড়ে , তখন তার রূহ সূর্য কিরণের মত সম্প্রসারিত হয় এবং “ মালাকুর রুইয়া ” কে উম্মুল কিতাব তথা গায়েবী খাজানা হতে মহান আল্লাহর নূর বা তাজাল্লীর মাধমে যা কিছু দেখান হয় , সে তখন তা দেখতে পারে এবং মানুষকে তা স্বপ্নে দেখায় । রুহের আসা – যাওয়ার গতি সূর্য কিরণের মত মুহূর্তের মধ্যেই সম্পাদিত হয় ।
ঘুম হতে জাগ্রত হয়ে যখন সে তার ইন্দ্রিয় শক্তিগুলো ফিরে পায় , তখন “ মালাকুর রুইয়া ” তাকে যা কিছু দেখিয়েছিল , তা তার স্মরণ হয়ে যায় । কেউ কেউ বলেন , রূহানী শান্তি অনুভূতি শারীরিক শক্তি বা অনুভূতি হ’তে অধিক শক্তিশালী । কেননা শারীরিক শক্তি বা অনুভূতির মাধ্যমে শুধুমাত্র বর্তমান জিনিসকেই অনুভব করা যায় , আর রুহানী অনুভূতি ও শক্তির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত সব কিছুই অনুভব করা যায় ।
স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন বই PDF (১ম ও ২য় খণ্ড)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।