SSC Accounting Book PDF free Download From NCTB Official Website. অনেক শিক্ষার্থী হিসাববিজ্ঞান বই নবম দশম পিডিএফ খুঁজে থাকে ৷ প্রিয় শিক্ষার্থী, তোমরা যেনে খুশি হবে এনসিটিবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রিতে নবম দশম শ্রেণির হিসাববিজ্ঞান বই PDF ডাউনলোড করে এবং একই সাথে ডাউনলোড ছাড়া অনলাইনেও বইটি পড়তে পারবে ৷
প্রতি বছর বাংলাদেশ সরকার প্রাথমিক এবং মাধ্যমিক সকল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ফ্রিতে বিতরন করে আসছে ৷ এতে গরিব-অসহায়সহ সকল শিক্ষার্থী শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে ৷ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত হিসাববিজ্ঞান বইটি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে।
বইটিতে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা থেকে শুরু করে জাবেদা, খতিয়ান, নগদান, রেওয়ামিল এবং আর্থিক বিবরণী প্রস্তুতের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ধাপে ধাপে রেখেছেন যেন একজন শিক্ষার্থীর বুজতে সহজ হয় ৷
প্রিয় শিক্ষার্থী তোমরা যদি নবম দশম শ্রেণির বাংলা, ইংলিশ, গণিতসহ সকল পাঠ্য ও গাইড বই পিডিএফ পেতে চাও তাহলে ফলো রাখো পিডিএফ পড়.কম ৷
এক নজরে হিসাববিজ্ঞান বই নবম দশম শ্রেণি
- বই বিবরণঃ হিসাববিজ্ঞান ৷
- শ্রেণিঃ নবম ও দশম শ্রেণি ৷
- শিক্ষাবর্ষঃ ২০২৬ ৷
- প্রকাশকঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), বাংলাদেশ ৷
- সর্বশেষ সংস্করণ: অক্টোবর ২০২৫ (২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত) ৷
- প্রথম প্রকাশ: অক্টোবর ২০১২
সূচিপত্র | নবম দশম শ্রেণির হিসাববিজ্ঞান বই

নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান বইটির সূচিপত্র হিসাববিজ্ঞান প্রাথমিক ধারনা থেকে শুরু করে হিসাবচক্র (Accounting Cycle) পর্যন্ত ধাপে ধাপে অধ্যায়গুলো সাজানো রয়েছে ৷ বইটির শুরুতে হিসাববিজ্ঞান পরিচিতি, লেনদেন ও দু-তরফা দাখিলা পদ্ধতি রয়েছে, যা একজন শিক্ষার্থী প্রথমে হিসাব বিজ্ঞান বিষয়টির ধারনা পেতে পারে ৷
এরপর হিসাব, জাবেদা, খতিয়ান, নগদান বই ও রেওয়ামিলের মতো অধ্যায়গুলো রয়েছে, যা শিখাবে কীভাবে বিভিন্ন আর্থিক লেনদেন হিসাবের খাতায় লিখতে হয় ৷ বইটির পরবর্তী অধ্যায়গুলোতে আর্থিক বিবরণী, পণ্যের ক্রয়মূল্য-উৎপাদন ব্যয়-বিক্রয়মূল্য নির্ধারণ এবং পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অর্থাৎ একজন শিক্ষার্থী প্রতিটি অধ্যায় ধাপে ধাপে শেষ করলে হিসাববিজ্ঞানে সমস্যা থাকার কথা না ৷
হিসাববিজ্ঞান পাঠের গুরুত্ব
বর্তমান বিশ্বে ব্যবসা, ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনার প্রায় সব ক্ষেত্রেই হিসাববিজ্ঞানের ব্যবহার রয়েছে। তাই মাধ্যমিক স্তর থেকেই হিসাববিজ্ঞানের ভিত্তি শক্ত করা ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বই শিক্ষার্থীদের অর্থনৈতিক কার্যক্রম, আয়-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মৌলিক ধারণা দেয়। এই জ্ঞান ভবিষ্যতের শিক্ষা, পেশা ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যবসায় শিক্ষা, ব্যাংকিং, ফাইন্যান্স ও উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য হিসাববিজ্ঞান পাঠ খুব গুরুত্বপূর্ণ ৷
SSC Accounting Book PDF Download or Online Read
যারা বইটির পিডিএফ খুঁজছেন আপনারা খুব সহজে নিচ থেকে ডাউনলোড করে অফলাইনে পড়তে পারেন ৷ তাছাড়াও অনলাইনে পড়ার সুবিধা রয়েছে ৷ বইটি নবম দশম শ্রেণির শিক্ষার্থী ছাড়াও অনেকের কাজে লাগতে পারে ৷ সুতরাং যাদের প্রয়োজন এখনি নিচ থেকে ডাউনলোড করে নেন ৷
